Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

গলে লঙ্কানদের নাটকীয় জয়

August 11, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
গলে লঙ্কানদের নাটকীয় জয়
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মনে হচ্ছিল ড্র হতে যাচ্ছে গল টেস্ট। কিন্তু কে জানতো শেষ বিকেলে এতো নাটক জমা থাকবে? পঞ্চম দিনে শেষ সেশনের নাটকীয়তায় পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে টেস্ট জিল শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ৪৫০-এর বেশি রান করেও টেস্ট হারা ১২ নম্বর ঘটনার জন্ম দিল সফরকারী পাকিস্তান।
রোববার পাকিস্তান দ্বিতীয় ইনিংসে ১৮০ রানে অলআউট হয়ে যায়। এরপর ২১ ওভারে ৯৯ রানের জয়ের লক্ষ্য নিয়ে খেলতে নামে স্বাগতিকরা। তাতে ৩ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায় লঙ্কানরা।
সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ৪৫১/১০ ও ২য় ইনিংসে ১৮০/১০ (মনজুর ৩, শেহজাদ ১৬, আজমল ৪, আজহার ৪১, ইউনুস ১৩, মিসবাহ ২৮, আসাদ ৮, সরফরাজ ৫২*, রেহমান ১, তালহা ৪; হেরাথ ৬/৪৮, পেরেরা ২/৬৮, )।
শ্রীলঙ্কা: ১ম ইনিংসে ৫৩৩/৯ ডিক্লে. ও ২য় ইনিংসে ৯৯/৩(থারাঙ্গা ১২, জয়াবর্ধনে ২৬, সাঙ্গাকারা ২১, ম্যাথিউস ২৫*, ভিথানাগে ১১*; জুনায়েদ ২/৫৫, তালহা ১/১২)।
ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

######################################

ব্রায়ান লারাকে টপকে গেলেন সাঙ্গাকারা

গলে পাকিস্তানের বিপক্ষে টেস্টের তৃতীয় দিনই করেছিলেন সেঞ্চুরি। তাতেই টেস্ট সেঞ্চুরিয়ানদের তালিকায় রাহুল দ্রাবিড়কে টপকে চার নম্বরে উঠে আসেন কুমার সাঙ্গাকারা। ১২৭ টেস্টে তার সেঞ্চুরির সংখ্যা ৩৭টি। আর শনিবার টেস্টের চতুর্থ দিন আরও দুটি মাইলফলক স্পর্শ করলেন তিনি। ৩৬ বছর বয়সী এ বাঁহাতি ব্যাটসম্যান উঠে গেলেন আর উচ্চতায়!
পাকিস্তানের প্রথম ইনিংসের ৪৫১ রানের জবাবে শনিবার শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংস ঘোষণা করে ৯ উইকেটে ৫৩৩ রানে। সাঙ্গাকারার ২২১ রান। টেস্টে ক্যারিয়ারের দশম ডাবল সেঞ্চুরি।
তাতেই সাবেক উইন্ডিজ তারকা ব্রায়ান লারাকে টপকে গেলেন। টেস্টে সর্বাধিক ডাবল সেঞ্চুরিয়ান তালিকায় অজি লিজেন্ড ব্রাডম্যানের ঠিক পেছনে এসে দাঁড়ালেন এখন সাঙ্গাকারা। ব্রাডম্যানের টেস্ট ডাবল সেঞ্চুরি ১২টি। লারার ৯টি।
এদিন আরও দুটি রেকর্ডের একটিতে সাঙ্গাকারা ছুঁয়ে ফেলেছেন অজি কিংবদন্তিকে। আরেকটিতে পেরিয়েই গেছেন তাকে। টেস্টে দেড়শ’ প্লাস ইনিংস স্যার ডন ব্রাডম্যানের ছিল ১৮টি। সে রেকর্ডে  ভাগ বসালেন এখন সাঙ্গাকারার।
এদিকে গল টেস্টে শনিবার ৪র্থ দিন শেষে ৮২ রানে পিছিয়ে আছে পাকিস্তান। ৪ রানে ১ উইকেট হারিয়েছে সফরকারীরা। এর আগে ১ম ইনিংসে তারা করেছিল ৪৫১ রান।

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান: ১ম ইনিংসে ৪৫১/১০ (ইউনুস ১৭৭, শফিক ৭৫; পেরেরা ৫/১৩৭, হেরাথ ৩/১১৬) এবং ২য় ইনিংসে ৪/১ (মনজুর ৩, শেহজাদ ১*, আজমল ০*; হেরাথ ১/৩)।
শ্রীলঙ্কা: ১ম ইনিংস: ৫৩৩/৯ ডিক্লে(থারাঙ্গা ১৯, সিলভা ৬৪, সাঙ্গাকারা ২২১, জয়াবর্ধনে ৫৯, ম্যাথিউস ৯১, প্রসাদ ৩১; আজমল ৫/১৬৬, জুনায়েদ ২/১০৪)

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0
যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD