Thursday, March 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ব্যর্থতা নিয়ে ভাবছেন না তামিম

October 24, 2017
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
সাকিবকে ছোঁয়া হল না তামিমের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

তুমুল সমালোচনার মুখে এখন বাংলাদেশ ক্রিকেট দল। কারণটাও সংগত। টেস্ট সিরিজের পর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডেতেও হোয়াইট ওয়াশ দল। সেই ব্যর্থতা নিয়েই এখন টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় দলের। কিন্তু ২৬ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সেই সিরিজ নিয়েও আশাবাদী হওয়ার মতো খবর নেই। তারপরও হতাশ হতে নারাজ তামিম ইকবাল। বাংলাদেশের এই তারকা ওপেনারের চোখ সামনের দিকে। আগামী বিশ্বকাপ নিয়েই ভাবছেন তিনি।

ইংল্যান্ডে ২০১৯ বিশ্বকাপে ভাল করার প্রত্যয় তামিমের। জানালেন, ‘যদি বাজে সফর নিয়ে খুব বেশি চিন্তা করলে আমরা উন্নতি করতে পারব না। এখানে কী ঘাটতি ছিল, সেগুলো বের করতে হবে। সে অনুযায়ী পরিকল্পনা করে এগোতে হবে। আমরা জানি, ২০১৯ বিশ্বকাপ হবে ইংল্যান্ডে। সেখানে খেলাও কঠিন আমাদের জন্য। এসব মাথায় রেখে এগোতে হবে। দক্ষিণ আফ্রিকায় যে সমস্যায় পড়েছি, সেটা থেকে উন্নতি করা দরকার। যদি না করি, তাহলে এগোতে পারবো না।’

প্রোটিয়া সফরটা যে কঠিন হতো, সেটা আগেই আঁচ করা গেছে। তামিম নিজেও এমনটা জানতেন। এই মারকুটে ব্যাটসম্যান বলছিলেন, ‘কন্ডিশন কঠিন হবে সেটা আমরা সবাই জানতাম। এ অবস্থায় কন্ডিশনকে দোষ দিয়ে বা আমরা ওখানে অনেক দিন যাইনি এসব অজুহাত হিসেবে দেখাতে চাই না। আমার কাছে মনে হয় দল হিসেবে এবং ব্যক্তিগতভাবে আমরা যতটা সক্ষম, আমরা সেটা খেলতে পারিনি। কন্ডিশন অবশ্যই একটু ভিন্ন ছিল, চ্যালেঞ্জিংও ছিল। কিন্তু আমরা এরচেয়েও ভাল খেলতে পারতাম।’

এখন ইনজুরিতে আছেন তামিম। দুই সপ্তাহ পুনর্বাসনে থাকতে হবে। বিপিএলে অন্তত দুটি ম্যাচ খেলা হবে না তার। অবশ্য ২০ ওভারের ক্রিকেট নিয়ে তিনি ভাবেন না। জানালেন, ‘আমার অগ্রাধিকার জাতীয় দল। পুরো সুস্থ না হওয়া পর্যন্ত কোনো ধরনের ক্রিকেট খেলব না। খেলা উচিতও হবে না। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজ। তার আগেই ফিট হয়ে ফিরতে চাই।’

Previous Post

কোহলি-আনুশকার ব্যান্ড বাজা বারাত

Next Post

জয়ের ধারায় ‘এ’ দল

Related Posts

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট
বিশেষ প্রতিবেদন

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

10
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

5
স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই
বিশেষ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

7
Next Post
প্রিমিয়ার ক্রিকেট লিগের দলবদল পেছাল

জয়ের ধারায় ‘এ’ দল

Discussion about this post

সর্বশেষ..

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

by cricbdadmin
0
10

শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

by cricbdadmin
0
5

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ...

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

by cricbdadmin
0
7

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুক্রবার

by cricbdadmin
0
6

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

পিএসএলে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
5

আগামীকাল ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। যেখানে এবার উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD