Wednesday, March 25, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

March 25, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি থেকেই ফুটবল, ক্রিকেট, দাবাসহ মোট সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করা হবে। বুধবার জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়, যেখানে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১) মুহাম্মদ হেলাল চৌধুরী।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সারা দেশের শহর ও গ্রামাঞ্চলে খেলার মাঠ নির্ধারণ এবং সেগুলোর বাস্তবায়ন নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির প্রথম সভা গত ১৪ মার্চ যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় এনে চতুর্থ শ্রেণি থেকে বিভিন্ন ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় যে সাতটি ক্রীড়া ইভেন্ট অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে সেগুলো হলো ফুটবল, ক্রিকেট, দাবা, কারাতে অথবা ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিকস এবং সাঁতার। এসব খেলাকে শিক্ষাক্রমে যুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে শারীরিক সুস্থতা, দলগত মনোভাব এবং নেতৃত্বগুণ বিকাশেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Previous Post

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

Related Posts

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

5
স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই
বিশেষ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

7
লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুক্রবার

6

Discussion about this post

সর্বশেষ..

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

by cricbdadmin
0
1

শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

by cricbdadmin
0
5

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ...

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

by cricbdadmin
0
7

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুক্রবার

by cricbdadmin
0
6

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

পিএসএলে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
5

আগামীকাল ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। যেখানে এবার উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD