Monday, August 17, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home তারকার সংসার

বাবা হলেন কোহলি

January 11, 2021
in তারকার সংসার, নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাবা হলেন কোহলি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

নতুন বছরের শুরুতেই সুখবর শোনালেন বিরাট কোহলি। সোমবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। স্ত্রী অনুস্কা শর্মা ও সন্তান দু’জনেই ভালো আছেন।

কন্যা সন্তানের বাবা হওয়ার পর সোমবার দুপুরে বিরাট ভক্তদের জানিয়েছেন,‘আমি অত্যন্ত আনন্দিত এই কথা জানাতে যে এই বিকেলে আমাদের একটি কন্যা সন্তান হয়েছে। সবার ভালোবাসা, প্রার্থনা ও শুভ কামনার জন্য সবাইকে ধন্যবাদ। আনুষ্কা ও আমাদের সন্তান দুজনেই ভালো আছে। আমাদের জীবনের এক নতুন অধ্যায় এবার শুরু হল। আশা করি আমাদের জীবনের এই সুন্দর ব্যক্তিগত মুহূর্তের প্রাইভেসি আমরা রক্ষা করতে পারব। সবাইকে অনেক ভালোবাসা।’

বিরুষ্কার কন্যা সন্তানের জন্মের পরেই তাদের অনুরাগীরা শুভেচ্ছা জানাতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়। তাদের পাশাপাশি দুই তারকার সহকর্মীরাও তাদের ভালোবাসা জানাতে শুরু করেন। এরআগে এক খ্যাতনামা জ্যোতিষী দাবি করেন, বিরুষ্কার সংসারে আসতে চলেছে ফুটফুটে কন্যা সন্তান। জ্যোতিষীর ওই দাবি সামনে আসার পর থেকেই সামাজিক মাধ্যম জুড়ে জোর জল্পনা শুরু হয়ে যায়। এবার সেই জল্পনাকে সত্যি করেই বিরাট-অনুষ্কার জীবনে এল তাদের রাজকন্যা।

এরআগে সন্তানের বাবা হওয়ার খবর বিরাট দিয়েছিলেন সংযুক্ত আরব আমিরাতে আইপিএল শুরুর আগে ২৭ অগাস্ট। তিনি জানান, ২০২১ সালের জানুয়ারি মাসেই তাদের সংসারে আসছে নতুন অতিথি। প্রথম সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলে পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফিরে আসেন বিরাট কোহলি।

এদিকে ২০১৭-র ডিসেম্বরে বলিউড অভিনেত্রী অনুস্কা শর্মার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন কোহলি। তাদের প্রেম, রোম্যান্স, বিয়ে, দাম্পত্য সবই ছিল লাইমলাইট-এ। সেলেব্রিটি কাপল হিসাবে তাদের জনপ্রিয়তা আকাশছোঁয়া। সোমবার দুই থেকে তিন হলেন। এবার বিরুষ্কার নতুন ইনিংস শুরু।

Related Posts

নতুন আত্মবিশ্বাসে বিশ্বকাপ মিশনে জ্যোতিরা
বিশেষ প্রতিবেদন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ দল ঘোষণা

0
যে জয়ে বদলে গেল বাংলাদেশের টেস্ট ক্রিকেটের গল্প
বিশেষ প্রতিবেদন

ফাইনালের অঙ্কে চোখ রাখছে না বাংলাদেশ

0
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট, অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় লিড
বিশেষ প্রতিবেদন

শাস্তির শঙ্কায় অস্ট্রেলিয়া

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD