Friday, December 12, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

নতুন তিন মুখ যে কারণে জাতীয় দলে

January 17, 2021
in নিউজ, বিশেষ প্রতিবেদন, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
মুস্তাফিজই সব ‘শেখান-বোঝান’
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ক্রিকবিডি২৪.কম রিপোর্ট

প্রায় দশ মাস পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ। ২০ জানুয়ারি ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। তার আগে শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২৩ বিশ্বকাপের প্রস্তুতিকে সামনে রেখেই দল নির্বাচন করেছেন নির্বাচকরা। প্রধান নির্বাচক দলে রাখলেন তিন তরুণকে প্রথমবারের মতো।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৮ জনের দলে জায়গা পেলেন মেহেদি হাসান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

তাদেরকে দলে নেওয়া প্রসঙ্গে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা তিন জন নতুন মুখ দলে নিয়েছি, এটা পরিকল্পনার অংশ। এ সিরিজ থেকেই আমরা নতুন শুরু করছি। ওদের তৈরি করা এবং টিম ম্যানেজমেন্টের সঙ্গে রেখে কাজ করানোর জন্যই এই তিন জন ‘আনক্যাপড’ খেলোয়াড় রাখা হয়েছে। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ আছে, সেটার একটা পরিকল্পনা আছে। এখন আমরা চিন্তা করছি, ‘সিরিজ বাই সিরিজ’ যাবো। প্রথমেই আমরা ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছি। ঘরের মাঠে আমরা চাই, ভালো ক্রিকেট খেলে সিরিজটা শুরু করতে। সবকিছু মিলিয়ে আমি মনে করি, আমাদের পরিকল্পনার প্রথম ধাপ শুরু হল এই সিরিজ থেকে।’

করোনাভাইরাসের কারণেই দলে জায়গা পেলেন ১৮ ক্রিকেটার। তাতে ঝুঁকি কম থাকছে বলে জানালেন মিনহাজুল আবেদীন নান্নু। জানাচ্ছিলেন, ‘এখানে সব ধরনের কম্বিনেশনের সুযোগ রাখা হয়েছে। পেস বোলিং কিংবা স্পিন যখন যেটার দরকার হবে, যে ম্যাচে দরকার হবে তখনি পরিবর্তন করা যাবে। টিমের কম্বিনেশন যথেষ্ট ভালো। ব্যাটিং, বোলিং সব দিক দিয়ে একটা ভারসাম্য রাখা হয়েছে। আমি বিশ্বাস করি, এই দল আমাদের ভালো একটা সিরিজ উপহার দিবে। নতুন খেলোয়াড়দের জন্য এই প্ল্যাটফর্ম একটা বিরাট ব্যাপার। এ জায়গায় প্রতিষ্ঠিত হওয়া খুবই গুরুত্বপূর্ণ। ওরা দলের সিনিয়রদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে দলে যথেষ্ট অবদান রাখতে পারবে বলে আশা করছি।’

২০ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ হবে ২২ জানুয়ারি। আর আগামী ২৫ জানুয়ারি তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড :

তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম।

Previous Post

ওয়ানডে দলে নতুন মুখ মেহেদী, হাসান, শরিফুল

Next Post

উইন্ডিজ সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে টাইগাররা

Related Posts

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল
বিশেষ প্রতিবেদন

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

3
১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ
বিশেষ প্রতিবেদন

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

22
চট্টগ্রামে বিধ্বস্ত আয়ারল্যান্ড, বাংলাদেশের চাই ১১৮ রান
বিশেষ প্রতিবেদন

বিপিএলই ভরসা, আন্তর্জাতিক প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

18
Next Post
উইন্ডিজ সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে টাইগাররা

উইন্ডিজ সিরিজে বিশেষ জার্সি পরে খেলবে টাইগাররা

Discussion about this post

সর্বশেষ..

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

ক্রীড়া উপদেষ্টার দায়িত্বে অধ্যাপক আসিফ নজরুল

by cricbdadmin
0
3

অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টার দায়িত্বে এল পরিবর্তন। পদত্যাগ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া, আর তার শূন্যস্থান পূরণে...

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

১৩৫ টাকায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ দেখার সুযোগ

by cricbdadmin
0
22

নারী ওয়ানডে বিশ্বকাপের পর আবারও উপমহাদেশে আন্তর্জাতিক ক্রিকেটের উত্তাপ ছড়াতে চলছে আইসিসির আরেকটি বৃহৎ আয়োজন টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছরের ফেব্রুয়ারি...

চট্টগ্রামে বিধ্বস্ত আয়ারল্যান্ড, বাংলাদেশের চাই ১১৮ রান

বিপিএলই ভরসা, আন্তর্জাতিক প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে বাংলাদেশ

by cricbdadmin
0
18

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ, যার উত্তাপ পৌঁছে গেছে ক্রিকেট দুনিয়ার প্রতিটি কোণে। তবে প্রস্তুতির...

বিসিবির সভাপতি হচ্ছেন ফারুক আহমেদ?

‘প্রতিবাদ করুন, কিন্তু খেলাটা চালিয়ে যান’-ক্লাবগুলোর প্রতি ফারুকের আহ্বান

by cricbdadmin
0
12

ঢাকার ৪৫টি ক্লাব প্রথম বিভাগ ক্রিকেটসহ বিসিবির অধীনে সব ধরনের লিগ বর্জনের ঘোষণা দেওয়ার পর দেশের ক্রিকেটে যে অচলাবস্থা তৈরি...

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

রিকি পন্টিংয়ের ছায়ায় খুলছে রিশাদের নতুন দরজা

by cricbdadmin
0
7

হোবার্ট হারিকেন্সের বেগুনি রঙের জার্সি গায়ে রিশাদ হোসেনের সেই সামাজিকমাধ্যম পোস্টটিই যেন জানিয়ে দিল একটি নতুন পথচলার সূচনা। ছবি ও...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD