Monday, December 8, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

February 22, 2014
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশই হল বাংলাদেশ। সিরিজ আগেই হেরে গিয়েছিল মুশফিকুর রহীমের দল। শনিবার তৃতীয় ওয়ানডে ম্যাচটি ছিল সম্মানের লড়াই। তাতে বাংলাদেশের বিপক্ষে ১৫ বল বাকী থাকতেই ৬ উইকেটের জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা।
শনিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে করেছে ২৪০। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ২৪৬ রান।
শনিবার দিবা-রাত্রির এই ম্যাচে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা।
দলের একাধিক ব্যাটসম্যান এই ম্যাচেও দ্বায়িত্ব নিয়ে খেলতে পারেন নি। উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার পরই দ্রুত ফিরে গেছেন সাজঘরে। যা একটু লড়েছেন মমিনুল হক। কিন্তু দুর্ভাগ্য তার। ৬০ রান করে রানআউট হয়ে ধরেছেন প্যাভিলিয়নের পথ।
এর অাগে ২ রান করে ফিরে গেছেন ওপেনার এনামুল হক। শামসুর রহমান করেন ২৫। ৩৮ রান আসে নাসিরের ব্যাট থেকে। মুশফিক ৩০, নাঈম ৩২, সোহাগ গাজী ২৩ রান করেন।
জবাবে কুশল পেরেরার সেঞ্চুরি আর দিনেশ চান্দিমালের হাফসেঞ্চুরিতে অনায়াস জয় তুলে নেয় সফরকারীরা।
সম্মান রক্ষার এই লড়াইয়ে বাংলাদেশ দলে ছিলেন না সাকিব আল হাসান। দ্বিতীয় ওয়ানডেতে ড্রেসিং রুমে অশোভন আচরনের জন্য তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই অলরাউন্ডার।
তার জায়গায় দলে খেলেছেন আরেক অলরাউন্ডার নাঈম ইসলাম। বিশ্রাম দেয়া হয় মাশরাফি বিন মুর্তজাকে। তার বদলে খেলেন শফিউল ইসলাম।
তৃতীয় ওয়ানডেতেও বাংলাদেশ দলে ছিলেন না তামিম ইকবাল। ঘাড়ের ব্যাথায় দল থেকে ছিটকে গেছেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর-

বাংলাদেশ: ৫০ ওভারে ২৪০/৮ (এনামুল ২, শামসুর ২৫, মুমিনুল ৬০, মুশফিক ৩০, নাঈম ৩২, নাসির ৩৮, সোহাগ ২৩, শফিউল ১৫*; ধাম্মিকা ৩/৪৯, লাকমল ২/২৪)
শ্রীলঙ্কা: ৫৭.৩ ওভারে ২৪৬/৪ (কুশল ১০৬, চান্দিমাল ৬৪; মাহমুদুল্লাহ ২/৩৮)
ফল: শ্রীলঙ্কা ৬ উইকেটে জয়ী

ম্যাচসেরা: কুশল পেরেরা
সিরিজ: ৩ ম্যাচ সিরিজে শ্রীলঙ্কা ৩-০’তে জয়ী

Previous Post

অশোভন অঙ্গভঙ্গি, সাকিব নিষিদ্ধ ৩ ম্যাচ, জরিমানা ৩ লাখ

Next Post

প্লেট পর্বের সেমিতে যুবারা

Related Posts

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ
ব্লগ

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ

1
পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব
ব্লগ

পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব

2
বাংলাদেশের আরেকটি দাপুটে জয়
ব্লগ

বাংলাদেশের আরেকটি দাপুটে জয়

5
Next Post
প্লেট পর্বের সেমিতে যুবারা

প্লেট পর্বের সেমিতে যুবারা

Discussion about this post

সর্বশেষ..

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ

সিলেট এগিয়ে, তবু তিন মাঠেই শিরোপার সমীকরণে রোমাঞ্চ

by cricbdadmin
0
1

২৭তম জাতীয় ক্রিকেট লিগের শেষ রাউন্ডের দ্বিতীয় দিনটিও হয়ে রইল সেঞ্চুরি ও পাঁচ উইকেটের উৎসব। ষষ্ঠ রাউন্ড শেষে ২৬ পয়েন্ট...

পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব

পোলার্ডকে সুযোগ দিলেন সাকিব

by cricbdadmin
0
2

দুবাইয়ের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের জার্সিতে অভিষেক ম্যাচে ব্যাট হাতে খুব বড় কিছু করতে পারেননি সাকিব আল হাসান। তবে...

বাংলাদেশের আরেকটি দাপুটে জয়

বাংলাদেশের আরেকটি দাপুটে জয়

by cricbdadmin
0
5

পাঁচ ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত এক পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব–১৯ দল। ৩৯ বল হাতে রেখেই ৭...

ঘুম-কাণ্ড নিয়ে ব্যাখ্যা দিলেন তাসকিন

আইএল টি-টোয়েন্টিতে অভিষেকের আগে তাসকিনের বার্তা

by cricbdadmin
0
10

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের সর্বশেষ সিরিজে খেলেননি বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। জাতীয় দলের দায়িত্বে না থাকলেও তিনি সময়টা কাটিয়েছেন আবুধাবি...

২৫ বছরে টেস্ট ক্রিকেটে কতদূর এলাম-তাইজুল দিলেন বিবেকের জবাব

আইসিসির মাসসেরা হওয়ার পথে তাইজুল

by cricbdadmin
0
6

আইসিসির নভেম্বরের সেরা খেলোয়াড়ের তালিকায় জায়গা করে নিয়ে নতুন এক সম্ভাবনার দুয়ার খুলেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ব্যক্তিগত এই...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD