Thursday, February 19, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিসিবির চুক্তিতে কার বেতন কতো?

February 19, 2026
in বিশেষ প্রতিবেদন, বিশেষজ্ঞ কলাম, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

আন্তর্জাতিক ব্যস্ততার সূচি সামনে রেখে ২০২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এই চুক্তি। এবার মোট ২৮ জন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেখানে কাঠামোগত পরিবর্তনই সবচেয়ে আলোচনার বিষয়।

এবার আর নেই ‘এ’ প্লাস ক্যাটাগরি। বিসিবি চারটি গ্রেড এ, বি, সি ও ডি নিয়ে সাজিয়েছে নতুন বেতন কাঠামো। সর্বোচ্চ ‘এ’ গ্রেডে জায়গা পেয়েছেন জাতীয় দলের নেতৃত্ব ও পারফরম্যান্সের মূল স্তম্ভরা। এই তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। মাসিক ৮ লাখ টাকা বেতনের এই গ্রেডে থাকা চারজনই সাম্প্রতিক সময়ে দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

‘বি’ গ্রেডে (মাসিক ৬ লাখ টাকা) রাখা হয়েছে অভিজ্ঞতা ও ধারাবাহিকতার ভিত্তিতে নির্বাচিত ক্রিকেটারদের। এখানে আছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন ও শেখ মেহেদী হাসান। এই গ্রুপটি মূলত দলের ভরসার জায়গা-কেউ টেস্টে, কেউ সাদা বলে ক্রিকেটে নিয়মিত মুখ।

‘সি’ গ্রেডে (মাসিক ৪ লাখ টাকা) রয়েছেন সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব। ফরম্যাটভেদে প্রয়োজন অনুযায়ী যাদের দলে দেখা যায়, তাদেরই রাখা হয়েছে এই স্তরে।

সবচেয়ে আলোচিত ‘ডি’ গ্রেড (মাসিক ২ লাখ টাকা) তরুণ ও ফেরত আসা ক্রিকেটারদের নিয়ে। এখানে আছেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান ও শামীম হোসেন। পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ প্রথমবারের মতো কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়েছেন। অন্যদিকে সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন পুনরায় অন্তর্ভুক্ত হয়েছেন।

আগের তালিকায় থাকা কাউকে বাদ দেওয়া হয়নি। বিসিবি একদিকে নতুনদের অন্তর্ভুক্ত করেছে, অন্যদিকে পুরোনোদের প্রতি আস্থাও অটুট রেখেছে।

Previous Post

র‌্যাঙ্কিংয়ের জোরে বিশ্বকাপে বাংলাদেশ

Next Post

রোজার বিকেলে পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রামের ক্রিকেটাররা

Related Posts

দল বাড়ুক, তবে রাজশাহীর মতো মান থাকুক: শরিফুল
বিশেষ প্রতিবেদন

দল বাড়ুক, তবে রাজশাহীর মতো মান থাকুক: শরিফুল

2
রোজার বিকেলে পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রামের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

রোজার বিকেলে পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রামের ক্রিকেটাররা

3
ব্যাটারদের দায়িত্ব নিতেই হবে-জয়ের খোঁজে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

র‌্যাঙ্কিংয়ের জোরে বিশ্বকাপে বাংলাদেশ

3
Next Post
রোজার বিকেলে পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রামের ক্রিকেটাররা

রোজার বিকেলে পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রামের ক্রিকেটাররা

Discussion about this post

সর্বশেষ..

দল বাড়ুক, তবে রাজশাহীর মতো মান থাকুক: শরিফুল

দল বাড়ুক, তবে রাজশাহীর মতো মান থাকুক: শরিফুল

by cricbdadmin
0
2

বিপিএলের দ্বাদশ আসরে শরিফুল ইসলাম খেলেছেন চট্টগ্রাম রয়্যালস–এর হয়ে, যে দলের মালিকানায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফলে পারিশ্রমিক পাওয়া নিয়ে...

রোজার বিকেলে পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রামের ক্রিকেটাররা

রোজার বিকেলে পারিশ্রমিক বুঝে পেলেন চট্টগ্রামের ক্রিকেটাররা

by cricbdadmin
0
3

রমজানের প্রথম দিনের বিকেলেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কার্যালয়ে একে একে হাজির হন চট্টগ্রাম রয়্যালসের ক্রিকেটাররা। মিরপুরে বোর্ডের কার্যালয়ে ক্রিকেট...

নেতৃত্ব তিন পথের, গন্তব্য একটাই-জয় চাই মাঠে

বিসিবির চুক্তিতে কার বেতন কতো?

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ব্যস্ততার সূচি সামনে রেখে ২০২৬ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিভুক্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জানুয়ারি থেকে...

ব্যাটারদের দায়িত্ব নিতেই হবে-জয়ের খোঁজে বাংলাদেশ

র‌্যাঙ্কিংয়ের জোরে বিশ্বকাপে বাংলাদেশ

by cricbdadmin
0
3

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নির্ধারিত হয়েছিল ২০২৮ আসরের যোগ্যতা অর্জনের পথ। নিয়ম অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের সুপার এইট পর্বে...

মাঠের চেয়ে বড় হয়ে উঠল রাজনীতির খেলা

জমেনি গ্রুপ পর্ব, এবার সুপার এইট লড়াই

by cricbdadmin
0
3

চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বের এখনও দুই দিন বাকি থাকতেই সুপার এইট নিশ্চিত করে ফেলে আট দল। সবার আগে জায়গা করে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD