Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রাহুল-সৈকতের অভিষেক

February 3, 2021
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রাহুল-সৈকতের অভিষেক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করোনাভাইরাস শুধু কেড়েই নেয়নি, দিয়েছেও অনেক কিছু। প্রাণঘাতি এই ভাইরাসের সংক্রমণের শঙ্কা থাকায় দুই প্রান্তে দু’জন নিরপেক্ষ আম্পায়ার নেই। এই সুযোগে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়ে গেল বাংলাদেশের এক আম্পায়ারের। আবার ম্যাচ রেফারি হিসেবেও টেস্টে দেখা গেল এক বাংলাদেশির। সব মিলিয়ে ম্যাচ অফিসিয়ালদের দিক থেকে বাংলাদেশের ক্রিকেটে সূচনা হয়েছে নতুন অধ্যায়ের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরু হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। বুধবার মাঠে টসে নেমেই নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন নিয়ামুর রশিদ রাহুল। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ রেফারি হিসেবে পথচলা শুরু করলেন নিয়ামুর রশিদ। বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচ রেফারি হলেন জাতীয় দলের সাবেক এ ক্রিকেটার। আইসিসি এলিট প্যানেলেরনা থাকলেও কোভিড ১৯ তাকে করে দিয়েছে সুযোগ। বাংলাদেশের প্রথম ওয়ানডে ম্যাচ রেফারিও রাহুলই। ৪৬ বছর বয়সী সাবেক পেস বোলিং অলরাউন্ডার এবার টেস্টেও একই অর্জনের সঙ্গী হলেন।

বুধবার টেস্ট আম্পায়ারিংয়ে অভিষেক হয়েছে শরফুদ্দৌলা ইবনে শহীদের। বাংলাদেশের পঞ্চম টেস্ট আম্পায়ার সাবেক এই ক্রিকেটার। ২০১২ সালে নিউজিল্যান্ড-জিম্বাবুয়ে টেস্ট পরিচালনা করেন এনামুল হক মনি। দেশের মাটিতে বাংলাদেশের কোনো আম্পায়ার টেস্ট ম্যাচ পরিচালনা করন ১৯ বছর পর।

রাহুল এর আগে ৯টি ওয়ানডে ম্যাচে ছিলেন ম্যাচ রেফারি। এবার অভিজাত অঙ্গন টেস্টেও তিনি। এনিয়ে দিন দুয়েক আগে একটি গণমাধ্যমে তিনি বলেন, ‘দেখুন, আইসিসি ম্যাচ রেফারি হিসেবে চারটি সফর করেছি। মালয়েশিয়া ও থাইল্যান্ডে মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ে কাজ করেছি। মালয়েশিয়ায় ছেলেদের বিশ্বকাপ বাছাইয়ে দায়িত্ব পালন করেছি। বিপিএলসহ ঘরোয়া ক্রিকেট, সফরকারী দলগুলির প্রস্তুতি ম্যাচ ও অন্যান্য টুর্নামেন্টে তো করেছিই। নানা সময়ে আম্পায়াররা হয়তো ভালো রিপোর্ট দিয়েছেন। কাজের মূল্যায়ন হয়েছে, এসব হয়তো আমার পক্ষে গেছে।’

এর আগে বাংলাদেশের চারজন আম্পায়ার পাঁচটি টেস্ট ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ২০১২ সালে নেপিয়ারে নিরপেক্ষ আম্পায়ার হিসেবে জিম্বাবুয়ে-নিউজিল্যান্ডের ম্যাচ পরিচালনা করেন এনামুল হক মনি। আইসিসির নিরপেক্ষ আম্পায়ারের নিয়মটির আগে এএফএম আক্তারুজ্জামান দুটি আর মাহবুবুর রহমান ও শওকতুর রহমান একটি করে টেস্ট ম্যাচের দায়িত্বে ছিলেন।

সব মিলিয়ে এবার চট্টগ্রামে সাকিব-মুশফিকদের মতোই বড় পরীক্ষা রাহুল ও সৈকতেরও!

Previous Post

সাকিবকে চাইছে আইপিএলের ৩ দল!

Next Post

রাজ্জাক-নাফিসকে নতুন ভূমিকায় দেখে খুশি আফতাব

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
রাজ্জাক-নাফিসকে নতুন ভূমিকায় দেখে খুশি আফতাব

রাজ্জাক-নাফিসকে নতুন ভূমিকায় দেখে খুশি আফতাব

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD