Thursday, March 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সিপিএলে দল পেলেন সাকিব

June 18, 2025
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, হেডলাইন সংবাদ
0 0
A A
সিপিএলে দল পেলেন সাকিব
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

এক দশক আগে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে বল হাতে ইতিহাস লিখেছিলেন সাকিব আল হাসান। মাত্র ৬ রান দিয়ে ৬ উইকেট-এক অভাবনীয় বোলিং স্পেল, যা এখনও সিপিএলের রেকর্ড। সেই ঐতিহাসিক পারফরম্যান্সের নায়ক আবারও ফিরছেন সেই টুর্নামেন্টে। এবার তার ঠিকানা অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।

গত এক বছরে জাতীয় দলে নিয়মিত ছিলেন না সাকিব। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন, ওয়ানডেতেও নেই দীর্ঘদিন। তবে বলার মতো পারফরম্যান্স এসেছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে। বিশেষ করে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে বল হাতে দলের ভরসা হয়ে উঠেছিলেন। যদিও ফাইনাল খেলেননি, দলের চ্যাম্পিয়ন হওয়ার পথে তার অবদান স্পষ্ট ছিল।

সেই ধারাবাহিকতায় এবার তিনি ফিরছেন সিপিএলে। আর শুধু ফিরছেনই না, একেবারে ‘ঘটা করে’ দল পেয়েছেন। সিপিএলের অফিশিয়াল ফেসবুক পেজেই প্রকাশ করা হয়েছে তার নতুন ঠিকানা-অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স। সেই সঙ্গে স্মরণ করা হয়েছে তার ২০১৩ সালের সেই রেকর্ড স্পেল, যা এখনও অনন্য।

সিপিএলে তার দলে এবার আছেন ইমাদ ওয়াসিম, ফ্যাবিয়ান অ্যালেন, ওবেদ ম্যাককয়, জেইডেন সিলস, ওডিন স্মিথদের মতো টি-টোয়েন্টি স্পেশালিস্টরা। এই দলটি প্রথমবার অংশ নিচ্ছে সিপিএলে, ফলে নিজেদের প্রমাণের দায় অনেক। ঠিক যেমন করে সাকিব নিজেও আবার নতুনভাবে ফিরছেন নিজস্ব ব্র্যান্ডের ক্রিকেটে।

আসছে ১৪ আগস্ট থেকে ৬ দলের অংশগ্রহণে সিপিএলের নতুন আসর শুরু হবে। ফাইনাল ২১ সেপ্টেম্বর। গ্রুপপর্বে সবমিলিয়ে ৩৪টি ম্যাচ, যেখানে প্রতিটি দল খেলবে ১০টি করে ম্যাচ।

Previous Post

গলে ছন্দে মুশফিক-লিটন, বৃষ্টি নামতেই ভাঙল বাংলাদেশের তাল!

Next Post

সকালে ভাঙল স্বপ্ন, ৪৯৫ রানে থামল বাংলাদেশের ইনিংস

Related Posts

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিটি

7
দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

9
নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪
বিশেষ প্রতিবেদন

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

8
Next Post
সকালে ভাঙল স্বপ্ন, ৪৯৫ রানে থামল বাংলাদেশের ইনিংস

সকালে ভাঙল স্বপ্ন, ৪৯৫ রানে থামল বাংলাদেশের ইনিংস

Discussion about this post

সর্বশেষ..

বর্জন সংকটে প্রথম বিভাগ লিগ, শুরু ১৪ ডিসেম্বর শুরু

বিসিবি নির্বাচন নিয়ে তদন্তে বিচারপতির নেতৃত্বে কমিটি

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনকে ঘিরে ওঠা অনিয়মের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করল যুব ও...

দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

by cricbdadmin
0
9

কয়েক মাস পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দারুণ এক জয় দিয়ে সিরিজ শুরু করল বাংলাদেশ। বল হাতে নাহিদ রানার বিধ্বংসী...

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

নাহিদ রানার দাপুটে বোলিংয়ে পাকিস্তান ১১৪

by cricbdadmin
0
8

মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওযানডে ম্যাচে ব্যাটিংয়ে পাকিস্তান অধিনায়ক ও তার দল সদস্যরা নড়বড়ে শুরু করলেও হঠাৎই...

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে জাইমা রহমান

মিরপুরে বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে জাইমা রহমান

by cricbdadmin
0
5

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

অনিশ্চয়তার পর দেশে ফেরার কথা জানালেন সাকিব

by cricbdadmin
0
5

দীর্ঘদিন ধরে দেশের বাইরে অবস্থান করছেন বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান। কবে তিনি দেশে ফিরবেন, তা নিয়ে দীর্ঘ সময়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD