Monday, April 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

লটারির বিরুদ্ধে মুশফিক-সাকিব

September 15, 2013
in ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ, বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
লটারির বিরুদ্ধে মুশফিক-সাকিব
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

মনে মনে অনেক আগে থেকেই ফুঁসছিলেন ক্রিকেটাররা। লটারি পদ্ধতির অদ্ভুতুড়ে দলবদলের বিপক্ষে নিজেদের অবস্থানের কথা স্পষ্ঠ করেছিলেন দেশের ক্রিকেটাররা। শীর্ষ স্থানীয় কয়েকটি ক্লাবের কর্তারা নিজেদের স্বার্থ উদ্ধারের জন্যই প্রিমিয়ার ক্রিকেটে এবার লটারি পদ্ধতিতে ক্রিকেটারদের দলবদলে একপ্রকার বাধ্য করেন। দেশের ক্রিকেট বন্ধ করে ক্রিকেট কর্তারা নিজেদের স্বার্থ হাসিলে সমর্থও হলেন। ক্রিকেট কর্তাদের এই ‘অক্রিকেটীয়’ আচরণের সমালোচনা করতে ক্রিকেটাররা পিছপা হলেন না। সবার আগে এই বিষয়ে মুখ খুললেন জাতীয় দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান। তাদের সাফ জবাব-লটারির পদ্ধতির এই নতুন নিয়মের দলবদল ক্রিকেটারদের স্বাধীনতার পরিপন্থি। একজন ক্রিকেটার নতুন মৌসুমে কোন দলে খেলবে-সেটা যদি তারা নিজেরা বেছে না নিতে পারে, তাহলে সেটা তো পরাধীনতারই নামান্তর! লটারি পদ্ধতিতে দলবদলের কারণে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক কম অর্থে খেলতে হচ্ছে ক্রিকেটারদের। অর্থ প্রাপ্তির সুযোগ গেছে কমে। স্বাধীনভাবে পছন্দের দলে খেলার পথও রুদ্ধ। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ খেলে গতকাল দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেই লটারির দলবদলের বিরুদ্ধে নিজের অবস্থানের কথা জানিয়ে দিয়েছেন। বিশ্বসেরা অলরাউন্ডার এ প্রক্রিয়ায় দলবদলের সঙ্গে বিপিএলের মিল খুঁজে পেয়ে যারপরনাই চিন্তিত। তার সংশয়মাখা উচ্চারণ-‘পারিশ্রমিক নিয়ে হয়তো বিপিএলের মতো ঝামেলাই পোহাতে হবে।’ নতুন নিয়মের দলবদলে এবার তার নতুন ঠিকানা কলাবাগান ক্রীড়া চক্র। গতবারের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ার অধিনায়ককে এবার খেলতে হচ্ছে আগেরবারের মাঝারি শক্তির কলাবাগানে। তবে তা নিয়ে কোনো আফসোস নেই। পারিশ্রমিক পাওয়া নিয়ে রাজ্যের চিন্তা সাকিবের। বললেন, ‘আমার সন্দেহ আবার অর্থ পেতে ঝামেলায় পড়তে হবে। নিলাম পদ্ধতিতে দলবদল মোটেই ভালো নয়। আমার মনে হয় এর আগে যে পদ্ধতি ছিল, সেটা খুবই ভালো ছিল। জানি না কেন পরিবর্তন করা হল। বিপিএলের মতো এবার এখানেও (প্রিমিয়ার লিগে) টাকা-পয়সা নিয়ে সমস্যা হবে। আশঙ্কা নয়, আমি মোটামুটি নিশ্চিত যে এমনই হবে।’ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিমও লটারির দলবদলের বিরুদ্ধে। তার মূল্যায়ন-‘লটারির দলবদলে কোনো খেলোয়াড়ই সন্তুষ্ট নয়। এতে খেলোয়াড়ের দল বাছাইয়ের কোনো স্বাধীনতা থাকে না।’ মুশফিকের ধারণা, এ পদ্ধতিতে এটাই হবে শেষ দলবদল। আর সে কারণেই মুখে এমন সংলাপ-‘বোর্ড আমাদের কথা দিয়েছে লটারিতে দলবদল শুধু এ বছরই হবে। তাদের ওপর আমরা আস্থা রেখেছি এবং আশা করছি আগামী বছর থেকে এটা পরিবর্তন হবে। বেশ কিছু বড় দল ভারসাম্যপূর্ণ দল গড়তে পারেনি। আবার অনেক দল ভারসাম্যপূর্ণ দল গড়েছে। কাগজে-কলমে অনেক দল এখন ‘আন্ডারডগ’ মনে হলেও মাঠে হয়তোবা ভালো করবে। কারণ খেলা হয় মাঠে। তাই সব দলই চেষ্টা করবে তার সেরাটা দেওয়ার।’ দলবদল শেষ হলেও লিগ শুরু নিয়ে রয়েছে সংশয়। মূল ভেন্যু শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ খেলার উপযোগী নয়। এছাড়া ক্লাবগুলোও প্রস্তুতির অজুহাত তুলে লিগ পেছানোর দাবিতে সোচ্চার। কিন্তু মুশফিক চান যত দ্রুত সম্ভব লিগ শুরু করতে-‘আমি চাই দ্রুত লিগ শুরু করা হোক। যেন আমরা কয়েকটা ম্যাচ খেলতে পারি।’

Previous Post

দলবদলে কে কোন ক্লাবে

Next Post

বুড়ো আঙ্গুলে চোট, তিন সপ্তাহের বিশ্রামে সাকিব…

Related Posts

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

4
এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন
অনান্য খেলা

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

5
লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

5
Next Post

বুড়ো আঙ্গুলে চোট, তিন সপ্তাহের বিশ্রামে সাকিব...

Discussion about this post

সর্বশেষ..

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

১৩৫ ক্রিকেটারের দলবদল, দেখে নিন কে কোন দলে

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শেষ করেছে দলবদলের আনুষ্ঠানিকতা। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয় দুই দিনজুড়ে ছিল ক্রিকেটারদের আনাগোনায় সরগরম, যেখানে...

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

এক লাখ টাকার মাসিক ভাতায় বদলে যাচ্ছে ক্রীড়াবিদদের জীবন

by cricbdadmin
0
5

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিনের এক বাস্তবতা ছিল আর্থিক অনিশ্চয়তা, বিশেষ করে ক্রিকেট ও ফুটবলের বাইরে থাকা খেলোয়াড়দের জন্য। সেই বাস্তবতায় পরিবর্তনের...

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

লিটন-মিরাজের কণ্ঠে আত্মবিশ্বাস, রূপগঞ্জের লক্ষ্য শিরোপা

by cricbdadmin
0
5

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদলের শেষ দিনে সবচেয়ে আলোচিত নাম লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথম দিনে জাতীয় দলের দুই অধিনায়ক লিটন দাস...

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

শেষ মুহূর্তে চমক, রূপগঞ্জে দুই তারকা লিটন-মিরাজ

by cricbdadmin
0
10

ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) নতুন মৌসুমকে সামনে রেখে চমক দেখিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। শুরুতে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহারের ইঙ্গিত দিলেও...

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

২০৩১ বিশ্বকাপ লক্ষ্য, বড় পরিসরে ভাবছে বিসিবি

by cricbdadmin
0
4

পূর্বাচলে নির্মাণাধীন ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি) নিয়ে নতুন করে পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে চলমান এই প্রকল্পটি ২০৩১...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD