Thursday, February 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

February 26, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শক্তির প্রদর্শনী করল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা এগিয়ে গেল প্রোটিয়ারা। ২০ ওভারে ৮ উইকেটে ১৭৬ রান তোলা ক্যারিবীয়দের লক্ষ্য তারা টপকে যায় মাত্র ১৬.১ ওভারে, হাতে থাকে ৯ উইকেট ও ২৩ বল।

আজ ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল দক্ষিণ আফ্রিকা। ওপেনিং জুটিতে অধিনায়ক এইডেন মার্করাম ও কুইন্টন ডি কক ৪৮ বলে ৯৫ রান যোগ করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। ডি কক ২৪ বলে ৪৭ রান করে ফিফটির খুব কাছে গিয়ে আউট হন।

এরপর রায়ান রিকেলটনকে সঙ্গে নিয়ে অবিচ্ছিন্ন ৮২ রানের জুটি গড়ে জয় নিশ্চিত করেন মার্করাম। অধিনায়ক ৪৬ বলে ৮২ রানে অপরাজিত থাকেন, তার ইনিংসে ছিল সাতটি চার ও চারটি ছক্কা। রিকেলটন ২৮ বলে ৪৫ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরার পুরস্কার ওঠে মারক্রামের হাতে।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লের মধ্যেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। সাই হোপ ৬ বলে ১৬ রান করেন, শিমরন হেটমায়ার করেন মাত্র ৩। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় বড় সংগ্রহের আশা ক্ষীণ হয়ে আসে।

তবে সপ্তম উইকেট পতনের পর জেসন হোল্ডার ও রোমিও শেফার্ড দারুণ লড়াই গড়ে তোলেন। অষ্টম উইকেটে তারা যোগ করেন ৮৯ রান, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই উইকেটে সর্বোচ্চ রানের জুটি। হোল্ডার ৩১ বলে ৪৯ রান করে শেষ ওভারে রান আউট হয়ে অর্ধশতক মিস করেন। শেফার্ড শেষ বলে চার মেরে ৩৭ বলে ৫২ রানে অপরাজিত থাকেন।

ব্রেন্ডন কিং ২১, রোভম্যান পাওয়েল ৯, রোস্টন চেজ ২ ও শেরফাইন রাদারফোর্ড ১২ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে লুঙ্গি এনগিদি তিনটি এবং কাগিসো রাবাদা ও কোরবিন বোশ দুটি করে উইকেট নেন।

এই জয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ভারত ও জিম্বাবুয়ে রয়েছে পরের দুটি স্থানে। দিনের অন্য ম্যাচে ভারত যদি জিম্বাবুয়েকে হারায়, তবে আনুষ্ঠানিকভাবে সেমিফাইনাল নিশ্চিত হবে দক্ষিণ আফ্রিকার। এখন পর্যন্ত টুর্নামেন্টে একমাত্র অপরাজিত দলও তারা।

Previous Post

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

Next Post

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

Related Posts

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

4
ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের
বিশেষ প্রতিবেদন

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

3
লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল
বিশেষ প্রতিবেদন

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

9
Next Post
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

Discussion about this post

সর্বশেষ..

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিব ইস্যুতে মুখ খুললেন পাইলট

by cricbdadmin
0
4

১৬ মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকা সাকিব আল হাসানকে ঘিরে আবারও আলোচনা তুঙ্গে। জানুয়ারি থেকে দেশের জার্সিতে তার প্রত্যাবর্তন...

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

মার্করামের ঝড়ে উড়ল দক্ষিণ আফ্রিকা

by cricbdadmin
0
3

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বে শক্তির প্রদর্শনী করল দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের পথে এক...

ক্রিকেটারদের স্বার্থই প্রথম অগ্রাধিকার মিঠুনের

বিপিএলের রেশ বিসিএলে, গ্যালারিতে স্লোগান

by cricbdadmin
0
3

রাজশাহীতে বিসিএল ওয়ানডের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে দক্ষিণাঞ্চল ও উত্তরাঞ্চলের লড়াই চলছিল স্বাভাবিক ছন্দেই। তবে সেই ছন্দ ভাঙে হঠাৎ করেই। রাজশাহী...

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

লিটনের ব্যাটে জিতল উত্তরাঞ্চল

by cricbdadmin
0
9

রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) ওয়ানডে সংস্করণের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে উত্তরাঞ্চল। দক্ষিণাঞ্চলকে ৬ উইকেটে...

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

বিপিএলে না-খেলা থেকে বোর্ড বৈধতা প্রশ্নে সরব মিজানুর

by cricbdadmin
0
1

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্ব চলমান থাকলেও এবারের আসরে দেখা যায়নি বাংলাদেশকে। নানা নাটকীয়তার পরও শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ নেয়নি...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD