Friday, December 12, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

প্রস্তুত মার্শাল আইয়ুব

October 7, 2013
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সর্বশেষ সংবাদ
0 0
A A
প্রস্তুত মার্শাল আইয়ুব
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সব কিছু ঠিক থাকলে ৯ অক্টোবর টেস্ট অভিষেক হয়ে যাবে মার্শাল আইয়ুবের। নিউজিল্যান্ডের বিপক্ষে চট্রগ্রামে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে তিননম্বরে দেখা যাবে তাকে।  সেই কঠিনতম চ্যালেঞ্জ কাঁধে নিয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান।
কেন এ তরুণকে তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলাতে চাইছেন নির্বাচকরা-তার জবাব জানতে হলে পিছিয়ে যেতে হবে গত মাসে। খুলনাতে নিউজিল্যান্ড সিরিজের জন্য প্রাথমিকভাবে বেছে নেওয়া ৩০ ক্রিকেটারকে দু’দলে ভাগ করে একটি তিনদিনের ম্যাচ হয়েছিল। সেই ম্যাচে নিজ দলের পক্ষে তিন নম্বরে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেছিলেন মার্শাল। তার সেই ইনিংস চোখে ধরে বাংলাদেশ ক্রিকেট দলের কোচ শেন জারগেনসনের। সেটা মানছেন মার্শালও। জানালেন,-‘খুলনায় ওই ম্যাচে ১৫৬ রানের ইনিংসটা আমার ক্যারিয়ারে একটা টার্নিং পয়েন্টই হতে পারে। কারণ আমার ধারণা, এরপরই জাতীয় দলে ডাক পাওয়ার দাবিটা জোরালো হয়। এখন স্বপ্নটা সত্যি হওয়ার অপেক্ষায়।’ তরুণ এ ব্যাটসম্যান অবশ্য স্বীকার করেন, এ বছরের আগস্টে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে তিনি ব্যর্থই হয়েছেন। আটটি ওয়ানডে ইনিংসে মাত্র ১৩৯ রান করেন। সর্বোচ্চ ইনিংস ছিল হ্যাম্পশায়ারের বিপক্ষে ৩৯। কিন্তু এ ব্যর্থতাকে অতীতই বলছেন মার্শাল। এই মুহূর্তে আত্মবিশ্বাস নিয়েই টেস্ট ক্যাপ পরার অপেক্ষায় তিনি।
এমনিতে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর সেভাবে নিজেকে মেলে ধরতে পারছিলেন না মার্শাল। তাকে নতুন করে চ্যালেঞ্জ নিতে শেখান প্রথম শ্রেণির ক্রিকেটে তার সতীর্থ আশরাফুল। যিনি এখন ম্যাচ গড়াপেটার অভিযোগে ক্রিকেট থেকে বাইরে। আশরাফুলের পরামর্শের কথা জানাতে গিয়ে মার্শাল বলেছেন-‘তিনি খুব সহজ একটা পরামর্শ দিয়েছিলেন আমাকে। জানান বড় ইনিংস খেলার জন্য সবচেয়ে বেশি দরকার ধৈর্য। আর তার জন্য প্রয়োজন কঠোর অনুশীলন। নিজেকে ফাঁকি দিয়ে লাভ নেই। ব্যাটিংয়ে মনোসংযোগ বাড়ানোর পরামর্শও দিয়েছিলেন। তার সেই পরামর্শ কাজে লাগিয়েছি।’
এবার সেইসব পরামর্শ মাঠে কাজে লাগাতে প্রস্তুত মার্শাল আইয়ুব। অভিষেক স্মরনীয় করে রাখতে চান তিনি।

Previous Post

Three-day match called off

Next Post

ড্যানিয়েল ভেট্টোরি ‘ফ্যাক্টর’

Related Posts

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

3
১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ
বিশেষ প্রতিবেদন

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

22
চট্টগ্রামে বিধ্বস্ত আয়ারল্যান্ড, বাংলাদেশের চাই ১১৮ রান
বিশেষ প্রতিবেদন

বিপিএলই ভরসা, আন্তর্জাতিক প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

18
Next Post
ড্যানিয়েল ভেট্টোরি ‘ফ্যাক্টর’

ড্যানিয়েল ভেট্টোরি 'ফ্যাক্টর'

Discussion about this post

সর্বশেষ..

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

by cricbdadmin
0
3

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্বে এল পরিবর্তন। পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া, আর তার শূন্যস্থান পূরণে...

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

by cricbdadmin
0
22

নারী ওয়ানডে বিশ্বকাপের পর আবারও উপমহাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ ছড়াতে চলছে আইসিসির আরেকটি বৃহৎ আয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছরের ফেব্রুয়ারি...

চট্টগ্রামে বিধ্বস্ত আয়ারল্যান্ড, বাংলাদেশের চাই ১১৮ রান

বিপিএলই ভরসা, আন্তর্জাতিক প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

by cricbdadmin
0
18

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার উত্তাপ পৌঁছে গেছে ক্রিকেট দুনিয়ার প্রতিটি কোণে। তবে প্রস্তুতির...

বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ?

‘প্রতিবাদ করুন, কিন্তু খেলাটা চালিয়ে যান’-ক্লাবগুলোর প্রতি ফারুকের আহ্বান

by cricbdadmin
0
12

ঢাকার ৪৫টি ক্লাব প্রথম বিভাগ ক্রিকেটসহ বিসিবির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দেওয়ার পর দেশের ক্রিকেটে যে অচলাবস্থা তৈরি...

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

by cricbdadmin
0
7

হোবার্ট হারিকেন্সের বেগুনি রঙের জার্সি গায়ে রিশাদ হোসেনের সেই সামাজিকমাধ্যম পোস্টটিই যেন জানিয়ে দিল একটি নতুন পথচলার সূচনা। ছবি ও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD