Thursday, March 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

পাকিস্তানকে হতাশ করল বৃষ্টি!

September 27, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
পাকিস্তানকে হতাশ করল বৃষ্টি!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

করাচিতে এক দশক পর ক্রিকেট ফেরায় উচ্ছ্বসিত ছিল পাকিস্তান। শ্রীলঙ্কা ম্যাচের আগে অধিনায়ক সরফরাজ আহমেদ বলেছিলেন, ‘স্মরণীয় উৎসবে পরিণত হতে যাওয়া ম্যাচের জন্য আমার তর সইছে না। আশা করছি, আমি মাঠে নামার সময় পুরো স্টেডিয়ামের দর্শক আমার পাশে থাকবে। শুধু আমার জন্য গলা ফাঁটাবে না, গোটা দলকে সমর্থন জোগাবে।’
কিন্তু দীর্ঘ দশবছরের অপেক্ষা শেষ ম্যাচটা খেলতে পারলেন না সরফরাজরা। হতাশ দর্শকরাও। এক দশকের মধ্যে প্রথমবারের মতো করাচি ন্যাশনাল স্টেডিয়াম কোনো ওয়ানডে ম্যাচ দেখা পিছিয়ে গেল। বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে।

পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার সিরিজের ম্যাচটি শুক্রবার পণ্ড হয়ে গেল বৃষ্টিতে। করাচিতে এবারই প্রথম এক বল না গড়িয়েও পরিত্যক্ত হলো কোনো আন্তর্জাতিক ম্যাচ! এদিন ম্যাচ শুরুর কথা ছিল বিকেল চারটায়। কিন্তু তার আগে থেকেই বৃষ্টি। অবশ্য একটা সময় বৃষ্টি থামলেও মাঠে জমে যায় পানি। এ কারণেই স্থানীয় সময় সাড়ে চারটায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার।

২০০৯ সালে করাচিতে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর জঙ্গি হামলার পর থেকেই একরকম নির্বাসনে পাকিস্তানের ক্রিকেট। নিরাপত্তার জন্যই দেশটিতে এতোদিন টেষ্ট খেলুড়ে দেশগুলো যেতে চাইতো না। তবে সে অবস্থার পরিবর্তন হয়েছে। অবশ্য নিরাপত্তা শঙ্কায় অবশ্য ১০ শ্রীলঙ্কান ক্রিকেটার পাকিস্তান সফর করতে রাজি হয়নি।

পাকিস্তানের সঙ্গে সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে শ্রীলঙ্কান দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর, করাচি স্টেডিয়ামে।

Previous Post

বৃষ্টিতে পরিত্যক্ত সাইফদের শেষ ম্যাচ

Next Post

লোকমানের ক্যাসিনো কাণ্ডে বিব্রত নয় বিসিবি

Related Posts

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট
বিশেষ প্রতিবেদন

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

10
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

5
স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই
বিশেষ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

7
Next Post
লোকমানের ক্যাসিনো কাণ্ডে বিব্রত নয় বিসিবি

লোকমানের ক্যাসিনো কাণ্ডে বিব্রত নয় বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

by cricbdadmin
0
10

শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

by cricbdadmin
0
5

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ...

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

by cricbdadmin
0
7

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুক্রবার

by cricbdadmin
0
6

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

পিএসএলে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
5

আগামীকাল ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। যেখানে এবার উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD