Sunday, December 14, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রোমাঞ্চ ফিরছে বিপিএলে, আসছে প্লেয়ার্স নিলাম

November 11, 2025
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিপিএল পয়েন্ট তালিকায় কোন দল কোথায় দাঁড়িয়ে
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আবারও ফিরছে সেই পুরনো উত্তেজনা, যেটা একসময় ক্রিকেটপ্রেমীরা দেখেছিলেন প্রথম দুই মৌসুমে। ১২ বছর পর বিপিএলে আবার চালু হচ্ছে প্লেয়ার্স অকশন, অর্থাৎ খেলোয়াড়দের নিলাম। বহু বছর ধরে চলা ড্রাফট পদ্ধতি বাদ দিয়ে নতুন মৌসুমে দল গঠন হবে বিডিং যুদ্ধের মধ্য দিয়ে- যেখানে প্রতিটি ক্রিকেটারের ভাগ্য নির্ধারিত হবে হাতুড়ির এক আঘাতে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ত্রয়োদশ আসরে খেলোয়াড় বাছাই করা হবে সম্পূর্ণ নিলাম পদ্ধতিতে। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি একের পর এক ক্রিকেটারের নাম তোলার পর বিড করবে পছন্দের খেলোয়াড়ের জন্য। কোনো খেলোয়াড়কে একাধিক দল নিতে চাইলে শুরু হবে বিডিং প্রতিযোগিতা। দেশি ক্রিকেটারদের জন্য পারিশ্রমিক নির্ধারিত হবে বাংলাদেশি টাকায়, আর বিদেশিদের জন্য মার্কিন ডলারে।

দেশি খেলোয়াড়দের ছয়টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে- ‘এ’ থেকে ‘এফ’ পর্যন্ত। সর্বোচ্চ ক্যাটাগরি ‘এ’-এর ভিত্তিমূল্য ৫০ লাখ টাকা, যেখানে প্রতিটি বিডে দাম বাড়বে ৫ লাখ করে। এরপর ক্রমানুসারে ‘বি’ ক্যাটাগরিতে ৩৫ লাখ, ‘সি’-তে ২২ লাখ, ‘ডি’-তে ১৮ লাখ, ‘ই’-তে ১৪ লাখ এবং ‘এফ’ ক্যাটাগরিতে ১১ লাখ টাকা বেস প্রাইস ধরা হয়েছে। প্রতিটি দলকে অন্তত ১৩ জন দেশি ক্রিকেটার নিতে হবে, সর্বাধিক নেওয়া যাবে ১৬ জন। দেশি ক্রিকেটারদের জন্য বাজেট সীমা ৪ কোটি ৫০ লাখ টাকা, যা নিলামের আগের দুইজন ডিরেক্ট সাইনিং বাদে গণনা করা হবে।

বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রেও থাকছে ক্যাটাগরি ভাগ- ‘এ’ থেকে ‘ই’। ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের বেস প্রাইস ৩৫ হাজার মার্কিন ডলার এবং প্রতিটি বিডে বাড়বে ৫ হাজার করে। ধাপে ধাপে ‘বি’ ক্যাটাগরিতে ২৫ হাজার, ‘সি’-তে ২০ হাজার, ‘ডি’-তে ১৫ হাজার এবং ‘ই’ ক্যাটাগরিতে ১০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে। বিদেশি ক্রিকেটারদের জন্য প্রতিটি দলের ব্যয়ের সর্বোচ্চ সীমা ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যার মধ্যে দুইজন ডিরেক্ট সাইনিংয়ের খরচও অন্তর্ভুক্ত থাকবে।

দল সাজানোর নিয়মেও এসেছে কিছু পরিবর্তন। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ২২ জন খেলোয়াড় রাখতে পারবে স্কোয়াডে, যার মধ্যে একাদশে খেলানো যাবে সর্বাধিক চারজন বিদেশি ক্রিকেটার। ন্যূনতম দুইজন বিদেশি খেলানো বাধ্যতামূলক। পাশাপাশি নিলামের আগে দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে নেওয়ার সুযোগ থাকছে। আগের মৌসুমের দুইজন দেশি ও দুইজন বিদেশি ক্রিকেটারও ধরে রাখতে পারবে দলগুলো।

পারিশ্রমিক পরিশোধেও থাকছে নির্দিষ্ট সময়সূচি। খেলোয়াড়দের সঙ্গে চুক্তির সময় দিতে হবে ২৫ শতাংশ, লিগ পর্ব শেষ হওয়ার আগে আরও ৫০ শতাংশ এবং বিপিএল শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে বাকি ২৫ শতাংশ পরিশোধ করতে হবে। নিলাম শেষে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিটি দলকে পূর্ণাঙ্গ স্কোয়াডের তালিকা জমা দিতে হবে। দলভুক্ত কোনো খেলোয়াড়কে ৪৮ ঘণ্টার মধ্যে ফিটনেস টেস্টে উত্তীর্ণ হতে হবে, তবেই তিনি খেলার যোগ্য বিবেচিত হবেন।

বিপিএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, আসন্ন মৌসুমে পাঁচটি দল অংশ নেবে এবং নিলাম অনুষ্ঠিত হতে পারে আগামী ২১ নভেম্বর। নিলাম পরিচালনা করবে বিপিএলের বিশেষ কমিটি, যারা প্রতিটি খেলোয়াড়ের নাম ঘোষণা করবে এবং সর্বোচ্চ বিড দেওয়া দলকেই ‘সোল্ড’ ঘোষণা করা হবে।

Previous Post

আয়ারল্যান্ডের ব্যাটিংয়ে ধৈর্যের পরীক্ষা, বাংলাদেশের স্পিনে দিন শেষে হাসি

Next Post

তৃতীয় রাউন্ডে জিতল খুলনা ও বরিশাল, বাকি দুই ম্যাচ ড্র

Related Posts

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন
বিশেষ প্রতিবেদন

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন

7
আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

8
ফি-গ্যারান্টি পরিশোধে স্বচ্ছতা দেখাল চট্টগ্রাম, আনুষ্ঠানিক ব্যাখ্যা বিসিবির
বিশেষ প্রতিবেদন

বড় চমক চট্টগ্রাম রয়্যালসের, শক্তিশালী বিদেশি বহর

12
Next Post
তৃতীয় রাউন্ডে জিতল খুলনা ও বরিশাল, বাকি দুই ম্যাচ ড্র

তৃতীয় রাউন্ডে জিতল খুলনা ও বরিশাল, বাকি দুই ম্যাচ ড্র

Discussion about this post

সর্বশেষ..

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন

‘৮৮০ জন ক্রিকেটারের ক্যারিয়ার কই?’-মিরপুরে প্রথম বিভাগ ক্রিকেটারদের আন্দোলন

by cricbdadmin
0
7

ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে আজ দুপুরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে প্রতিবাদে নেমেছেন ৫০-৬০...

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

by cricbdadmin
0
8

শেষ দিকে হঠাৎ ব্যাটিং ধস নামলেও জয় হাতছাড়া হতে দেয়নি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দুই ওপেনারের দুর্দান্ত জুটির ওপর ভর করে...

ফি-গ্যারান্টি পরিশোধে স্বচ্ছতা দেখাল চট্টগ্রাম, আনুষ্ঠানিক ব্যাখ্যা বিসিবির

বড় চমক চট্টগ্রাম রয়্যালসের, শক্তিশালী বিদেশি বহর

by cricbdadmin
0
12

বিপিএলের এবারের আসর শুরুর আগেই বিভিন্ন কারণে আলোচনায় উঠে এসেছে চট্টগ্রাম রয়্যালস। নিলামের সময় সর্বোচ্চ অর্থ ব্যয় করে দল গঠন...

আমি সবসময় চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখি

বিপিএলে সিলেট পর্বেই নোয়াখালীর সঙ্গে থাকছেন সৌম্য

by cricbdadmin
0
7

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশ আসর শুরু হতে যাচ্ছে আগামী ২৬ ডিসেম্বর। হাতে এখনো প্রায় দুই সপ্তাহ সময় থাকলেও এরই মধ্যে...

ঘটনার জন্ম দিয়ে ফিরে গেলেন সাকিব

সাকিব ইস্যুতে যা বললেন আসিফ মাহমুদ

by cricbdadmin
0
8

বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসান এক অনন্য নাম। মাঠের পারফরম্যান্সে তিনি যেমন দেশের ইতিহাসে নিজেকে সর্বকালের সেরাদের কাতারে তুলে ধরেছেন,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD