Saturday, June 20, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশ ক্রিকেটে ডেভিড মুর

January 19, 2023
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
বাংলাদেশ ক্রিকেটে ডেভিড মুর
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ ক্রিকেটের কোচিং প্যানেল যুক্ত হলেন ডেভিড মুর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব নিয়েছেন এই অস্ট্রেলিয়ান। বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেছেন এই অজি। ৫৮ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান এইচপি ও বাংলা টাইগার্সের পাশাপাশি কোচদের অগ্রগতির বিষয়টিও দেখবেন।

নতুন এই নিয়োগের খবরটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার রাতে এই খবর জানিয়েছে বিসিবি। সব ঠিক থাকলে আগামী মাস থেকে কাজ শুরু করবেন ডেভিড মুর।

প্রধান হিসেবে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিট ও বাংলা টাইগার্সের কার্যক্রমের পরিকল্পনা ও কৌশল ঠিক করবেন মুর। আর এই উদ্যোগে লাভবান হবে বাংলাদেশ জাতীয় দল। অস্ট্রেলিয়ার হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলা মুর বলছিলেন, ‘বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে কাজ শুরু করার জন্য রোমাঞ্চিত। প্রধান কোচ, তার কোচিং ও সাপোর্ট স্টাফ এবং ক্রিকেটারদের সঙ্গে কাজ করতে ও তাদের প্রতিভা বের করে আনতে সহযোগিতা করতে মুখিয়ে আছি আমি। খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রোগ্রাম তত্ত্বাবধান ও এগিয়ে নেওয়ার দায়িত্ব পেয়ে আমি আনন্দিত। এসব প্রোগ্রামের মাধ্যমে এলিট ক্রিকেটারদের আন্তর্জাতিক মঞ্চে পারফর্ম করার জন্য তৈরি করা যাবে।’

ডেভিড মুর নিউ সাউথ ওয়েলসের হয়ে একটি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ওই দলের ক্রিকেট পারফরম্যান্সের মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেছেন তিনি। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পালন করেন। বারমুডার কোচ হিসেবেও কাজ করেছেন মুর। এবার বাংলাদেশে মিশন শুরু হচ্ছে তার।

Previous Post

হারছেই ঢাকা, ছন্দে কুমিল্লা

Next Post

সাত হাজারি ক্লাবে তামিম

Related Posts

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন
অনান্য খেলা

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

4
সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল
অনান্য খেলা

সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল

2
মাইলফলকের সামনে লিটন-তাসকিন
বিশেষ প্রতিবেদন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

10
Next Post
সাত হাজারি ক্লাবে তামিম

সাত হাজারি ক্লাবে তামিম

Discussion about this post

সর্বশেষ..

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

চলে গেলেন আব্দুস সাদেক: ক্রীড়াঙ্গনে এক নক্ষত্রের পতন

by cricbdadmin
0
4

বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের পাতায় কিছু নাম শুধু কীর্তির জন্য নয়, একটি যুগের প্রতিনিধিত্ব করার কারণেও বিশেষ হয়ে ওঠে। আব্দুস সাদেক...

সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল

সমালোচনার জবাব তিন গোলে, ছন্দে ফিরল ব্রাজিল

by cricbdadmin
0
2

মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর প্রশ্ন উঠেছিল ব্রাজিলের সামর্থ্য নিয়ে। সমালোচনার চাপও বাড়ছিল কার্লো আনচেলত্তির দলের ওপর। তবে সেই চাপকে শক্তিতে...

মাইলফলকের সামনে লিটন-তাসকিন

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ শিবিরে পরিবর্তনের হাওয়া!

by cricbdadmin
0
10

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল যখন প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই নিশ্চিত হয়েছে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারের অনুপস্থিতি।...

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

রুদ্ধশ্বাস লড়াই শেষে হার মানল বাংলাদেশ

by cricbdadmin
0
2

স্কোরবোর্ড বলবে, বাংলাদেশ হেরেছে ৭ রানে। সিরিজের হিসাব বলবে, এক ম্যাচ আগেই ট্রফি নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। কিন্তু চট্টগ্রামের দ্বিতীয় টি-টোয়েন্টির...

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

রেনশোর ঝড়ে ১৯৬ রান অস্ট্রেলিয়ার, সিরিজ বাঁচানোর কঠিন চ্যালেঞ্জ বাংলাদেশের

by cricbdadmin
0
5

চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ নতুন বলে দারুণ শুরু করেছিল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার টপ অর্ডারে দ্রুত আঘাত হেনে দলীয় ফিফটির আগেই তিন...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD