Saturday, March 7, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

March 7, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণের অপেক্ষা এখন শেষের প্রহরে। আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। তবে ম্যাচের ফল নির্ধারণে শেষ পর্যন্ত বড় ভূমিকা রাখতে পারে আবহাওয়া। কারণ, আইসিসির প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বিরূপ আবহাওয়ার কারণে ম্যাচ শেষ করা না গেলে দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার বিধান রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় আহমেদাবাদে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি নয়। তবুও ক্রিকেটে আবহাওয়ার অনিশ্চয়তা সব সময়ই থাকে। যদি বৃষ্টি বা অন্য কোনো কারণে খেলায় বিঘ্ন ঘটে, তাহলে প্রথম দিনেই ম্যাচ শেষ করার সর্বোচ্চ চেষ্টা করা হবে। এজন্য নির্ধারিত সময়ের বাইরে অতিরিক্ত ১২০ মিনিট সময়ও রাখা হয়েছে।

পূর্ণ ওভার খেলা সম্ভব না হলে ওভার কমিয়ে ম্যাচ শেষ করার চেষ্টা করা হবে। সাধারণ নিয়ম অনুযায়ী টি–টোয়েন্টি ম্যাচে ফল নির্ধারণের জন্য দুই দলকে অন্তত পাঁচ ওভার করে খেলতে হয়। তবে সেমিফাইনাল ও ফাইনালের ক্ষেত্রে এই সীমা বাড়িয়ে ১০ ওভার করা হয়েছে। অর্থাৎ এই দুই ধাপের ম্যাচে ফল বের করতে হলে প্রতিটি দলকে কমপক্ষে ১০ ওভার করে ব্যাট করতে হবে।

যদি বৃষ্টির কারণে সেটিও সম্ভব না হয়, তাহলে ম্যাচ গড়াবে রিজার্ভ ডেতে। আইসিসি সেমিফাইনাল ও ফাইনালের জন্য আলাদা রিজার্ভ ডে নির্ধারণ করে রেখেছে। সেদিনও ম্যাচ শেষ করার জন্য অতিরিক্ত ১২০ মিনিট সময় থাকবে। আগের দিন খেলা যেখানে থেমেছে, সেখান থেকেই শুরু হবে ম্যাচ।

কিন্তু যদি রিজার্ভ ডেতেও আবহাওয়া অনুকূলে না থাকে এবং ম্যাচ শেষ করা না যায়, তখন দুই দলকেই যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে। যদিও ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এখনও পর্যন্ত এমন ঘটনা ঘটেনি।

তবে আইসিসির আরেকটি বড় টুর্নামেন্টে এমন নজির রয়েছে। ২০০২ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল বৃষ্টির কারণে দুই দিনেও শেষ করা যায়নি। শেষ পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কাকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল আইসিসি।

Previous Post

লিটনের অভিজ্ঞতাই ভরসা

Related Posts

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

লিটনের অভিজ্ঞতাই ভরসা

5
বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

7
বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল
বিশেষ প্রতিবেদন

বিসিএল অল স্টার দলের নেতৃত্বে আকবর আলী

8

Discussion about this post

সর্বশেষ..

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

ম্যাচ শেষ না হলে কারা চ্যাম্পিয়ন, কী বলছে আইসিসির নিয়ম

by cricbdadmin
0
1

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নির্ধারণের অপেক্ষা এখন শেষের প্রহরে। আগামীকাল রোববার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।...

শেষ ম্যাচে ছন্দপতন বাংলাদেশের

লিটনের অভিজ্ঞতাই ভরসা

by cricbdadmin
0
5

ওয়ানডে ক্রিকেটে টানা ব্যর্থতায় নিজের সেরা ছন্দ যেন হারিয়েই ফেলেছেন লিটন দাস। গত বছরের জুলাইয়ের পর এই সংস্করণে আর মাঠে...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

বাংলাদেশ-পাকিস্তান সিরিজের টিকিট মিলবে অনলাইনে

by cricbdadmin
0
7

আগামী ১১ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট...

বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবরের স্বপ্ন এখনো জাতীয় দল

বিসিএল অল স্টার দলের নেতৃত্বে আকবর আলী

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে ফরম্যাটের এবারের আসর শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। গ্রুপ পর্বের খেলা শেষে মঙ্গলবার মিরপুরের শেরে-ই...

আয়ে কোহলিকে পেছনে ফেললেন বুমরাহ

মাশরাফির চোখে বিরল প্রতিভা জসপ্রীত বুমরা

by cricbdadmin
0
8

রান আটকাতে হলে তাকে ডাকুন, উইকেটের প্রয়োজন হলেও তাকেই বল দিন, চাপের মুহূর্তে দলের ত্রাতারূপে আবির্ভূত হওয়ার যেন এক অদ্ভুত...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD