Tuesday, May 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মুশফিকের সঙ্গে ডিনার করতে চাইলে….

May 27, 2020
in ক্রিকেট সাফারি, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তান সফরে যাচ্ছেন না মুশফিক
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

ক্যারিয়ারের ১৫ বছর পূর্ণ করলেন মুশফিকুর রহিম। আর সেই দিনে বাংলাদেশ জাতীয় দলের তারকা জানালেন তিনি গড়বেন একটি ফাউন্ডেশন। যার নাম ‘এমআর১৫ ফাউন্ডেশন’। একইসঙ্গে এই কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন ভক্তরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে জানালেন তার সঙ্গে ডিনারের সুযোগও পাবেন ভক্তরা।

মঙ্গলবার রাতে জানান, ফাউন্ডেশনের জন্য ভক্ত-সমর্থকদের কাছ থেকে লোগো চাইছেন তিনি। বিজয়ী ডিজাইনারকে পুরস্কৃত করার পাশাপাশি মুশফিকের সব সামাজিক যোগাযোগ মাধ্যমে এই লোগো ব্যবহৃত হবে। সেরা পাঁচ ডিজাইনার পাবেন মুশফিকের সঙ্গে ডিনার করার সুযোগ।

মুশফিক বলেন, ‘এইদিনে ১৫ বছর আগে আমি বাংলাদেশের হয়ে লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। দেখতে দেখতে ১৫টি বছর কেটে গেল। আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া এবং আল্লাহর বিশেষ রহমতে যতটুকুই অর্জন করার তৌফিক দিয়েছেন আমাকে, সেজন্য আমি অবশ্যই আপনাদেরকে প্রাণ ও অন্তর থেকে ধন্যবাদ জানাই’।

৫ মিনিটের লাইভে মুশি আরও বলেন, ‘এমন একটা সময়, আমার মনে হয় আপনাদেরকে প্রতিদান দেয়ার অনেক কিছু আছে। সেই লক্ষ্যে আমি কিছু পদক্ষেপ হাতে নিয়েছি। এর প্রথমটি হলো, আমার স্বপ্নের ‘এমআর১৫ ফাউন্ডেশন’ তৈরি করা। আপনারা জেনে খুশি হবেন, খুব শিগগিরই আমি এটি শুরু করতে যাচ্ছি’। ‘আপনাদের যে সারপ্রাইজটি আমি দিতে চাই, তা হলো…, যেহেতু আমার পুরো ক্যারিয়ার জুড়ে আপনারাই আমার শক্তি। তাই আপনাদের অনুরোধ জানাচ্ছি, এমআর১৫ ফাউন্ডেশনের লোগোটি আপনারাই ডিজাইন করে নির্বাচন করে দিন। আপনারা লোগো ডিজাইন করে পাঠিয়ে দিন, সেখান থেকে বাছাইকৃত পাঁচজনকে নিয়ে করোনা পরিস্থিতি ঠিক হয়ে গেলে ঢাকার যেকোনো এক ফাইভস্টার হোটেলে ডিনার করবো আমি।’

সঙ্গে যোগ করলেন, ‘পাঁচজন থেকে একজনকে প্রথম হিসেবে বাছাই করা হবে। তিনি পাবেন আমার অটোগ্রাফযুক্ত একটি জার্সি। তার করা লোগো ব্যবহার করা হবে এমআর১৫ ফাউন্ডেশন এবং তাছাড়াও আমার সকল সোশ্যাল মিডিয়ার প্রোফাইলে। আর দেরি না করে খুব তাড়াতাড়ি আপনারা লোগোটা ডিজাইন করুন এবং পাঠিয়ে দিন। এই লাইভ শেষে আমি শিগগিরই জানিয়ে দেবো কিভাবে কোথায় এবং কতদিনের মধ্যে এটা পাঠিয়ে দিতে হবে’।

Previous Post

বিশ্বকাপ আয়োজনের পথে এগোচ্ছে আইসিসি

Next Post

করোনা জয় করলেন কোচ আশিক

Related Posts

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

5
সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

7
বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

6
Next Post
করোনা জয় করলেন কোচ আশিক

করোনা জয় করলেন কোচ আশিক

Discussion about this post

সর্বশেষ..

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

তাইজুলের ঘূর্ণিতে স্বস্তি, জয় থেকে তিন উইকেট দূরে বাংলাদেশ

by cricbdadmin
0
5

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট এখন রীতিমতো স্নায়ুযুদ্ধের রূপ নিয়েছে। চার দিনের লড়াই শেষে ম্যাচ...

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

সিলেটে জয়ের দুয়ারে বাংলাদেশ

by cricbdadmin
0
7

সিলেট টেস্টের চতুর্থ দিনে আজ ম্যাচের চিত্র এখন অনেকটাই পরিষ্কার। পাকিস্তান লড়াই চালিয়ে গেলেও বাস্তবতা বলছে, জয়ের পথ এখন বাংলাদেশের...

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

বাবর-মাসুদের জুটিতে পাল্টা লড়াই, তবু এগিয়ে বাংলাদেশ

by cricbdadmin
0
6

সিলেট টেস্টের চতুর্থ দিনের সকালে কিছুটা হরেও উত্তেজনা থাকল বাংলাদেশ-পাকিস্তান লড়াইয়ে। ৪৩৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম সেশন...

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

বর্ষসেরা পুরস্কারে ফুটবল-হকির জয়জয়কার

by cricbdadmin
0
10

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সেরা পারফরমারদের স্বীকৃতি দিতে আবারও আয়োজন করছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। বর্ষসেরা ক্রীড়াবিদ-২০২৫ পুরস্কারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ...

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

মুশফিকের ইতিহাসগড়া ইনিংসে জয়ের সুবাস বাংলাদেশের

by cricbdadmin
0
7

সিলেট টেস্টে এখন পুরো নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে। প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ের পরও লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD