Wednesday, August 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লড়াই করে হারল রূপগঞ্জ

December 6, 2014
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, নিউজ, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
লড়াই করে হারল রূপগঞ্জ
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বৈরি পরিস্থিতির মধ্যেই ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচ খেলতে নেমেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে আরো একটা ম্যাচে জয় অধরাই থাকল তাদের। মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে লড়াই করে ১২ রানে হেরেছে তারা।
শনিবার মোহামেডান স্পোর্টিং ক্লাব তুলে ৩১৩ রান। জবাব দিতে নেমে রূপগঞ্জ ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ৩০১ রান।
সাভারের বিকেএসপি ৩ নম্বর মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নামে মোহামেডান। তারা। ৫০ ওভারে তুলে ৭ উইকেট হারিয়ে ৩১৩ রান। দলের ইজাজ আহমেদ করেন ১৩৬। মোহাম্মদ মিথুনের ব্যাটে ৭০। সাকিব আল হাসান এবং রায়ান টেন ডোশেট নেন দুটি করে উইকেট।
জবাব দিতে নেমে অবশ্য ৪২ রানে প্রথম উইকেট হারায় লিজেন্ডসরা। তবে জুনায়েদ সিদ্দিকি এবং সাকিব আল হাসান পথ দেখাচ্ছিলেন। মনে হচ্ছিল জিততে যাচ্ছে তারা। কিন্তু সাকিব ৩৫ বলে ৪৯ রান করে ফিরে যান। জুনায়েদ ৯১ বলে করেন ৯১।
এরপর অবশ্য পথ হারায় দল। কিন্তু শরিফউল্লাহর ব্যাট ফের স্বপ্ন দেখাচ্ছিল। ৬৯ বলে তিনি করেন ৭২ রান। কাছে গিয়েও হেরে গেল রূপগঞ্জ। মাশরাফি বিন মর্তুজা নেন ২ উইকেট। ৩ উইকেট অমিত কুমারের।
টানা ৫ ম্যাচে জয় দিয়ে দারুণ শুরু হয়েছিল এবার রূপগঞ্জের। কিন্তু বর্তমান চ্যাম্পিয়নদের সেই মসৃন চলার পথে বাধা হয়ে দাড়ায় বাজে আম্পায়ারিং। এ কারনেই পরের তিন ম্যাচে জেতা হয়নি ফেভারিটদের।
এ অবস্থায় ৯ ম্যাচ খেলে রূপগঞ্জের পয়েন্ট ১০। মোহামেডানের সমান ম্যাচে ৮।
এদিকে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের শনিবারের অন্য দুই ম্যাচে জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং প্রাইম দোলেশ্বর। পারটেক্স স্পোর্টং ক্লাবের বিপক্ষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা প্রাইম ব্যাংক জিতেছে ১৩৪ রানে। দলের জয়ে বড় অবদান রেখেছেন সৌম্য সরকার। সেঞ্চুরি (১২৭) করেছেন তিনি। আরেক ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে ১০০ রানে হারাল প্রাইম দোলেশ্বর।

Related Posts

এবার জাতীয় লিগ টি-টোয়েন্টি, বাদ বিসিএল ওয়ানডে
বিশেষ প্রতিবেদন

জেলা ক্রিকেট সংস্থা নিয়ে বিসিবির কড়া বার্তা

0
তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি
বিশেষ প্রতিবেদন

তিন জয়ের পর থামল বাংলাদেশ এইচপি

0
এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপের আগে ধাক্কা, চোটে ছিটকে গেলেন তৃষ্ণা

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD