Saturday, September 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home ব্লগ

অস্ট্রেলিয়ার ক্যান্সার সংকটে এক প্রতিচ্ছবি মাইকেল ক্লার্ক

August 27, 2025
in ব্লগ, মাঠের বাইরে, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়ার ক্যান্সার সংকটে এক প্রতিচ্ছবি মাইকেল ক্লার্ক
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

মাঠে ঝলমলে ক্যারিয়ারের আড়ালে বছরের পর বছর ধরে এক নীরব লড়াই চালিয়ে যাচ্ছেন মাইকেল ক্লার্ক। ব্যাট হাতে অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ, নেতৃত্বে এনে দিয়েছেন ঐতিহাসিক অ্যাশেজ জয়। কিন্তু ক্রিকেট মাঠে সূর্যের নিচে কাটানো দীর্ঘ সময়ই যেন এখন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।

২০০৬ সালে প্রথম মুখে স্কিন ক্যান্সারের উপসর্গ ধরা পড়ে এই সাবেক অধিনায়কের। এরপর থেকে একের পর এক অস্ত্রোপচার- কখনো কপাল, কখনো নাক। সর্বশেষ ইনস্টাগ্রামে জানালেন, আবারও তার নাক থেকে ক্যান্সারের একটি অংশ অপসারণ করতে হয়েছে। ক্লার্ক বলছিলেন, ‘ত্বকের ক্যান্সার অস্ট্রেলিয়ায় ভয়াবহ বাস্তবতা। প্রতিরোধই শ্রেষ্ঠ সমাধান। তাই নিয়মিত চেকআপ করান, প্রাথমিক অবস্থায় ধরা পড়লেই বাঁচার সুযোগ অনেক বেশি।’

অস্ট্রেলিয়ায় স্কিন ক্যান্সারের প্রকোপ অন্য যেকোনো দেশের চেয়ে বেশি। প্রবল অতিবেগুনি রশ্মি, ভৌগোলিক অবস্থান আর ফর্সা চামড়ার সংখ্যাধিক্যের কারণে দেশটিতে ৭০ বছরের আগে প্রতি তিনজনের মধ্যে দু’জনই এ রোগে আক্রান্ত হন। ক্রিকেটারদের ঝুঁকি আরও বেশি, কারণ তাদের জীবনই সূর্যের নিচে।

ব্যাট হাতে ১৭ হাজার আন্তর্জাতিক রান করলেও, জীবনের এই অধ্যায়ে ক্লার্কের বড় অবদান তার সতর্কবার্তাগুলো। তরুণদের উদ্দেশে তার সরল পরামর্শ, ‘রোদে বের হলে ত্বক ঢেকে রাখো, কারণ প্রতিরোধই তোমার জীবনের সেরা রক্ষাকবচ।’

২০১০ সাল থেকে ক্যান্সার কাউন্সিলের দূত হিসেবে কাজ করছেন তিনি। ব্যক্তিগত যন্ত্রণা গোপন না রেখে নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যদের সচেতন করাই এখন তার নতুন লড়াই।

Related Posts

দীর্ঘ অপেক্ষার অবসান, অস্ট্রেলিয়ায় টেস্ট মিশনে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

যে কারণে শান্ত ফিরলেন, অপেক্ষা বাড়ল আকবরের

0
কেন্ট মাতিয়ে ফের জাতীয় দলের ডাকে হাসান
বিশেষ প্রতিবেদন

হাসানের চার উইকেটে মুগ্ধ কেন্ট সতীর্থ

0
সাব্বিরের ব্যাটে হোবার্ট-ঝড় থামিয়ে বাংলাদেশের জয়
বিশেষ প্রতিবেদন

রুবেল-সাব্বিরের এশিয়ান গেমস মিস, যা বললেন বাশার

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD