Monday, February 2, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘আল্লাহ আমাকে আবারও সম্মানিত করেছেন’

February 2, 2026
in বিশেষ প্রতিবেদন, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

২০২৬ বিপিএল শেষ হওয়ার পর পরিসংখ্যানের চেয়েও বেশি আলোচনায় এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের মানসিক লড়াইয়ের গল্প। ১১ ম্যাচে ১৮৭ রান তার ব্যাটের অবদান দেখালেও, এই সংখ্যার আড়ালে লুকিয়ে ছিল অনিশ্চয়তা, হতাশা আর ফিরে আসার সংগ্রাম, যার কথা নিজেই জানালেন এই অভিজ্ঞ ক্রিকেটার।

বিপিএল শুরুর আগের সময়টা যে কতটা কঠিন ছিল, সেটার ঝলক মিলেছে তার সাম্প্রতিক ফেসবুক পোস্টে। নিজের অফিশিয়াল পেজে পুনর্বাসনপ্রক্রিয়ার সময়ের একটি পুরোনো ছবি শেয়ার করে মাহমুদউল্লাহ লেখেন, “জিমে পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলার সময় সেলফিটা তুলেছিলাম। তখন বেশ হতাশ ছিলাম। এবারের (২০২৬) বিপিএলে খেলতে পারব কি না, সেটা নিয়ে ভীষণ সন্দিহান ছিলাম। হাঁটুতে একটা চোট ছিল।”

হাঁটুর চোটের কারণে মাঠে ফেরা নিয়ে সংশয় থাকলেও বিশ্বাসের জায়গা হারাননি তিনি। বরং সেই কঠিন সময়টাই তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে বলে জানান মাহমুদউল্লাহ।

একই পোস্টে তিনি লেখেন, “অনেক কঠিন একটা সময় পার করছিলাম তখন (পুনর্বাসনপ্রক্রিয়ার সময়)। তবে আল্লাহ আমাকে পুনরায় ভাবতে শিখিয়েছেন। আমি চেষ্টা করে গিয়েছি আর সবকিছু আল্লাহর ওপর ছেড়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ আমি খেলতে পেরেছি এবং আল্লাহ আমাকে আবারও সম্মানিত করেছেন। সর্বশক্তিমান আল্লাহর কাছে কোনো কিছুই অসম্ভব নয়।”

২০২৬ বিপিএলে ‘বি’ ক্যাটাগরিতে থাকা মাহমুদউল্লাহ শুরুতে দল না পাওয়ায় তাঁর অনিশ্চয়তা আরও বেড়েছিল। পরে রংপুর রাইডার্স তাঁকে দলে নেয়। সুযোগ পেয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে দলের মাঝের ওভারগুলো সামলান তিনি। রংপুরের হয়ে ৩৭.৪ গড়ে ও ১৩৫.৩৯ স্ট্রাইকরেটে ১৮৭ রান করেন এবং একটি ফিফটিও তুলে নেন।

রংপুর রাইডার্স এলিমিনেটরে সিলেট টাইটানসের কাছে হেরে বিদায় নিলেও মাহমুদউল্লাহর কাছে এই বিপিএল হয়ে থাকবে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার এক অধ্যায়।

Previous Post

ভারত প্রস্তুত, পাকিস্তানের বয়কট ঘোষণায় বিপাকে আইসিসি

Related Posts

ভারত প্রস্তুত, পাকিস্তানের বয়কট ঘোষণায় বিপাকে আইসিসি
বিশেষ প্রতিবেদন

ভারত প্রস্তুত, পাকিস্তানের বয়কট ঘোষণায় বিপাকে আইসিসি

6
১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ
বিশেষ প্রতিবেদন

শেষ মুহূর্তের সিদ্ধান্তে উত্তাল টি-টোয়েন্টি বিশ্বকাপ

16
বাংলাদেশ ইস্যুতে অনড় আইসিসি, বিশ্বকাপের ভেন্যু বদল নয়
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসি-পিসিবি উভয়ের আর্থিক সংকটের আশঙ্কা

6

Discussion about this post

সর্বশেষ..

নিলামে রিয়াদসহ ২৩ বাংলাদেশি ক্রিকেটার

‘আল্লাহ আমাকে আবারও সম্মানিত করেছেন’

by cricbdadmin
0
1

২০২৬ বিপিএল শেষ হওয়ার পর পরিসংখ্যানের চেয়েও বেশি আলোচনায় এসেছে মাহমুদউল্লাহ রিয়াদের মানসিক লড়াইয়ের গল্প। ১১ ম্যাচে ১৮৭ রান তার...

ভারত প্রস্তুত, পাকিস্তানের বয়কট ঘোষণায় বিপাকে আইসিসি

ভারত প্রস্তুত, পাকিস্তানের বয়কট ঘোষণায় বিপাকে আইসিসি

by cricbdadmin
0
6

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের পাকিস্তানি ঘোষণাকে গুরুত্ব দিলেও সেটিকে চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করছেন না ভারতের সাবেক...

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

শেষ মুহূর্তের সিদ্ধান্তে উত্তাল টি-টোয়েন্টি বিশ্বকাপ

by cricbdadmin
0
16

টি–টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে বড় ধরনের আলোড়ন তুলেছে পাকিস্তান। ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়ে আইসিসিকে নতুন করে...

বাংলাদেশ ইস্যুতে অনড় আইসিসি, বিশ্বকাপের ভেন্যু বদল নয়

পাকিস্তানের সিদ্ধান্তে আইসিসি-পিসিবি উভয়ের আর্থিক সংকটের আশঙ্কা

by cricbdadmin
0
6

বড় আকর্ষণ হয়ে ওঠে ভারত-পাকিস্তান ম্যাচ। বছরের পর বছর ধরে এই একটি ম্যাচকে কেন্দ্র করেই আইসিসির বাণিজ্যিক পরিকল্পনার বড় অংশ...

প্রতিমাসেই মিলবে আইসিসির সেরার স্বীকৃতি

পাকিস্তানের বর্জন ও আইসিসির ভবিষ্যৎ আয় নিয়ে শঙ্কা

by cricbdadmin
0
4

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আগামী ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামার কথা ছিল পাকিস্তানের। তবে নির্ধারিত সেই গুরুত্বপূর্ণ ম্যাচ বর্জনের ঘোষণা...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD