Sunday, May 10, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, প্রশ্ন সাকিবের

January 27, 2021
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘ভেতরের কথা বাইরে কীভাবে আসে’, প্রশ্ন সাকিবের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

একেই বলে রাজকীয় প্রত্যাবর্তন। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেই ব্যাট-বলে চমক। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তিন ম্যাচেই সফল সাকিব আল হাসান। ব্যাটিংয়ে তিন ম্যাচে করলেন ১১৩ রান। বল হাতে সিরিজে ৬ উইকেট। সিরিজসেরা তিনিই।

সোমবার চট্টগ্রামে ম্যাচ শেষে ভিডিও বার্তায় মুখোমুখি হলেন সাকিব। যেখানে অনেক কথার ফাঁকে ওঠে আসে তার নিউজিল্যান্ড সফর প্রসঙ্গও। গুঞ্জন আছে আসছে মাসে নিউজিল্যান্ড সফরে যাবেন না সাকিব। এনিয়ে তার প্রশ্ন ভেতরের খবর বাইরে আসলো কীভাবে।

চলুন দেখে নেই কী বললেন-

নিজের পারফরম্যান্স ও ইনজুরি প্রসঙ্গে…

যেভাবে সিরিজটা গেল, খুবই খুশি। শেষ ম্যাচে পুরোটা সময় মাঠে থাকতে পারলে আরও ভাল লাগত। এটাই একটা হতাশার অংশ পুরো সিরিজে। ওভারল ব্যাটিং-বোলিং মিলিয়ে খুশি।

আসলে এটা (ইনজুরি) এখন আমি বলতে পারব না। তবে এখন যে পরিস্থিতি দেখছি, তাতে ভাল মনে হচ্ছে না। তবে আসলে এটা ২৪ ঘণ্টার আগপর্যন্ত কিছুই বলা সম্ভব না। তবে এই মুহূর্তে খুব একটা ভালো মনে হচ্ছে না।

ব্যাটিংয়ে কম ছন্দ থাকা নিয়ে…

আমার কাছে মনে হয়নি। আমার কাছে মনে হয়েছে, আমি যেভাবে ব্যাটিং করি সেভাবেই করতে পেরেছি। খুব একটা নিজের কাছে কষ্ট মনে হয়নি। হ্যাঁ প্রতিটা জিনিসেই কষ্ট আছে। প্রতিদিন রান করা কঠিন, ধারাবাহিক খেলাও সহজ নয়। দুইটা ম্যাচ খুব ভাল ব্যাটিং করেছি। সেদিক থেকে আমি খুব খুশি।

চার নম্বরে ব্যাট করা প্রসঙ্গে…

আমি সবসময়ই বলেছি যে, সবকিছু যে আমার পছন্দমত হতে হবে সেটা নয়। গুরুত্বপূর্ণ হলো দলের প্রয়োজনে কোন কাজটা আমি করতে পারি? তো সেটা করতে পেরে আমি খুশি।

নিউজিল্যান্ড সফরে যাওয়া নিয়ে অনিশ্চয়তা…

দেখুন এ বিষয়টা নিয়ে টেস্ট সিরিজের পরেই ভালোভাবে আইডিয়া করা যাবে। এগুলো আসলে ভেতরের কথা, বাইরে কীভাবে এতো আসে সেটাও আমি জানি না। এগুলো আসলে টিম ম্যানেজম্যান্ত এবং আমার যখন একান্ত কথা হবে, তখনই বোঝা যাবে।

ওয়ানডে সিরিজ জয়ে আত্মবিশ্বাস বাড়ল…

অবশ্যই। এতদিন পর যখন কোনো সিরিজ খেলা হয় এবং ভালোভাবে জেতা হয় তখন সবার মধ্যেই অন্যরকম আত্মবিশ্বাস তৈরি করে দেয়। আমার কাছে মনে হয়, নিউজিল্যান্ডে এই পারফরম্যান্সগুলো অনেক সাহায্য করবে। যদিও নিউজিল্যান্ড আমাদের জন্য অনেক কঠিন জায়গা। তবু এই পারফরম্যান্সগুলো আমাদের ভালো করতে অনেক সাহায্য করবে।

Previous Post

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশই করল বাংলাদেশ

Next Post

মিশন সফল, খুশি অধিনায়ক তামিম

Related Posts

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত
বিশেষ প্রতিবেদন

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

6
আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস
বিশেষ প্রতিবেদন

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

8
৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের
বিশেষ প্রতিবেদন

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

8
Next Post
মিশন সফল, খুশি অধিনায়ক তামিম

মিশন সফল, খুশি অধিনায়ক তামিম

Discussion about this post

সর্বশেষ..

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

সভাপতি রেজওয়ান সাধারণ সম্পাদক সুদীপ্ত

by cricbdadmin
0
6

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন। আজ শনিবার বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ)...

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

আউট নিয়ে হতাশা, তবু ইতিহাস গড়লেন লিটন দাস

by cricbdadmin
0
8

ঢাকা টেস্টের প্রথম ইনিংসে লিটন দাসের আউট হওয়ার ধরন হতাশ করেছে ভক্তদের। সেট হয়ে যাওয়ার পরও অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে...

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

৪১৩ রান করেও স্বস্তি নেই বাংলাদেশের, পাল্টা জবাব পাকিস্তানের

by cricbdadmin
0
8

ম্যাচের আগে আলোচনা ছিল ভিন্নরকম! মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট, সবুজ ঘাসে মোড়া পিচে বোলারদের দাপট দেখা যেতে পারে বলে ধারণা...

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

জন্মদিনের মুশফিকের আক্ষেপ, বাংলাদেশ ৪১৩

by cricbdadmin
0
8

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শক্ত ভিতের ওপর দাঁড়িয়ে শেষ পর্যন্ত ৪১৩ রানের সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। তবে ইনিংসের শেষ ভাগে দ্রুত...

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

জন্মদিনে তামিমকে ছাড়িয়ে রেকর্ড গড়লেন মুশফিক

by cricbdadmin
0
15

পাকিস্তানের বিপক্ষে চলমান প্রথম টেস্টে নিজের ৩৯তম জন্মদিনটা স্মরণীয় করে রাখলেন মুশফিকুর রহিম। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয়...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD