Wednesday, April 22, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

‘এ দেখাই শেষ দেখা নয়’

July 7, 2023
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
‘এ দেখাই শেষ দেখা নয়’
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ঘটনাবহুল ৪৮ ঘন্টা! বাংলাদেশ ক্রিকেটে দুই দিন ধরে একের পর এক রোমাঞ্চ, নাটকীয়তা। যেখানে দুঃখ-আনন্দ সবই আছে। শেষটাতে এসে হাসি ফুটল সবার মুখে। আর সেই মঞ্চে মাশরাফি বিন মুর্তজার অংশগ্রহণও থাকলো। এইতো বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের একটি হোটেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের আকস্মিক ঘোষণা দেন তামিম ইকবাল। তারপর নানা ঘটনা।

শুক্রবার সন্ধ্যায় এসে মিলল সুখবর! ঢাকায় এসে সিদ্ধান্ত প্রত্যাহার করে নিলেন বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের পর সিদ্ধান্ত বদলালেন তামিম। গণভবন থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম। তারপর সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট দিয়েছেন তামিম। সামাজিক যোগাযোগমাধ্যমে অফিশিয়াল পেজ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে তামিম লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারি না।’

ছবিতে তামিমের সঙ্গে ছিলেন স্ত্রী আয়েশা ইকবালও। তার আগে সাংবাদিকদের তামিম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিচ্ছেন এই তারকা ক্রিকেটার। প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের সাক্ষাতের সময় ছিলেন সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজাও।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরা তামিমকে দুপুরে গণভবনে ডাকেন প্রধানমন্ত্রী। তামিমের সঙ্গে তার স্ত্রী ছাড়াও ছিলেন মাশরাফি, বিসিবি সভাপতি নাজমুল হাসান। প্রধানমন্ত্রীর বাসভবন থেকে বেরিয়ে তামিম ও পাপন গণমাধ্যমের সঙ্গে কথা বললেও মাশরাফি বলেননি। কিছুক্ষণ পর অফিশিয়াল ফেসবুক পেজ ও ইনস্টাগ্রাম থেকে দুটি ছবি পোস্ট করে মাশরাফি লিখেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়, ইনশাআল্লাহ।’

তামিমের অবসরের এই সিদ্ধান্ত প্রত্যাহারে মাশরাফি ভূমিকা রেখেছেন বলে তামিম নিজেই জানান, ‘তাতে (সিদ্ধান্ত প্রত্যাহারে) অবশ্যই পাপন (নাজমুল হাসান) ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন।’

বৃহস্পতিবার তামিমের আকস্মিক অবসরের পর মাশরাফি ফেসবুকে নিজের প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘তোকে যতটুকু চিনি, তাতে তোর এই সিদ্ধান্তকে আমি অনায়াসে পোস্টমর্টেম করতে পারতাম। কিন্তু তা করব না, কারণ ওই যে তোর নিজস্ব সিদ্ধান্তকে অবশ্যই সম্মান জানানো উচিত।’

Previous Post

প্রধানমন্ত্রীর নির্দেশে অবসর প্রত্যাহার তামিমের

Next Post

বাংলাদেশ-ভারতের মেয়েদের ‘প্রথম’ লড়াই

Related Posts

৩০০ উইকেট ক্লাবে নাঈম
বিশেষ প্রতিবেদন

৩০০ উইকেট ক্লাবে নাঈম

7
সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা
বিশেষ প্রতিবেদন

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

3
চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা
বিশেষ প্রতিবেদন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

5
Next Post
বাংলাদেশ-ভারতের মেয়েদের ‘প্রথম’ লড়াই

বাংলাদেশ-ভারতের মেয়েদের ‘প্রথম’ লড়াই

Discussion about this post

সর্বশেষ..

৩০০ উইকেট ক্লাবে নাঈম

৩০০ উইকেট ক্লাবে নাঈম

by cricbdadmin
0
7

বাংলাদেশ ক্রিকেট লিগের নতুন আসরের প্রথম দিনেই স্মরণীয় কীর্তি গড়েছেন স্পিনার নাঈম হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ...

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

সাকলাইন-রিপনকে নিয়ে টি-টোয়েন্টি দল ঘোষণা

by cricbdadmin
0
3

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ সামনে রেখে ভিন্নধর্মী স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ তিন পেসারকে...

চার ম্যাচের পারফরম্যান্সে নতুন উচ্চতায় বাংলাদেশের মেয়েরা

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় সুখবর বাংলাদেশের

by cricbdadmin
0
5

শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। তিন ম্যাচের সিরিজের উদ্বোধনী লড়াইয়ে...

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

বিসিএলে ব্যাটারদের দাপট, আলোচনায় রনি-মিঠুন

by cricbdadmin
0
5

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চারদিনের সংস্করণের নতুন মৌসুমের শুরুতেই ব্যাটারদের দাপট দেখা গেছে সিলেটের দুই ভেন্যুতে। উদ্বোধনী ম্যাচে মধ্যাঞ্চলের হয়ে...

দলবদল ঘোষণায় নতুন আশা, কোয়াবের চোখে বিশ্বকাপ প্রস্তুতি

চট্টগ্রামে নির্ধারণী ম্যাচ, টিকিটের দাম জানাল বিসিবি

by cricbdadmin
0
5

ঢাকায় দুই ম্যাচ শেষে এবার চট্টগ্রামে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ওয়ানডে ও প্রথম দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD