Tuesday, June 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে

May 7, 2026
in বিশেষ প্রতিবেদন, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
মোসাদ্দেকের রেকর্ড সেঞ্চুরিও বাঁচাতে পারল না আবাহনীকে
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) এবারের আসরে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে শুরু থেকেই ধরা হচ্ছিল অন্যতম ফেবারিট হিসেবে। কিন্তু মাঠের লড়াইয়ে এখন পর্যন্ত সেই প্রত্যাশার ধারেকাছেও যেতে পারেনি ধানমন্ডির ঐতিহ্যবাহী ক্লাবটি। টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচেই হারের মুখ দেখেছে আবাহনী। দ্বিতীয় ম্যাচে সিটি ক্লাবের কাছে ২ উইকেটের নাটকীয় হারে হতাশা আরও বেড়েছে তাদের শিবিরে।

তবে হারলেও দিনের সবচেয়ে আলোচিত নাম ছিলেন আবাহনীর অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই অলরাউন্ডার। মাত্র ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করে ভেঙেছেন ২০১৬ সালে মাশরাফি বিন মুর্তজার গড়া ৫০ বলের সেঞ্চুরির রেকর্ড। বাংলাদেশের মাটিতে লিস্ট ‘এ’ ক্রিকেটে তার চেয়ে কম বলে সেঞ্চুরি আছে শুধু ব্রায়ান লারা ও ব্রেন্ডন টেলরের।

আজ ক্রিকেটার্স একাডেমি মাঠে বৃষ্টির কারণে ম্যাচ নেমে আসে ২৭ ওভারে। সেখানে ব্যাট হাতে বিধ্বংসী রূপ নেন মোসাদ্দেক। ২৮ বলে ফিফটি করার পর পরের ৫০ রান তুলে নেন মাত্র ২১ বলে। ৫০ বলে ১০১ রানের ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার। তার সঙ্গে জিসান আলম ৪৪ বলে ৫৪ রান করলে ৫ উইকেটে ২০৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় আবাহনী।

কিন্তু এত বড় রানও রক্ষা করতে পারেনি দলকে। সিটি ক্লাব ৭ বল ও ২ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায়। ওপেনার মেহেদী মারুফ ৫৬ বলে ৭১ রান করে জয়ের ভিত গড়ে দেন। শেষদিকে গাজী তাহজিবুল ২৮ বলে ৪০ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও তিন উইকেট নেন মোসাদ্দেক, তবু শেষ রক্ষা হয়নি আবাহনীর।

দিনের আরেক নায়ক সামিউন বাসীর। বিকেএসপির তিন নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ক্যারিয়ারের প্রথম লিস্ট ‘এ’ সেঞ্চুরি তুলে নেন এই তরুণ ব্যাটার। মাত্র ষষ্ঠ ম্যাচ খেলতে নেমে ৭০ বলে ১১৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি ছক্কা ও ৬টি চার।

সামিউন যখন ব্যাট করতে নামেন, তখন ২৭.২ ওভারে ৫ উইকেটে ১৭০ রান রূপগঞ্জের। সেখান থেকে তিনি ৩৭ বলে ফিফটি এবং ৬৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। তার ঝড়ো ইনিংসে ৮ উইকেটে ৩৫৮ রানের বিশাল সংগ্রহ পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।

জবাবে বসুন্ধরা স্ট্রাইকার্স ৪১.৩ ওভারে ২৭৫ রানে অলআউট হয়ে হারে ৮৩ রানে। দলের পক্ষে জিয়াউর রহমান ৩৮ বলে ৬১ রান করেন। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতেও তিন উইকেট নিয়ে ম্যাচের নায়ক বনে যান সামিউন।

অন্যদিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবও জয় তুলে নিয়েছে নিজেদের দ্বিতীয় ম্যাচে। ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ৫০ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে তাওহিদ হৃদয় ও তাইবুর রহমানের ১২৭ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দল। হৃদয় ৮৫ বলে ৮২ এবং তাইবুর ১০০ বলে ৭৪ রান করেন। শেষ পর্যন্ত ৫ উইকেটের জয় পায় মোহামেডান। এর আগে ব্রাদার্স ইউনিয়নের হয়ে সোহাগ গাজী ৩৫ বলে ৫০ রান করেছিলেন।

ইউল্যাবে অনুষ্ঠিত ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবও জয় পেয়েছে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে। বৃষ্টির কারণে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে প্রাইম ব্যাংক ৯ উইকেটে তোলে ২০০ রান। জাতীয় দলের সাবেক টেস্ট ক্রিকেটার শাহাদাত হোসেন ৬৬ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। জবাবে গুলশানের মইনুল হোসেন ৫৭ বলে ৬৭ রান করলেও দল হারে ৩২ রানে। প্রাইম ব্যাংকের আলিস আল ইসলাম ও শামীম মিয়া নেন ৩টি করে উইকেট।

বিকেএসপির চার নম্বর মাঠে রূপগঞ্জ টাইগার্সকে বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। মুনিম শাহরিয়ার ৫৮ বলে ৯২ এবং সাব্বির হোসেন ৭১ বলে ৭২ রান করে দলকে ৮ উইকেটে ২৮৫ রানের সংগ্রহ এনে দেন। জবাবে মাত্র ১০৩ রানে গুটিয়ে যায় রূপগঞ্জ টাইগার্স। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ৯.১ ওভারে ৪ উইকেট নিয়ে টানা দ্বিতীয় ম্যাচেও আলো ছড়ান।

অন্য ম্যাচে আগের রাউন্ডে আবাহনীকে হারানো ঢাকা লেপার্ড এবার হেরে গেছে অগ্রণী ব্যাংকের কাছে। ইমরুল কায়েসের ৬৪ ও জাহিদ জাভেদের ৬৬ রানে বড় সংগ্রহ পায় অগ্রণী ব্যাংক। রান তাড়া করতে নেমে সৈকত আলীর ৫৬ রান ছাড়া উল্লেখযোগ্য কিছু করতে পারেনি লেপার্ড। ৩টি করে উইকেট নেন রবিউল হক ও আরিফ আহমেদ।

Previous Post

বিপিএলে ফিক্সিং কাণ্ডে বড় পদক্ষেপ, অভিযুক্ত ক্রিকেটার-ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা

Next Post

মিরপুরে নতুন লড়াই, জয়ের খোঁজে বাংলাদেশ

Related Posts

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’
বিশেষ প্রতিবেদন

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

8
নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক
বিশেষ প্রতিবেদন

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

4
হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের
ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

4
Next Post
মিরপুরে নতুন লড়াই, জয়ের খোঁজে বাংলাদেশ

মিরপুরে নতুন লড়াই, জয়ের খোঁজে বাংলাদেশ

Discussion about this post

সর্বশেষ..

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

‘বাংলাদেশের সঙ্গে খেলাটা সবসময়ই চ্যালেঞ্জিং’

by cricbdadmin
0
8

আর কয়েক ঘণ্টা পরই ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ডুবে যাবে পুরো পৃথিবী। শহরের মোড় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম, অফিসের আড্ডা থেকে রাতজাগা...

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

নির্বাচনের পরদিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

by cricbdadmin
0
4

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের পরদিনই এলো প্রথম বড় পরিবর্তনের খবর। পরিচালক পদ থেকে সরে দাঁড়ালেন মীর শাকরুল আলম...

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

হাবিবুরের রেকর্ড গড়া শতকে দারুণ জয় লিজেন্ডসদের

by cricbdadmin
0
4

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে অনেক বড় ইনিংস দেখা গেছে, অনেক বিধ্বংসী ব্যাটিংও হয়েছে। কিন্তু কিছু কিছু ইনিংস থাকে, যেগুলো শুধু...

বাংলাদেশ দলে হঠাৎ মিরাজ, বাদ পড়লেন কে?

ঘরের মাঠের সুযোগ কাজে লাগাতে চান মিরাজ

by cricbdadmin
0
11

আন্তর্জাতিক ক্রিকেটের আবহে ফের ফিরছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার শুরু হচ্ছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। সিরিজের প্রথম ম্যাচের...

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

দ্রুততম সেঞ্চুরির রেকর্ড লিজেন্ডস তারকা হাবিবুরের

by cricbdadmin
0
13

ইউল্যাব মাঠে যখন হাবিবুর রহমান সোহানের ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটি ছিল আর দশটা ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচের মতোই। মাত্র...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD