Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

সাকিব ম্যাজিকে প্রথম ওয়ানডে বাংলাদেশের

November 21, 2014
in ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিব ম্যাজিকে প্রথম ওয়ানডে বাংলাদেশের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

টেস্ট সিরিজ যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করলেন সাকিব আল হাসান। সেই একই ধাঁচের ব্যাটিং। বল হাতেও ঘুর্নি যাদু। তার অলরাউন্ড নৈপুন্যেই বাংলাদেশ প্রথম ওয়ানডেতে পেল ৮৭ রানের অনায়াস জয়। এ বছর এটাই বাংলাদেশের প্রথম ওয়ানডে জয়।
সাকিব প্রথমে ব্যাট হাতে করলেন সেঞ্চুরি। এরপর বল হাতে নিলেন ৪ উইকেট। বিশ্বসেরা অলরাউন্ডার বলে কথা। নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে সিরিজে ফিরেই চমক!
ব্যাটিংয়ে চাপের মুখে মাথা উচু করে আরো একবার হাল ধরলেন সাকিব আল হাসান। সঙ্গে মুশফিকুর রহীম। দুজন মিলে গড়লেন রেকর্ড জুটি। তাতেই বাংলাদেশ সিরিজের প্রথম ওয়ানডেতে তুলল ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান। ২৮২ রানের লক্ষ্য সামনে রেখে খেলতে নেমে বাংলাদেশের বোলিং তোপে জিম্বাবুয়ে ৪২.১ ওভারে ১৯৪ রানে অলআউট। আরাফাত সানি, মাশরাফি এবং মাহমুদুল্লাহ নিয়েছেন দুটি করে উইকেট।
অবশ্য স্বপ্নের মতো টেস্ট সিরিজ শেষে ওয়ানডে সিরিজের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। প্রথম ওয়ানডেতে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।  সাজঘরের পথ ধরেন তামিম ইকবাল (৫), এনামুল হক (১২) এবং মাহমুদুল্লাহ রিয়াদ (১)। এরপর মমিনুল হক আউট হন ৩১ রানে।
এর আগে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচে টস জিতে জিম্বাবুয়ে। বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে আমন্ত্রন জানায় তারা।
তবে এরপরই দলকে পথ দেখান সাকিব আল হাসান এবং মুশফিকুর রহীম। দু’জনের ব্যাটে বাংলাদেশ চলে যায় নিরাপদে। সাকিব তুলে নেন দারুণ এক শতরান। ১০১ রান ফিরেন তিনি।  এটি সাকিবের ৬ষ্ট ওয়ানডে শতরান। মুশফিক করছেন ৬৫ রান। দু’জন পঞ্চম উইকেটে ১৪২ বলে করেন ১৪৮ রান। পঞ্চম উইকেট জুটিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ রান। এর আগে ২০০৮ সালে পঞ্চম উইকেটে সাকিব এবং রকিবুল হাসান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গড়েন ১১৯ রানের জুটি।
শেষদিকে সাব্বির রহমান ২৫ বলে খেলেন ৪৪ রানের ঝড়ো ইনিংস।
এই ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হল ব্যাটসম্যান সাব্বির রহমানের। দলের নেতৃত্বে মাশরাফি বিন মুর্তজা।
জিম্বাবুয়ের পক্ষে অভিষেক সলোমন মায়ারের।
টেস্ট সিরিজে জিম্বাবুয়েকে ৩-০’তে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮১/৭ (তামিম ৫, এনামুল ১২, মুমিনুল ৩১, মাহমুদুল্লাহ ১, সাকিব ১০১, মুশফিক ৬৫, সাব্বির ৪৪*, মাশরাফি ১, সানি ১*; পানিয়াঙ্গারা ৩/৬৬)
জিম্বাবুয়ে: ৪২.১ ওভার ১৯৪/১০ (মাসাকাদজা ৪২,  টেলর ৫৪; সাকিব ৪/৪১, সানি ২/২২, মাশরাফি ২/৩৩, মাহমুদুল্লাহ ২/৪০)
ফল: বাংলাদেশ ৮৭ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান

Previous Post

লিজেন্ডস অব রূপগঞ্জ চারে চার

Next Post

ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ার

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD