Monday, March 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মেয়াদ বাড়ল ব্যাটিং কোচ আশরাফুলের!

March 8, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই নতুন এক আলোচনা শুরু হয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ নিয়ে। শ্রীলঙ্কার সাবেক তারকা সনাথ জয়াসুরিয়াকে টাইগারদের ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে-এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে ক্রিকেটপাড়ায়। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বর্তমান ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল জানিয়েছেন, জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে বোর্ডের সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

গত বছরের শেষদিকে অস্থায়ীভাবে জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পান আশরাফুল। তার অধীনে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের পারফরম্যান্স সন্তোষজনক হওয়ায় বোর্ড তাকে দীর্ঘমেয়াদি দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এরই মধ্যে সম্প্রতি শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন সনাথ জয়াসুরিয়া। এরপরই গুঞ্জন ওঠে, তিনি বাংলাদেশে এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন এবং জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবেও তাকে দেখা যেতে পারে। তবে এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য না থাকলেও নিজের চুক্তির বিষয়টি পরিষ্কার করেছেন আশরাফুল।

তিনি বলেন, “আমিও আসলে অনলাইনে দেখেছি খবরটা। আমি ঠিক বলতে পারছি না। বোর্ড ভালো বলতে পারবে। আমার ইতোমধ্যে বোর্ডের সাথে এক বছরের চুক্তি হয়েছে ব্যাটিং কোচ হিসেবে, পুরুষদের জাতীয় দলের। ফেব্রুয়ারি থেকে। যদিও নভেম্বরে আয়ারল্যান্ড সিরিজেও কাজ করেছি। তবে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত নিয়োগ পেয়েছি।”

এদিকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে দেশের ক্রিকেট অঙ্গন। দীর্ঘদিন পর ওয়ানডে ফরম্যাটে ফিরছে বাংলাদেশ দল। সিরিজ জয়ের লক্ষ্য থাকলেও ব্যাটিং কোচ আশরাফুল আরও বড় সাফল্যের স্বপ্ন দেখছেন। তার লক্ষ্য পাকিস্তানকে হোয়াইটওয়াশ করা।

Previous Post

‘৭৬ ক্লাবের ৫০টি আপত্তি জানিয়েছে’-বিসিবি নির্বাচন নিয়ে তামিম

Next Post

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

Related Posts

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

6
‘এই ধরনের নির্বাচন চাই না’
বিশেষ প্রতিবেদন

‘৭৬ ক্লাবের ৫০টি আপত্তি জানিয়েছে’-বিসিবি নির্বাচন নিয়ে তামিম

1
নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের
বিশেষ প্রতিবেদন

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

9
Next Post
নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

Discussion about this post

সর্বশেষ..

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

by cricbdadmin
0
6

আহমেদাবাদের গ্যালারিতে তখন উৎসবের আবহ। ব্যাট হাতে শুরুতে ঝড়, পরে বল হাতে শাসন—সব মিলিয়ে একেবারেই একতরফা ফাইনাল উপহার দিল ভারত।...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

মেয়াদ বাড়ল ব্যাটিং কোচ আশরাফুলের!

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই নতুন এক আলোচনা শুরু হয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ নিয়ে। শ্রীলঙ্কার সাবেক তারকা সনাথ জয়াসুরিয়াকে...

‘এই ধরনের নির্বাচন চাই না’

‘৭৬ ক্লাবের ৫০টি আপত্তি জানিয়েছে’-বিসিবি নির্বাচন নিয়ে তামিম

by cricbdadmin
0
1

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে বিতর্কের জেরে প্রায় ছয় মাস ধরে ঢাকার শীর্ষ ক্লাবগুলোর একটি বড় অংশ সব...

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

নারী ক্রিকেটের অর্জনে গর্ব, নারী দিবসে বিশেষ বার্তা মিরাজের

by cricbdadmin
0
9

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্বের বিভিন্ন প্রান্তের নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত...

নির্বাচনে অনিয়মের লিখিত অভিযোগ, তদন্তের দাবি ক্লাব সংগঠকদের

নির্বাচনে অনিয়মের লিখিত অভিযোগ, তদন্তের দাবি ক্লাব সংগঠকদের

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন নিয়ে দীর্ঘদিনের বিতর্ক আবারও সামনে এসেছে। নির্বাচন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে সাবেক অধিনায়ক তামিম...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD