Saturday, September 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result
Home নিউজ

ওয়াটসনের ১৭৬, অজিদের দারুন শুরু

August 24, 2013
in নিউজ, সর্বশেষ সংবাদ
0 0
A A
ওয়াটসনের ১৭৬, অজিদের দারুন শুরু
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ওভাল টেস্টের আগে সমালোচনাতেই পুড়ছিলেন তিনি। সেই জবাবটাই এবার দিলেন শেন ওয়াটসন। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম দিন  অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ৩০৭ রান। যাতে ১৭৬ রান করেছেন তিনি। টেস্টে এটি তার তৃতীয় সেঞ্চুরি। দিন শেষে ক্রিজে রয়েছেন স্টিভেন স্মিথ ৬৬ ও পিটার সিডল ১৮ রানে।
বুধবার টস জিতেই ওভালে ব্যাটিং নিয়েছিলেন অজি অধিনায়ক মাইকেল ক্লার্ক। কিন্তু তিনি নিজে কিন্তু রান পাননি। ৭ রানেই ইংল্যান্ড পেসার জেমস অ্যান্ডারসনের বলে বোল্ড। এর আগে ওপেন করতে নেমে ১১ রানের মাথাতেই প্রথম উইকেট হারায় সফরকারীরা। অ্যান্ডারসনের বলেই ব্যক্তিগত ৬ রানে উইকেটকিপার ম্যাট প্রায়রের গ্লাভসে তালুবন্দি হন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় উইকেটেই ইনিংস মেরামতের দায়িত্বে নামেন ক্রিস রজার্স এবং ওয়াটসন। রর্জাস রয়েসয়ে খেললেও ওয়াটসন ছিলেন মারমুুখী। লাঞ্চের সময় অজিদের রান ছিল ১ উইকেটে ১১২। তার মধ্যে ওয়াটসনই অপরাজিত ছিলেন ৮০ রানে। রজার্সের ২০। লাঞ্চের পর স্পিনার গ্রায়েম সোয়ানের বলে ট্রটের হাতে স্লিপে ক্যাচ আউট হন রজার্স, ২৩ রানে। ভেঙে যায় ১০৭ রানের জুটি। নামেন ক্লার্ক। তারবাদেই মাত্র ১১৪ বলে সেঞ্চুরি তুলে নেন ওয়াটসন। মারের বহরটা বোঝাতে এটাই যথেষ্ট যে, তার মধ্যে ছক্কা ছিল ১ এবং বাউন্ডারি ১৬টি। কিন্তু তার সঙ্গে তাল মেলাতে পারেনি ক্লার্ক। অজি অধিনায়ককে ফিরিয়ে দিয়ে টেস্টে ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বাধিক উইকেট শিকারি হিসেবে উঠে এসেছেন অ্যান্ডারসন। আপাতত তার টেস্ট উইকেট সংখ্যা ৩২৬। পেছনে ফেলেছেন সাবেক পেসার বব উইলিসকে। যিনি টেস্টে উইকেট পেয়েছেন ৩২৫টি। ক্লার্ক ফিরে গেলে ফের জুটি বাঁধেন স্মিথ এবং ওয়াটসন। দু’জন তোলেন ১৪৫ রান। দুর্ভাগ্য ওয়াটসনের। হাঁটছিলেন ডাবল সেঞ্চুরির পথে। কিন্তু ব্রডের বলে বাউন্ডারি লাইনে পিটারসেনের অনবদ্য ক্যাচে পরিণত হলে সে স্বপ্ন ভাঙে অজি অলরাউন্ডারের।
এ টেস্টে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে পেসার ক্রিস ওকস ও বাঁহাতি স্পিনার সাইমন কেরিগানের। ওদিকে অস্ট্রেলিয়ার হয়ে প্রথম টেস্ট খেলতে নেমেছেন পেস বোলার অলরাউন্ডার জেমস ফকনার।
সংক্ষিপ্ত স্কোর-
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৩০৭/৪ (রজার্স ২৩, ওয়াটসন ১৭৬, স্মিথ ৬৬ ব্যাটিং, সিডল ১৮ ব্যাটিং; অ্যান্ডারসন ২/৫২)।

Related Posts

মুশফিকের শততম টেস্টের সকালটা ভাল হলো না বাংলাদেশের
নিউজ

মুশফিকের শততম টেস্টের সকালটা ভাল হলো না বাংলাদেশের

0
মাঠে ফেরার অপেক্ষায় জাহানারা
নিউজ

জাহানারা আলমের যৌন হয়রানির অভিযোগে বিসিবির তদন্ত কমিটি গঠন

0
বাংলাদেশের সুপার ফোর সমীকরণ- কী হতে হবে আফগান-লঙ্কা ম্যাচে?
নিউজ

বাংলাদেশের সুপার ফোর সমীকরণ- কী হতে হবে আফগান-লঙ্কা ম্যাচে?

0
  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD