Wednesday, July 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সানজামুলের সেঞ্চুরির দিনে আলোচনায় রবিউলের বিধ্বংসী স্পেল

November 15, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
সানজামুলের সেঞ্চুরির দিনে আলোচনায় রবিউলের বিধ্বংসী স্পেল
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) চতুর্থ রাউন্ডের প্রথম দিনের খেলা রঙিন হয়ে উঠল তিন ভেন্যুতে তিন রকমের পারফরম্যান্সে। রাজশাহীতে সানজামুল ইসলামের দুর্দান্ত সেঞ্চুরি, বগুড়ায় রবিউল হকের পাঁচ উইকেট আর চট্টগ্রামে আইচ মোল্লা–শুভাগত হোমের দায়িত্বশীল ব্যাটিং, সব মিলিয়ে ব্যস্ত দিন কাটল প্রথম শ্রেণির ক্রিকেটে অংশ নেওয়া দলগুলোর।

রাজশাহীতে ঢাকা বিভাগের বিপক্ষে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হলেও নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রাজশাহী বিভাগ। এমন সময়ে দলের হাল ধরেন সানজামুল ইসলাম। তিন নম্বরে নেমে প্রায় একাই ইনিংসের ভার তুলে নেন তিনি।

বাকি ব্যাটাররা যেখানে উইকেট ধরে রাখতে হিমশিম খেয়েছেন, সেখানে সানজামুল খেলেছেন ১১২ রানের দৃষ্টিনন্দন ইনিংস। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর দ্বিতীয় শতক এটি; দীর্ঘ ১১ বছর পর আবার তিন অঙ্কে পৌঁছালেন এই স্পিন অলরাউন্ডার। দিনের শেষে রাজশাহী থামে ৯ উইকেটে ২৭৫ রানে। সাব্বির রহমান দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন। ঢাকার অফ স্পিনার আশরাফুল ইসলাম ৪ উইকেট নিয়ে দলের সেরা বোলার।

বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে বল হাতে সবচেয়ে আলো ছড়িয়েছেন রংপুরের পেসার রবিউল হক। বরিশালের ব্যাটিং লাইনআপ তার নিয়ন্ত্রিত লাইন–লেংথে ভেঙে পড়ে ১৯৬ রানে। রবিউল ১১.৪ ওভারে ৫ মেডেনসহ মাত্র ২৫ রান দিয়ে তুলে নেন পাঁচটি উইকেট। বরিশালের হয়ে একমাত্র প্রতিরোধ গড়েছেন ফজলে রাব্বি, যিনি করেছেন ৮০ রান। তার পর আর কেউ উল্লেখযোগ্য সংগ্রহ করতে পারেননি, ৩০ রানের দেখা পায়নি দলের বাকি ব্যাটাররা। মুকিদুল ইসলামও রংপুরের হয়ে সহায়তা করেন ৩ উইকেট নিয়ে। জবাবে ব্যাটিংয়ে নেমে রংপুরও ভালো শুরু পায়নি-দুই ওপেনারকে হারিয়ে ৪৩ রানে দিন শেষ করেছে তারা। দ্বিতীয় দিন নবীন ইসলাম (২১*) ও নাঈম ইসলাম (৬*) নতুন শুরু করতে নামবেন।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ময়মনসিংহের ব্যাটিংয়ে শুরুতে বিপর্যয় নেমে এলেও দারুণভাবে ঘুরে দাঁড়ান আইচ মোল্লা ও অধিনায়ক শুভাগত হোম। ১০৬ রানে ৫ উইকেট হারানোর পর তারা দুজন গড়েন ৯৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। আইচ খেলেন ৬৫ রানের লড়াকু ইনিংস, শুভাগত করেন ৫৪। দুজনকেই থামান অফ স্পিনার নাঈম হাসান, যিনি দিনশেষে শিকার করেছেন ৩ উইকেট। প্রথম দিন ৮ উইকেটে ২৭১ রান তুলে মাঠ ছাড়ে ময়মনসিংহ।

Previous Post

সোহানের বিধ্বংসী সেঞ্চুরিতে রেকর্ড, বাংলাদেশ ‘এ’-এর দাপুটে জয়

Next Post

অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি

Related Posts

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ
বিশেষ প্রতিবেদন

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

3
হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

ওয়ানডের হতাশা ভুলে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ

6
ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন
অনান্য খেলা

ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

3
Next Post
এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে

অনূর্ধ্ব-১৯ নারী দলের নির্বাচনে অনিয়মের প্রমাণ পায়নি বিসিবি

Discussion about this post

সর্বশেষ..

বিটিভিতে সরাসরি বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট ম্যাচ

টি-টোয়েন্টিতে জয়ের খোঁজে বাংলাদেশ

by cricbdadmin
0
3

জিম্বাবুয়ে সফরে এখন পর্যন্ত খুব বেশি সুখস্মৃতি জমা হয়নি বাংলাদেশের ঝুলিতে। টেস্টে ইনিংস ব্যবধানে হার, এরপর ওয়ানডে সিরিজও হাতছাড়া। তবে...

হৃদয়-লিটনের ঝলক, শেষে ধস-১০২ রানে থামল বাংলাদেশ

ওয়ানডের হতাশা ভুলে নতুন শুরুর প্রত্যাশায় বাংলাদেশ

by cricbdadmin
0
6

একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর এবার টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ।...

ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

ফ্রান্সের আধিপত্য ভেঙে ১৬ বছর পর ফাইনালে স্পেন

by cricbdadmin
0
3

বিশ্বকাপজুড়ে দুর্দান্ত ফুটবল খেলে সেমিফাইনালে পৌঁছেছিল ফ্রান্স। অনেকের চোখে তারাই ছিল ফাইনালে ওঠার ফেবারিট। কিন্তু শেষ চারের লড়াইয়ে স্পেনের বিপক্ষে...

বাংলাদেশ সফর পিছিয়ে দিল ভারত, আসবে ২০২৬ সালের সেপ্টেম্বরে

ভারত সিরিজ নিয়ে নতুন সংশয়, সম্প্রচার স্বত্বের প্রক্রিয়ায় দেরি

by cricbdadmin
0
8

আগামী আগস্টে ভারতের বাংলাদেশ সফর নিয়ে কয়েকদিন আগেও আশাবাদী ছিল ক্রিকেট অঙ্গন। সম্ভাব্য সূচি অনুযায়ী, ১ থেকে ১৩ আগস্টের মধ্যে...

আক্ষেপের আড়ালে এক লড়াকু সোহান!

লিটনের জায়গায় সোহানকে দলে নিতে চায় গল

by cricbdadmin
0
4

চোটের কারণে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) এবারের আসরে খেলছেন না বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তিনি টুর্নামেন্ট থেকে নিজের নাম...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD