Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল

May 8, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
শান্তর ব্যাটে মুগ্ধ মুমিনুল
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

মিরপুর টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের ড্রেসিংরুমে সবচেয়ে আলোচিত নাম নাজমুল হোসেন শান্ত। শতক হাঁকিয়ে দলকে বিপর্যয় থেকে টেনে তোলার পাশাপাশি নিজের ব্যাটিং দিয়েও মুগ্ধ করেছেন সতীর্থদের। আর সবচেয়ে কাছ থেকে পুরো ইনিংসটি দেখেছেন মুমিনুল হক। অন্য প্রান্তে দাঁড়িয়ে শান্তর ব্যাটিং উপভোগ করতে করতেই যেন নিজের পুরোনো কিছু স্মৃতিতে ফিরে গেছেন তিনি।

আজ দিন শেষে সংবাদ সম্মেলনে এসে মুমিনুলের কথায় বারবার উঠে এসেছে শান্তর নাম। তার চোখে, বাংলাদেশ অধিনায়ক এখন নিজের ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন। বিশেষ করে কঠিন উইকেটে যেভাবে পাল্টা আক্রমণ করেছেন, সেটিই ম্যাচের গতি বদলে দিয়েছে বলে মনে করেন তিনি।

দুই ওপেনার দ্রুত ফিরলে মাত্র ৩২ রানেই চাপে পড়ে যায় বাংলাদেশ। নতুন বলে শাহিন আফ্রিদি, হাসান আলী ও মোহাম্মদ আব্বাসের সুইং-সিমে ব্যাটিং করা তখন কঠিন হয়ে উঠেছিল। কিন্তু শান্ত শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে পাকিস্তানের বোলারদের পরিকল্পনা নষ্ট করে দেন।

মুমিনুল বলেন, ‘এই উইকেটে নতুন বলে চ্যালেঞ্জ অনেক বেশি। আপনারা নিজেরাও দেখছেন, দুই দিক দিয়ে বল মুভ করছে,সিম করছে। আমাদের দুই ওপেনার ভালো বলে আউট হয়েছে। তারপরে শান্ত যেভাবে পাল্টা আক্রমণ করেছে, তাতে ওরা অনেক পিছিয়ে গেছে। এরকম উইকেটে যখন কেউ এসে পাল্টা আক্রমণ করে, তখন বোলাররা ঘাবড়ে যায়। এটার পুরো কৃতিত্ব শান্তকে দিতে হবে। শেষে মুশফিক ভাইও ভালো ব্যাটিং করেছেন।’

১৭০ রানের জুটিতে বাংলাদেশকে শক্ত অবস্থানে নিয়ে যান শান্ত ও মুমিনুল। এই জুটি শুধু রানই যোগ করেনি, ম্যাচের নিয়ন্ত্রণও এনে দিয়েছে স্বাগতিকদের হাতে। শান্ত করেছেন ১০১ রান, আর মুমিনুল ফিরেছেন ৯১ রানে।

শান্তর ইনিংসটি মুমিনুলকে মনে করিয়ে দিয়েছে তামিম ইকবালের ব্যাটিংয়ের কথা। বিশেষ করে কঠিন কন্ডিশনে প্রতিপক্ষকে চাপে ফেলার মানসিকতায় মিল খুঁজে পেয়েছেন তিনি, ‘আমি যখন প্রথম টেস্ট খেলা শুরু করি বাংলাদেশ দলের তখন, নন স্ট্রাইকে থেকে ব্যাটিং বেশি উপভোগ করতাম তামিম ভাই যখন ব্যাটিং করতেন। নিউ জিল্যান্ড বা অস্ট্রেলিয়া, অনেক খারাপ কন্ডিশনেও উনি ভালো ব্যাটিং করতেন। শান্তও ওরকম করেছে। আমার কাছে মনে হয় শান্তর ইনিংসটি আমার চোখে দেখা ওর সেরা ইনিংসগুলোর একটি। ও যেভাবে প্রথম থেকে ডমিনেট করেছে, ওটা আমার অনেক ভালো লেগেছে।’

পাকিস্তানের সবচেয়ে নিয়ন্ত্রিত পেসার মোহাম্মদ আব্বাসকে খেলতে শান্ত যে আলাদা পরিকল্পনা নিয়েছিলেন, সেটিও তুলে ধরেছেন মুমিনুল, ‘ও (শান্ত) বাইরে বেরিয়ে এসেছিল, এটা ওর পরিকল্পনা ছিল আব্বাসের বিপক্ষে। তাকে জায়গায় দাঁড়িয়ে খেললে কঠিন হয়, কারণ দুই দিক দিয়ে বল মুভ করে। তাই তাকে থিতু হতে না দেওয়ার জন্য ওই পরিকল্পনা নিয়েছে।’

শান্তর সাম্প্রতিক ধারাবাহিকতা নিয়েও উচ্ছ্বসিত মুমিনুল। শেষ পাঁচ টেস্টে চারটি সেঞ্চুরি করা বাংলাদেশ অধিনায়ককে এখন দেশের সবচেয়ে আত্মবিশ্বাসী ব্যাটার মনে হচ্ছে তার কাছে, ‘শান্ত অসাধারণ ফর্মে আছে। আপনি যদি ওর শেষ কয়েকটা ইনিংস দেখেন, শ্রীলঙ্কার সঙ্গে, আয়ারল্যান্ডের সঙ্গে, নিউ জিল্যান্ডের সঙ্গে একশ করল। অনেক সময় অনেক চাপে থাকার পরও একশ করেছে। আজও অনেক কঠিন কন্ডিশনে একশ করল। জীবনের সবচেয়ে ভালো ফর্মে আছে ও।’

Previous Post

আইসিসির মাসসেরার লড়াইয়ে নাহিদ রানা

Next Post

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD