Thursday, February 12, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

ছন্দহীন সাকিব, বিপর্যস্ত দুবাই!

July 14, 2025
in ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

গ্লোবাল সুপার লিগে অভিষেক ম্যাচেই চমক দেখিয়েছিলেন সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্সে দলকে এনে দিয়েছিলেন জয়। কিন্তু সেই ঝলক আর ধরে রাখতে পারলেন না। টানা দুই ম্যাচে ব্যাটে-বলে নিষ্প্রভ পারফরম্যান্সে তার দল দুবাই ক্যাপিটালস মুখ থুবড়ে পড়ছে হারের মিছিলে।

আজ সোমবার সকালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ৫৭ রানে হেরে যায় দুবাই। মাত্র ১৩৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে তারা অলআউট হয়ে যায় ৮১ রানে। ব্যাটিং ব্যর্থতার মূলে ছিলেন দলের অভিজ্ঞতম তারকা সাকিবও। মইন আলির বলে ৪ রান করে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন। এর আগে বোলিংয়েও খুব একটা প্রভাব ফেলতে পারেননি-৪ ওভারে ২১ রান দিলেও উইকেটশূন্য ছিলেন তিনি।

দুবাইয়ের শুরুটা হয়েছিল দারুণ। সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে সাকিব খেলেছিলেন ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস এবং বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। সেই ম্যাচে দল জেতে এবং সাকিব জেতেন ম্যাচ সেরার পুরস্কার। কিন্তু এরপর হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছেন বাংলাদেশের এই তারকা। হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ৩৪ রান দিয়ে উইকেটশূন্য থেকে ৭ রানে আউট হন। এরপর গায়ানার বিপক্ষে আরও একবার ব্যর্থতা।

সবশেষ ১১ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭টিতে দুই অঙ্কের রান ছুঁতে পারেননি সাকিব। বল হাতেও একই হতাশা-৮ ম্যাচে কোনো উইকেট নেই তার ঝুলিতে।

তবে ব্যর্থতার মাঝেও গায়ানার বিপক্ষে তার বোলিং কিছুটা আশা জাগায়। টানা চার ওভারে বোলিং করে মিতব্যয়ী ছিলেন, বিশেষ করে সপ্তম ওভারে শুরু করে একটানা স্পেল শেষ করেন মাত্র ২১ রান খরচায়। কিন্তু উইকেট না পাওয়ার হতাশা থেকেই যায়।

এদিকে দুবাইয়ের ব্যাটিং লাইনআপও পুরোপুরি ভেঙে পড়ে গায়ানার বিপক্ষে। ইমরান তাহিরের ঘূর্ণিতে মাত্র ১২ রানে ৪ উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে। একমাত্র সাকিবই হ্যাটট্রিক বল বাঁচিয়ে এক বাউন্ডারি মারেন, কিন্তু তাতেও ম্যাচের গতিপথ বদলায়নি।

তিন ম্যাচে এক জয় নিয়ে দুবাই এখন পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ রংপুর রাইডার্স। সেই ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই-দলের জন্য যেমন, তেমনি সাকিবের আত্মবিশ্বাস ফিরে পাওয়ার জন্যও।

Previous Post

লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশের ইতিহাসগড়া জয়

Next Post

আমি এখনও খেলাটাকে উপভোগ করছি: সাকিব

Related Posts

একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের
বিশেষ প্রতিবেদন

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

7
বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের
বিশেষ প্রতিবেদন

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

1
বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

5
Next Post
পাকিস্তানে সাকিব, এবার মাঠে নামার অপেক্ষায়

আমি এখনও খেলাটাকে উপভোগ করছি: সাকিব

Discussion about this post

সর্বশেষ..

একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

by cricbdadmin
0
7

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন মৌসুমের নিলামে বাংলাদেশি ক্রিকেটারদের বড় একটি তালিকা থাকলেও সাফল্যের খাতায় নাম তুলতে পেরেছেন মাত্র একজন।...

বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

by cricbdadmin
0
1

নারীদের বিপিএল নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লিউবিপিএল) নামে...

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

by cricbdadmin
0
5

টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে এমন নাটকীয়তা আগে দেখা যায়নি। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের মধ্যকার গ্রুপ ‘ডি’ ম্যাচটি...

প্রশংসায় ভাসছেন রিশাদ

৩ কোটি রুপিতে রাওয়ালপিন্ডিতে রিশাদ

by cricbdadmin
0
3

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলামে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এলেন বাংলাদেশি লেগস্পিনার রিশাদ হোসেন। গত আসরে শিরোপাজয়ী লাহোর কালান্দার্সের হয়ে সফল...

আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশের কৌশলগত জয়

বাংলাদেশের ন্যায্য মর্যাদা নিশ্চিত করাই ছিল লক্ষ্য: নাকভি

by cricbdadmin
0
4

আইসিসির সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের সময় বাংলাদেশকে ঘিরে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তার দাবি,...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD