Thursday, January 15, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শান্তর সেঞ্চুরি, তামিম-মুমিনুলের দাপটে দিন বাংলাদেশের

April 21, 2021
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্তর সেঞ্চুরি, তামিম-মুমিনুলের দাপটে দিন বাংলাদেশের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

সকালটা ছিল কেমন জানি বিবর্ণ। কিছুটা চ্যালেঞ্জিংও। কারণ ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে টস জিতেপ্রিথমে ব্যাট করার সিদ্ধান্তটা বেশ সাহসীই। সেটিই করেছিলেন মুমিনুল হক। কথায় আছে ভাগ্যও নাকি সাহসীদের সঙ্গে থাকে। তাই হলো শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন। ৯০ ওভারে শেষে হাসিমুখ বাংলাদেশের।

আর দিনটা বাংলাদেশের করে তুলেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তামিম নার্ভাস নাইটিজে ফিরলেও শান্ত তুলে নিয়েছেন সেঞ্চুরি। অর্ধশতক এসেছে অধিনায়ক মুমিনুল হকের ব্যাট থেকেও। ক্যান্ডি টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশ করেছে ২ উইকেট হারিয়ে ৩০২ রান। নাজমুল শান্ত ২৮৮ বলে ১২৬ ও মুমিনুল ১৫০ বলে ৬৪ রানে অপরাজিত রয়েছেন। শান্তর সঙ্গে মুমিনুলের অবিচ্ছিন্ন জুটির রান ১৫০। দেশের বাইরে তৃতীয় উইকেটে বাংলাদেশের এটিই সর্বোচ্চ জুটি।

তৃতীয় ও শেষ সেশনে বাংলাদেশ তুলে ১০২ রান। এই সেশনে কোনো উইকেট হারায়নি দল। সব মিলিয়ে মুমিনুলের দল প্রথম দিনই বুঝিয়ে দিয়েছে এবার বড় স্কোর গড়তেই লড়বে। অবশ্য ব্যাটসম্যানদের দাপটের দিনে হতাশার নাম সাইফ হাসান। ইনিংসের শুরুতে ফিরেন শূন্য রানে।

দুই বছর পর টেস্ট সেঞ্চুরির কাছে গিয়েও ফিরেলন তামিম। ৯০ রানে আউট। অথচ উইকেটে চুঁড়ে দিয়ে না আসলে মিলতে পারতো ক্যারিয়ারের দশম সেঞ্চুরি। বিশ্ব ফার্নান্দোর এক্সটা বাউন্স বলে স্লিপে থিরামান্নের হাতে ক্যাচ তুলে দেন তিনি। তামিম হাফসেঞ্চুরি তুলেন ৫২ বলে। কিন্তু আক্ষেপ নিয়ে শতকের কাছে গিয়ে আউট। তামিম সর্বশেষ শতক হাঁকান ২০১৯ সালের ফেব্রুয়ারিতে, নিউজিল্যান্ডের বিপক্ষে। এবার তুলেন ১০১ বলে ৯০।

তার আগে দ্বিতীয় উইকেট জুটিতে তামিম ও শান্ত যোগ করেন ১৪৪ রান। তামিম-শান্ত এই জুটি দিয়ে প্রায় এক যুগ পর বিদেশের মাঠে টেস্টে দ্বিতীয় জুটিতে সেঞ্চুরি পায় বাংলাদেশ দল। সবশেষ সেঞ্চুরি জুটিতেও ছিলেন তামিম ইকবাল। ২০০৯ সালের জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে। আরেক বাঁহাতি জুনায়েদ সিদ্দিকের সঙ্গে তামিমের তুলেন ১৪৬ রান।

শান্ত ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির পথে বেশ দেখেশুনে খেললেন। ১২০ বলে তুলেন ফিফটি। সেঞ্চুরি ছুঁতে খেলেন আরও ১১৫ বল। জবাবটাও দেন সমালোচকদের। তার শতকে সবচেয়ে বেশি স্বস্তি হয়তো পাচ্ছে নির্বাচকরা। কারণ সমালোচনার পরও তারাই যে বারবার শান্তকে জায়গা দিয়েছেন দলে!

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: ৯০ ওভারে ৩০২/২ (তামিম ৯০, সাইফ ০, শান্ত ১২৬*, মুমিনুল ৬৪*; লাকমল ১৮-৭-৫৫-০, বিশ্ব ১৭-২-৬১-২, কুমারা ১৯-২-৬৩-০, ম্যাথিউস ৫-১-৮-০, ধনাঞ্জয়া ১৬-১-৭১-০, হাসারাঙ্গা ১৫-১-৩৪-০)।

Previous Post

শান্তর প্রথম সেঞ্চুরিতে উড়ছে বাংলাদেশ

Next Post

শতরান তুলেও মাটিতেই পা শান্তর

Related Posts

ব্যাটারদের দায়িত্ব নিতেই হবে-জয়ের খোঁজে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

বিপিএলের আগে বড় ধাক্কা, নাজমুল ইস্যুতে ক্রিকেট বয়কটের ঘোষণা

6
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বোর্ড পরিচালকের বক্তব্যে বিতর্ক, আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করল বিসিবি

4
‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’
বিশেষ প্রতিবেদন

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’

4
Next Post
শতরান তুলেও মাটিতেই পা শান্তর

শতরান তুলেও মাটিতেই পা শান্তর

Discussion about this post

সর্বশেষ..

ব্যাটারদের দায়িত্ব নিতেই হবে-জয়ের খোঁজে বাংলাদেশ

বিপিএলের আগে বড় ধাক্কা, নাজমুল ইস্যুতে ক্রিকেট বয়কটের ঘোষণা

by cricbdadmin
0
6

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেটে চরম অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ক্রিকেটারদের সংগঠন কোয়াব স্পষ্ট ঘোষণা...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বোর্ড পরিচালকের বক্তব্যে বিতর্ক, আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করল বিসিবি

by cricbdadmin
0
4

বোর্ড সদস্যের সাম্প্রতিক কিছু মন্তব্যকে ঘিরে দেশের ক্রিকেটে তৈরি হওয়া বিতর্কের প্রেক্ষাপটে আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।...

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’

‘কোটি কোটি টাকা খরচ করেছি, ট্রফি কই?’

by cricbdadmin
0
4

বিশ্বকাপ খেলতে না পারলে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়া হবে কি না-এই প্রশ্নে আবারও কঠোর অবস্থান নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির পরিচালক...

ক্ষতিপূরণ নয়, পারফরম্যান্সই হতে পারে পারিশ্রমিকের ভিত্তি

ক্ষতিপূরণ নয়, পারফরম্যান্সই হতে পারে পারিশ্রমিকের ভিত্তি

by cricbdadmin
0
6

বিশ্বকাপ ঘিরে অনিশ্চয়তার মধ্যেই আর্থিক দিকটি নিয়ে বিসিবির অবস্থান একেবারে পরিষ্কার করে দিলেন বোর্ডের পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম...

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

শেষ দুই ওভারে চমক রিশাদের, হারিকেন্সের আস্থার প্রতীক

by cricbdadmin
0
1

বিগ ব্যাশ লিগে রিশাদ হোসেনের যাত্রাটা ক্রমেই হয়ে উঠছে নিজের সামর্থ্য প্রমাণের এক ধারাবাহিক গল্প। অভিষেক আসরেই তিনি দেখিয়ে দিচ্ছেন,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD