ওয়ানডে ক্রিকেটে এখন বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের মালিক তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হাফসেঞ্চুরির পথে এই মাইলস্টোনে পৌছান তামিম। ১২৪ ম্যাচ খেলে ওয়ানডেতে তামিমের রান ৩৭০২। তিনি সাকিব আল হাসানকে এই রানের তালিকায় দ্বিতীয় স্থানে নামিয়ে দিলেন। ১২৯ ম্যাচের ১২৪ ইনিংসে সাকিবের রান ৩৬৮৮। ওয়ানডেতে হাফসেঞ্চুরিতে সাকিবকে এই ম্যাচে ছুঁয়ে ফেললেন তামিম। দুজনেই এখন ওয়ানডেতে ২৫টি হাফসেঞ্চুরির মালিক।
বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৬ বলে করেন ৫৮ রান।



