Thursday, March 26, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব

July 13, 2019
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
নতুন বিশ্ব চ্যাম্পিয়নের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অস্ট্রেলিয়ার বিদায়ের পরই নিশ্চিত হয়ে যায় এবারের বিশ্বকাপ পেতে যাচ্ছে নতুন চ্যাম্পিয়ন। নতুন আলোয় ভাসবে লর্ডসের ময়দান। রোববার ওয়ানডের বিশ্বসেরার লড়াইয়ে মুখোমুখি নিউজিল্যান্ড ও স্বাগতিক ইংল্যান্ড। দুই দেশের জন্যই ট্রফি সোনার হরিণ হয়েই আছে।

এরমধ্যে ট্রফি ছোঁয়ার কাছাকাছি তিনবার গিয়েছিল ইংলিশরা। কিন্তু হতাশ হয়েই মাঠ ছাড়তে হয়। দীর্ঘ ২৭ বছরের এবার শেষ করতে চায় ইয়ন মরগানের দল। আর নিউজিল্যান্ড গতবার পেয়েছিল শিরোপার সুবাস। বৈশ্বিক এ টুর্নামেন্টের গত আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে হার মানে তারা। এবার শিরোপায় চোখ রেখেই নামবে তারা। দলটাও বেশ চাঙ্গা।

ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যে যে দলই জিতুক না কেন, দীর্ঘ ২৩ বছর পর বিশ্বকাপ পাবে নতুন চ্যাম্পিয়ন। ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত হওয়া প্রথম সেমিফাইনালে ভারতকে হারিয়ে দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল নিউজিল্যান্ড। অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে ফাইনালের টিকিট পায় ইংল্যান্ড।

এই লড়াইয়ের আগে নিউজিল্যান্ডের অধিনায়ক উইলিয়ামসন বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠতে পারাটা অনেক বড় অর্জন। গত আসরের আক্ষেপটা আমরা এবার ঘুচাতে চাই। লিগ পর্বে আমরা ইংল্যান্ডের বিপক্ষে হেরেছি। কিন্তু এখন এসব নিয়ে ভাবার সময় নেই। কীভাবে ফাইনালে ইংলিশদের হারানো যায় আমরা এখন কেবল সেটাই ভাবছি।’

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান বলছিলেন, ‘অস্ট্রেলিয়া কঠিন প্রতিপক্ষ। সেমিতে তাদের হারানোটা আমাদের জন্য ছিল বিশাল এক চ্যালেঞ্জ। আমার দল সেই চ্যালেঞ্জে হেসেখেলেই জিতেছে। যেটা ফাইনালে আমাদের বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে। আমি জানি, নিউজিল্যান্ড আমাদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত। আমাদের লক্ষ্য অনেক বড়- শিরোপা জয়। কিউইদের ছুড়ে দেয়া চ্যালেঞ্জ জিততে পারলেই লক্ষ্যটা পূরণ হবে।’

ওয়ানডেতে ইংল্যান্ড-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছে ৯০টি ম্যাচ। এরমধ্যে ইংল্যান্ড জয় পেয়েছে ৪১টিতে। ৪৩টিতে জিতেছে নিউজিল্যান্ড। ৪টি ম্যাচ পরিত্যক্ত। আর টাই হয়েছে ২টি ম্যাচ। বিশ্বকাপে তাদের ৯ বারের মুখোমুখি লড়াইয়ে ৫ বার জয় পেয়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ড জিতেছে ৪ বার।

Previous Post

বিয়ের জন্য শ্রীলঙ্কা সফর মিস লিটন দাসের

Next Post

মুস্তাফিজের উৎসবমুখর বৌভাত

Related Posts

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট
বিশেষ প্রতিবেদন

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

10
বিসিবিতে যে কারণে দুদকের অভিযান
বিশেষ প্রতিবেদন

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

5
স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই
বিশেষ প্রতিবেদন

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

7
Next Post
মুস্তাফিজের উৎসবমুখর বৌভাত

মুস্তাফিজের উৎসবমুখর বৌভাত

Discussion about this post

সর্বশেষ..

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

চতুর্থ শ্রেণি থেকেই শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে সাত ক্রীড়া ইভেন্ট

by cricbdadmin
0
10

শিক্ষা মন্ত্রণালয় প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য জাতীয় শিক্ষাক্রমে গুরুত্বপূর্ণ পরিবর্তনের নির্দেশনা দিয়েছে। নতুন এ নির্দেশনা অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণি...

বিসিবিতে যে কারণে দুদকের অভিযান

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্ত শুরু, ১৫ দিনের মধ্যে রিপোর্ট

by cricbdadmin
0
5

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) গঠিত পাঁচ সদস্যের স্বাধীন তদন্ত কমিটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৫ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগ...

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

স্বাধীনতা দিবসে মিরপুরে টি-টোয়েন্টি লড়াই

by cricbdadmin
0
7

স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রদর্শনী ক্রিকেট ম্যাচ আয়োজনের ধারাবাহিকতা বজায় রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘ইন্ডিপেনডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ...

লিটনের জন্য অপেক্ষা করবে বাংলাদেশ

নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি শুরু শুক্রবার

by cricbdadmin
0
6

আসন্ন নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল শুক্রবার থেকে প্রস্তুতি শুরু করবে। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

পিএসএলে বাংলাদেশের দাপট

by cricbdadmin
0
5

আগামীকাল ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন আসর। যেখানে এবার উল্লেখযোগ্যভাবে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD