Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অভিযোগ নেই রিয়াদের

March 9, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
ঠাণ্ডা ছাড়া উপসর্গ নেই করোনা আক্রান্ত রিয়াদের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নিউজিল্যান্ড সফরে এখনো পুরোদমে অনুশীলনের সুযোগ পায়নি বাংলাদেশ দল। আপাতত ২ ঘন্টা করে মিলছে অনুশীলনের সুযোগ। তাতে অবশ্য আক্ষেপ নেই দলের ক্রিকেটারদের। কোয়ারেন্টাইনের ফাঁকে অনুশীলনের সুযোগটুকু দল কাজে লাগিয়ে বরং খুশি মাহমুদউল্লাহ রিয়াদ।

সফরে গিয়ে প্রথম সপ্তাহ হোটেলবন্দি সময় কেটেছে। এখন প্রতিদিন গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারছে টাইগাররা। প্রতি গ্রুপের জন্য বরাদ্দ ২ ঘণ্টা। বিসিবির পাঠানো ভিডিওবার্তায় সোমবার মাহমুদউল্লাহ জানালেন, প্রস্তুতি বেশ চলছে। বলেন, ‘গুরুত্বপূর্ণ, আমরা অনুশীলন করতে পারছি। সুযোগ-সুবিধা ভালো। উইকেটগুলোও খুব ভালো। খুব ভালো অনুশীলন হচ্ছে। যে দুই ঘণ্টা সময় পাচ্ছি, আমরা নিশ্চিত করছি যেন যথাযথ অনুশীলন করতে পারি। স্কিল অনুশীলন, রানিং বা ফিটনেস, ওই সময়টাতেই করছি। উপভোগ করছি।’

নিউজিল্যান্ডের মাঠে তিন সংস্করণ মিলিয়ে আগের ২৬ ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। এবার লড়াইয়ের আগে মাহমুদউল্লাহ বলেন, ‘সবাই জানি যে, নিউ জিল্যান্ডের কন্ডিশন সবসময়ই চ্যালেঞ্জিং এবং আমাদের জন্য কোনোকিছুই সহজ হবে না। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। ব্যাটিং, বোলিং ফিল্ডিং- তিন বিভাগেই ভালো করতে হবে আমাদের।’

নিউজিল্যান্ড এখন দারুণ খেলছে। টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৩-২ ব্যবধানে হারিয়েছে কিউইরা। এই খবরে ভয় পাচ্ছেন না মাহমুদউল্লাহ। বলছিলেন, ‘তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছে, এই কথা মাথায় না রেখে যদি নিজেদের শক্তি আর দুর্বলতার জায়গাগুলোতে মনোযোগ দিতে পারি, তাহলে আমাদের খেলার জন্য ভালো হবে। আমি মনে করি, আগ্রাসী ক্রিকেট খেলার মনমানসিকতা থাকলে আমরা ভালো করব।’

নিউজিল্যান্ডে বেশ সফল রিয়াদ। টেস্টে এখানে দুটি সেঞ্চুরি আছে। একটি রয়েছে ওয়ানডেতে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার ভাল কিছু করতে চান। তার আগে পুরো দল নিয়ে অনুশীলনের দিন গুনছেন তিনি। কোভিড-১৯ পরীক্ষায় নেগেটিভ হওয়া সাপেক্ষে মুক্তি মিলবে কোয়ারেন্টাইন থেকে।

২০ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে লড়াইয়ে নামবে বাংলাদেশ। সিরিজের পরের দুই ওয়ানডে হবে ২৩ ও ২৬ মার্চ। এরপর আগামী ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টুয়েন্টি সিরিজ। সিরিজের পরের দুটি টি-টুয়েন্টি হবে ৩০ মার্চ ও ১ এপ্রিল।

Previous Post

বল হাতে মুমতার ম্যাজিক, ফাইনালে সালমার দল

Next Post

বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না উইলিয়ামসনের

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না উইলিয়ামসনের

বাংলাদেশের বিপক্ষে খেলা হচ্ছে না উইলিয়ামসনের

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD