Sunday, March 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আয়ারল্যান্ড ২১৪, লড়ছে বাংলাদেশ

April 4, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আয়ারল্যান্ড ২১৪, লড়ছে বাংলাদেশ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দিনের খেলা শেষ হতে মাত্র বাকি এক বল! তখনই কীনা ভুলের ফাঁদে পা দিলেন তামিম ইকবাল। ম্যাকব্রিনের ঘূর্ণিতে পরাস্ত তিনি। বল ব্যাটে লেগে বল দ্বিতীয় স্লিপে। ৩৬ বলে ২১ রানে আউট তামিম। ঢাকা টেস্টের দিন শেষে মঙ্গলবার বাংলাদেশের সংগ্রহ ১ম ইনিংসে ২ উইকেটে ৩৪ রান। মুমিনুল অপরাজিত আছেন ১২ রানে। হতাশ করেন নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারে নিজের প্রথম বলেই ফেরেন তিনি।

এর আগে প্রথম ইনিংসে আয়ারল্যান্ড ২১৪ রানে অলআউট হয়। বাংলাদেশ ১৮০ রানে পিছিয়ে। আইরিশদের হয়ে ১টি করে উইকেট শিকার করেন অ্যাডেয়ার-ম্যাকব্রিন।

সফরকারীদের প্রথম দিনেই অলআউট করতে বড় ভূমিকা রাখেন তাইজুল ইসলাম। বাঁহাতি এই স্পিনার ২৮ ওভারে ৫৮ রান দিয়ে নেন ৫ উইকেট। দুটি করে উইকেট নেন মিরাজ ও ইবাদত হোসেন। অধিনায়ক সাকিব আল হাসান বোলিং করেন মাত্র ৩ ওভার।

টেস্টে এটি এগারতম ৫ উইকেট তাইজুলের। সাকিব আল হাসান ১৯ বার ৫ উইকেট নিয়ে শীর্ষে। গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গেবেখা টেস্টে ১৩৫ রানে ৬ উইকেট নেন তিনি। তারপর ৯ ইনিংসে আরও তিন বার ৪ উইকেটসহ মোট ১৬ উইকেট নেন। সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দুই টেস্টেই নেন ৪ উইকেট।

টেস্টে বাংলাদেশের হয়ে মেহেদী হাসান মিরাজ ইনিংসে ৫ উইকেট নিয়েছেন ৯ বার।

সংক্ষিপ্ত স্কোর-

আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৭৭.২ ওভারে ২১৪/১০ (ম্যাককলাম ১৫, কমিন্স ৫, বালবার্নি ১৬, টেক্টর ৫০, ক্যাম্পার ৩৪, মুর ১, টাকার ৩৭, ম্যাকব্রাইন ১৯, অ্যাডায়ার ৩২, হিউম ২, হোয়াইট ০*; শরিফুল ৮-১-২২-১, খালেদ ৯-১-২৯-০, ইবাদত ১২-০-৫৪-২, তাইজুল ২৮-১০-৫৮-৫, মিরাজ ১৭.২-৪-৪৩-২, সাকিব ৩-১-৮-০)

বাংলাদেশ ১ম ইনিংস: ১০ ওভারে ৩৪/২ (তামিম ২১, শান্ত ০, মুমিনুল ১২*; অ্যাডায়ার ৪-২-৩-১, হিউম ৩-০-১৮-০, ম্যাকব্রাইন ৩-১-১৩-১)।

১ম দিন শেষে

Previous Post

ঢাকা টেস্ট থেকে আউট তাসকিন, দলে রাজা

Next Post

ইমনের সেঞ্চুরি, চিরাগের ৯৪

Related Posts

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা
বিশেষ প্রতিবেদন

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

8
রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ
বিশেষ প্রতিবেদন

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

2
শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের
বিশেষ প্রতিবেদন

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

4
Next Post
ইমনের সেঞ্চুরি, চিরাগের ৯৪

ইমনের সেঞ্চুরি, চিরাগের ৯৪

Discussion about this post

সর্বশেষ..

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

বিসিবির উপহার পেয়ে খুশি জাতীয় দলের ক্রিকেটাররা

by cricbdadmin
0
8

ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় দলের ক্রিকেটারদের জন্য বিশেষ উপহার দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর শুরু হওয়া এই উদ্যোগ...

রাজ্জাকের ৭ উইকেট, আবার ব্যর্থ মাহমুদউল্লাহ

জাতীয় ক্রীড়া পুরস্কার: চূড়ান্তের পথে ২৭ ক্রীড়াবিদ-সংগঠক

by cricbdadmin
0
2

জাতীয় ক্রীড়া পুরস্কার–২০২৫-এর প্রাথমিক তালিকা চূড়ান্ত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যাচাই-বাছাই প্রক্রিয়া শেষে ২৭ জনকে মনোনীত করা হয়েছে। এর...

শীর্ষে ফেরার পথে কোহলি, দাপট মুস্তাফিজের

যেভাবে দ্য হানড্রেডে খুলল মুস্তাফিজের দরজা

by cricbdadmin
0
4

ইতিহাস গড়ে প্রথমবার দ্য হানড্রেডে অংশ নেবেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। ইংল্যান্ডের ঘরোয়া টুর্নামেন্টের জন্য তাকে দলে নিয়েছে বার্মিংহাম ফিনিক্স।...

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

মিরপুরে রানআউট বিতর্ক, শাস্তির মুখে সালমান

by cricbdadmin
0
3

রানআউটের সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সালমান আলী আগা। মাঠেই ছুড়ে ফেলেছিলেন হেলমেট ও গ্লাভস। সেই আচরণকেই ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার হিসেবে...

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

চলে গেলেন ক্রীড়াবিদ ও সংগঠক শামীমা সাত্তার মিমো

by cricbdadmin
0
7

দেশের ক্রীড়াঙ্গনের পরিচিত মুখ, জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত সাবেক অ্যাথলেট ও সংগঠক শামীমা সাত্তার মিমো মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর নিজ...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD