Monday, February 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

রকিবুল শতরান পেলেও হারল রূপগঞ্জ

March 21, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
রকিবুল শতরান পেলেও হারল রূপগঞ্জ
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

এবারের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে (ডিপিএল) স্বপ্নের মতো এক জয় দিয়ে শুরু হয়েছিল। কিন্তু এরপরই পথ হারাল দল! টানা দুই ম্যাচে হার দেখল সাবেক চ্যাম্পিয়নরা। তবে ঠিকই রান পাচ্ছেন দলের ব্যাটসম্যানরা। বোলাররা চেষ্টা চালালেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির দেখা হচ্ছে না। ফের হার দেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। সোমবার ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪ উইকেটে হারিয়েছে রূপগঞ্জকে।

এদিন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) চার নম্বর মাঠে সোমবার টস জিতে ব্যাটিং নেয় লিজেন্ডস অব রূপগঞ্জ। নির্ধারিত ৫০ ওভারে তারা তুলে ৫ উইকেটে ২৬৫ রান। তারপর জবাব দিতে নেমে ৪৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে দল প্রাইম ব্যাংক করে ২৬৯ রান।

এ অবস্থায় আক্ষেপ পিছু ছাড়ছেই না নাঈম ইসলামের। বারবার একটুর জন্য হাত ফসকে যাচ্ছে শতরান। এবারের ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে করেছিলেন ৯৫ রান। পরের ম্যাচে ৯২। তৃতীয় ম্যাচে এসে সেই নার্ভাস নাইটিনতে আউট তিনি! লিজেন্ডস অব রূপগঞ্জের তারকা সোমবার ফিরলেন ৯১ রানে। তার ৯ রানে আক্ষেপের দিনে শতরান পেলেন রকিবুল হাসান। তাদের ব্যাটে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ২৬৫ রান তুলেছে সাবেক চ্যাম্পিয়নরা।

সকালে ব্যাট করতে নেমে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে লিজেন্ডস রূপগঞ্জ। তারপর নাঈম-রকিবুল জবাব দিতে থাকেন। হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরির দিকে এগিয়ে যেতে থাকেন দু’জন। রকিবুল ১১২ বলে পেয়ে যান শতরান। কিন্তু নাঈম আটকে যান নার্ভাস নাইনটিনে।

৮ চার ও ৩ ছয়ে লিস্ট ‘এ’ ক্রিকেট সপ্তম সেঞ্চুরির তুলেন রকিবুল। ১২১ রানে ফেরেন তিনি। খেলার ৪৫তম ওভারের চতুর্থ বলে ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে নাহিদুল ইসলামের হাতে ক্যাচ দেন নাঈম। ১০৯ বলে ৬টি চার ও ৪টি ছয়ে ৯১ রান করেন তিনি।

নাঈম-রকিবুল গড়েন ২০০ রানের জুটি। ২১৪ বলে চতুর্থ উইকেটের জুটিতে ডাবল সেঞ্চুরি করেন তারা। ঢাকা প্রিমিয়ার লিগে চতুর্থ উইকেটে সর্বোচ্চ জুটি ২৭৬ রানের। যা লিস্ট এ ক্রিকেটে বিশ্বরেকর্ড। প্রাইম দোলেশ্বরের হয়ে মুমিনুল হক ও রোশান সিলভা গড়েন এই রেকর্ড। ১৩ বলে ১০ রান নিয়ে চিরাগ জানি ও ১৪ বলে ১৯ রান নিয়ে অপরাজিত ছিলেন মাশরাফি বিন মর্তুজা। প্রাইম ব্যাংকের হয়ে ২ উইকেট নেন পেসার রুবেল হোসেন।

জবাব দিতে নেমে এনামুল হক বিজয় ও শাহাদত দীপুর ব্যাটে দারুণ সূচনা পায়। ১৩৫ রানে থামে উদ্বোধনী জুটি। ৫৩ রান করা বিজয়কে ফেরান নাবিল সামাদ। ১৪৫ বলে ১৩১ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফেরেন দীপু। নাবিল সামাদ ৩ উইকেট নেন ৩৩ রানে। সনজিত সাহা নেন ১ উইকেট। একটি উইকেট শিকার করেন মাশরাফি বিন মর্তুজা।

সংক্ষিপ্ত স্কোর-
লিজেন্ডস অব রূপগঞ্জ : ৫০ ওভারে ২৬৫/৫ (নাঈম ৯১, রকিবুল ১২১, মাশরাফি ১৯; রুবেল ২/৫৮)
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : ৪৮.১ ওভারে ২৬৯/৬ (বিজয় ৫৩, দীপু ১৩১, নাবিল ৩/৩৩)
ফল: প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪ উইকেটে জয়ী।

Previous Post

ডাক পেয়েও আইপিএলে খেলছেন না তাসকিন

Next Post

ভারতের সঙ্গে লড়তে পারল না মেয়েরা

Related Posts

পাকিস্তানকে অনায়াসে হারিয়ে সুপার এইটে ভারত
বিশেষ প্রতিবেদন

পাকিস্তানকে অনায়াসে হারিয়ে সুপার এইটে ভারত

5
ইষাণের দাপট-শেষদিকে ধাক্কা, ১৭৫ রানে থামল ভারত
বিশেষ প্রতিবেদন

ইষাণের দাপট-শেষদিকে ধাক্কা, ১৭৫ রানে থামল ভারত

9
‘নো হ্যান্ডশেক’: ভারত–পাক ম্যাচে ফের বিতর্ক
বিশেষ প্রতিবেদন

‘নো হ্যান্ডশেক’: ভারত–পাক ম্যাচে ফের বিতর্ক

3
Next Post
ভারতের সঙ্গে লড়তে পারল না মেয়েরা

ভারতের সঙ্গে লড়তে পারল না মেয়েরা

Discussion about this post

সর্বশেষ..

পাকিস্তানকে অনায়াসে হারিয়ে সুপার এইটে ভারত

পাকিস্তানকে অনায়াসে হারিয়ে সুপার এইটে ভারত

by cricbdadmin
0
5

ভারত–পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনার পারদ চড়া। গ্যালারি থেকে টেলিভিশন—সবখানেই ছিল আলোচনার ঝড়। কিন্তু টি–টোয়েন্টি বিশ্বকাপের এই বহুল প্রতীক্ষিত লড়াই শেষ...

ইষাণের দাপট-শেষদিকে ধাক্কা, ১৭৫ রানে থামল ভারত

ইষাণের দাপট-শেষদিকে ধাক্কা, ১৭৫ রানে থামল ভারত

by cricbdadmin
0
9

কলম্বোর ম্যাচটা শুরু হয়েছিল ভারতের ব্যাটিং দাপটের ইঙ্গিত দিয়ে, কিন্তু শেষটা হলো হিসেবি। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ে পাকিস্তান টস জিতে...

‘নো হ্যান্ডশেক’: ভারত–পাক ম্যাচে ফের বিতর্ক

‘নো হ্যান্ডশেক’: ভারত–পাক ম্যাচে ফের বিতর্ক

by cricbdadmin
0
3

কলম্বোর আর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি আর ম্যাচ বর্জনের শঙ্কা পেছনে ফেলে অবশেষে মাঠে গড়িয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান লড়াই। আজ টস...

বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন, বোর্ডে যাওয়ার ইচ্ছা নেই ইশরাকের

বিসিবি নির্বাচন নিয়ে প্রশ্ন, বোর্ডে যাওয়ার ইচ্ছা নেই ইশরাকের

by cricbdadmin
0
5

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন মাশরাফি বিন মুর্তাজা। ঘরোয়া ক্রিকেটে সক্রিয় থাকলেও ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে...

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

by cricbdadmin
0
8

২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সুপার এইটে জায়গা করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম-এ নেপালকে ৯...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD