Monday, March 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

February 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয়তা আগে দেখা যায়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার গ্রুপ ‘ডি’ ম্যাচটি কেবল একটি ক্রিকেট লড়াই ছিল না, ছিল রুদ্ধশ্বাস এক মহাকাব্য। নির্ধারিত ২০ ওভার শেষে ম্যাচ টাই, প্রথম সুপার ওভারও সমতায়।

শেষ পর্যন্ত দ্বিতীয় সুপার ওভারের শেষ বলেই নির্ধারিত হলো ভাগ্য ৪ রানের অবিশ্বাস্য জয়ে ইতিহাস গড়ল দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এটিই প্রথম ‘ডাবল সুপার ওভার’ ম্যাচ।

টস জিতে আফগান অধিনায়ক রশিদ খান ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। শুরুতেই এইডেন মার্করামকে ফিরিয়ে সাফল্যের আভাস দিলেও রায়ান রিকেলটন ও কুইন্টন ডি কক ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন। ৬১ বলে ১১৪ রানের দুর্দান্ত জুটি গড়ে তোলেন তারা। ডি কক ৪১ বলে ৫৯ এবং রিকেলটন ২৮ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষদিকে ডেভিড মিলার ও মার্কো জানসেনের ছোট ছোট কার্যকর ইনিংসে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৭ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় প্রোটিয়ারা।

লক্ষ্য তাড়া করতে নেমে আফগানিস্তানও সমানতালে লড়াই করে। ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ৪২ বলে ৮২ রানের দারুণ ইনিংস খেলেন, যেখানে ছিল ৭টি ছক্কা। ম্যাচ গড়ায় শেষ ওভারে, যেখানে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান।

কাগিসো রাবাদার প্রথম বল নো, পরেরটি ওয়াইড-চাপ বাড়তে থাকে। নাটকীয় মুহূর্তে ফজলহক ফারুকি রানআউট হলে ১৯.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয় আফগানিস্তান, ফলে ম্যাচ টাই।

সুপার ওভারে আগে ব্যাট করে আফগানিস্তান ১৭ রান তোলে। আজমতউল্লাহ ওমরজাই শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। জবাবে দক্ষিণ আফ্রিকার প্রয়োজন পড়ে শেষ তিন বলে ১১ রান। সেই মুহূর্তে ট্রিস্টান স্টাবস চার ও ছক্কা হাঁকিয়ে সমতা ফেরান। বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ম্যাচ গড়ায় দ্বিতীয় সুপার ওভারে।

দ্বিতীয় সুপার ওভারে ডেভিড মিলার ও স্টাবস মিলে তিন ছক্কায় ২৩ রানের বড় সংগ্রহ গড়ে দেন। জবাবে আফগানিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ২৪। মোহাম্মদ নবীর দ্রুত বিদায়ে চাপ বাড়ে।

তবে গুরবাজ পরপর তিন ছক্কায় সমীকরণ নামিয়ে আনেন এক বলে ৬ রানে। কেশব মহারাজের একটি ওয়াইডে নাটক আরও জমে ওঠে, সমীকরণ দাঁড়ায় এক বলে ৫। কিন্তু শেষ বলে ক্যাচ তুলে দিলে থেমে যায় আফগানদের স্বপ্নযাত্রা।

Previous Post

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

Next Post

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

Related Posts

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা
অনান্য খেলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

3
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

9
বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

4
Next Post
বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

Discussion about this post

সর্বশেষ..

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

by cricbdadmin
0
3

বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে এএফসি নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে জায়গা...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকছেন তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।...

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

by cricbdadmin
0
4

আহমেদাবাদে দাপুটে জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে...

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

by cricbdadmin
0
9

আহমেদাবাদের গ্যালারিতে তখন উৎসবের আবহ। ব্যাট হাতে শুরুতে ঝড়, পরে বল হাতে শাসন—সব মিলিয়ে একেবারেই একতরফা ফাইনাল উপহার দিল ভারত।...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

মেয়াদ বাড়ল ব্যাটিং কোচ আশরাফুলের!

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই নতুন এক আলোচনা শুরু হয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ নিয়ে। শ্রীলঙ্কার সাবেক তারকা সনাথ জয়াসুরিয়াকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD