Friday, January 16, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

এবার ইডেনে উড়বে বাংলাদেশের পতাকা

January 4, 2016
in নিউজ, বিশেষজ্ঞ কলাম, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ
0 0
A A
এবার ইডেনে উড়বে বাংলাদেশের পতাকা
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

দেশের মাটিতে গত দেড় দশকে বাংলাদেশের সঙ্গে একটিও দ্বিপাক্ষিক সিরিজ খেলেনি ভারত। বারবারই এড়িয়ে গেছে তারা। আর আট মাস অপেক্ষা শেষে সেই আক্ষে ঘুঁচে যাবে বাংলাদেশের। তেমন খবরই জানিয়েছে ভারতের প্রভাবশালী পত্রিকা আনন্দবাজার। তাতের প্রতিবেদনে জানা গেল সুখবর। ২০১৬ সালে ভারতের ইডেন টেস্ট খেলতে নামবে টাইগাররা।

আনন্দবাজার জানায়, নতুন বছরের অগস্টে ভারত সফরে একমাত্র টেস্ট ম্যাচটি খেলা হবে ইডেনে। এ বিষয়ে বিসিবিকে সবুজ সঙ্কেত দিয়েছে বিসিসিআই। ভারতের মটিতে প্রথম টেস্ট, তা-ও আবার ওপার বাংলার দর্শকদের সামনে। সেই ম্যাচে ভাল কিছু করে দেখাতে সাকিব, তামিম, মুশফিকুরর মুখিয়ে আছে। টি-২০ বিশ্বকাপে ধর্মশালার পরীক্ষায় পাস করে গ্রুপ রাউন্ডের বাধা টপকালেই সুপার টেন এ আগামী ১৬ মার্চ  নিজেদের প্রথম ম্যাচটি খেলার সুযোগ পাবে স্বপ্নের ভেন্যু ইডেন গার্ডেন্সে। সেই ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে নামবে মাশরাফিরা।

সুপার টেনের স্বপ্ন অবশ্য এখন থেকেই দেখতে শুরু করেছে বাংলাদেশ। জগমোহন ডালমিয়ার আমলেই সিএবি-বিসিবি’র বয়স ভিত্তিক ক্রিকেটে দ্বিপাক্ষিক চুক্তি। ১৯৮৪ সাল থেকে এখনও ওই চুক্তিতে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের তরুণ ক্রিকেটাররা করছে সফর বিনিময়। কিন্তু ১৯৯০ সাল থেকে গত ১৫ বছরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল মাত্র ৮টি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারতে, আর সেখানে ইডেনে তারা খেলার সুযোগ পেয়েছে মাত্র একটি ম্যাচে।

১৯৯০ সালের ৩১ ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সেই ম্যাচটির ৩৫ তম বর্ষপূর্তি আজ। গত ২৫ বছর ধরে বাংলাদেশ ক্রিকেটারদের হাতছানি দিচ্ছে ইডেন।

ইডেনে প্রথম আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে ৭১ রানে হেরেও বাহবা পেয়েছিল। ম্যাচ হেরে গেলেও আতাহার আলীর ৯৫ বলে ৭৮ রানের ইনিংসে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম।

একই ভাষাভাষী সমর্থকদের সামনে ২৫ বছর ১০৬ দিন পর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগের সামনে দাঁড়িয়ে  বাংলাদেশ। আর তা নস্টালজিয়া ফিরিয়ে আনছে আতাহার আলীকে। তাঁর মতে, “ক্রিকেটার হিসেবে সবার স্বপ্ন থাকে লর্ডস, মেলবোর্ন এবং ইডেন গার্ডেন্সে খেলার। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে প্রথম ম্যান অব দ্য ম্যাচ আমি এবং তা ইডেন গার্ডেন্সে বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচে। এখনও আমার চোখের সামনে ভেসে ওঠে সেই স্মৃতি। বিশাল স্টেডিয়াম, প্রচুর দর্শক, দলকে সবার সমর্থন, হেরেও পেয়েছি সবার হাততালি। এটা কি ভোলা যায়? এখনও কলকাতায় গেলে, ওই ইনিংসের কথা মনে পড়ে।”

বাংলাদেশের এই প্রজন্মের ক্রিকেটারদের মধ্যে কলকাতা নাইট রাইডার্সের সদস্য বলে ইডেন সাকিবের খুব পরিচিত। বাংলাদেশের এই প্রজন্মের অন্য কারও এই অভিজ্ঞতা নেই এই ভেন্যুতে খেলার। তবে টি-২০ বিশ্বকাপের প্রথম রাউন্ডের বাধা টপকে সুপার টেনে উঠে  ইডেনে খেলার স্বপ্ন পূরন করবে বাংলাদেশ দল, এমটাই আশা করছেন আতাহার আলী। তাঁর মতে, “২০১৫ সালে বাংলাদেশ সত্যিই ইয়ার অব দ্য টাইগার্স। তাই ফর্মের ধারাবাহিকতা রেখে ইডেনে বাংলাদেশকে দেখা যাবে, এমনটাই আশা করছি।”

টি-২০ বিশ্বকাপের সুপার টেনে উঠলে এই পর্বে চারটি ম্যাচের দু’টি বাংলাদেশ খেলবে ইডেনে। ১৬ মার্চ পাকিস্তানের বিরুদ্ধে, ২৬ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ৬৬ হাজার আসন বিশিস্ট ইডেন গার্ডেনসে পাকিস্তানের বিপক্ষে খেলার সুযোগ পেলে সেই ম্যাচে দর্শক সমর্থন পুরোটাই পাবে বাংলাদেশ, এ ধারণা বদ্ধমূল আতাহার আলীর। তিনি বলেন, “যতটা জানি, সাকিব, মাশরাফি, তামিম, মুশফিকুরদের যথেস্ট ভালবাসে কলকাতার ক্রিকেট ফ্যানরা। যেহেতু দীর্ঘ ২৫ বছর পর বাংলাদেশ জাতীয় দল খেলবে ওখানে, তাই একই ভাষাভাষী  ক্রিকেট ফ্যানদের সমর্থন তাই পুরোটাই পাবে বাংলাদেশ দল। প্রতিপক্ষ পাকিস্তান বলেই ইডেন গার্ডেনে খেলতে নেমে নিজেদের ভেন্যুই মনে করবে বাংলাদেশ।”

সুপার টেন এ উঠলে মহান স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) বাংলাদেশ দল অবতীর্ণ হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ৪৫তম স্বাধীনতা দিবসটি উদ্‌যাপনেও ইডেন গার্ডেনসে উজ্জীবিত বাংলাদেশকে দেখবে বিশ্ব, স্বপ্ন দেখছেন টাইগার ভক্তরা।

Previous Post

শুরুতেই শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ

Next Post

The untold stories of 2015

Related Posts

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা
বিশেষ প্রতিবেদন

বোর্ড-ক্রিকেটার সংঘাতে বিপিএল স্থগিত, অজানায় লিগের ভবিষ্যৎ

2
বিপিএল কবে জানা যাবে নভেম্বরে
বিশেষ প্রতিবেদন

আন্দোলনের থমকে গেল বিপিএল, একদিনেই বাতিল দুই ম্যাচ

5
দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা
বিশেষ প্রতিবেদন

দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা

8
Next Post
রেকর্ড গড়ে সিরিজ মাশরাফির

The untold stories of 2015

Discussion about this post

সর্বশেষ..

বিপিএল ট্রফি বানাতেই ৩০ লাখ, তবু দেখা নেই মাঠে!

ক্রিকেটারদের বয়কট শেষে স্বস্তি, শুক্রবার ফের শুরু বিপিএল

by cricbdadmin
0
10

সব নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে আবার মাঠে ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। স্থগিতাদেশ প্রত্যাহারের পর শুক্রবার, ১৬ জানুয়ারি থেকে পুনরায়...

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

মাঠে ফেরার বার্তা ক্রিকেটারদের, তবে ক্ষমা চাইতে হবে নাজমুলকে

by cricbdadmin
0
8

বাংলাদেশ ক্রিকেটে চলমান অচলাবস্থার মধ্যে সমঝোতার ইঙ্গিত দিলেও নিজেদের মূল দাবিতে এখনও অনড় ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ...

বিপিএল নিলাম: দেখে নিন দেশি ক্রিকেটারদের তালিকা

বোর্ড-ক্রিকেটার সংঘাতে বিপিএল স্থগিত, অজানায় লিগের ভবিষ্যৎ

by cricbdadmin
0
2

বাংলাদেশ ক্রিকেটের চলমান টানাপোড়েনের সর্বশেষ ও সবচেয়ে বড় ধাক্কা এলো বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল)। ক্রিকেটারদের ধারাবাহিক বয়কট ও সমঝোতার ব্যর্থতায়...

বিপিএল কবে জানা যাবে নভেম্বরে

আন্দোলনের থমকে গেল বিপিএল, একদিনেই বাতিল দুই ম্যাচ

by cricbdadmin
0
5

ক্রিকেটারদের চলমান আন্দোলনের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্বের প্রথম দিনটি কার্যত খেলা ছাড়াই শেষ হলো। দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও...

দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা

দাবি না মানলে বিপিএল খেলবেন না ক্রিকেটাররা, মিরাজের স্পষ্ট বার্তা

by cricbdadmin
0
8

ঢাকা পর্বের প্রথম ম্যাচ শুরু হলো না। নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যে নির্ধারিত ম্যাচের সময় পেরিয়ে গেলেও কোনো দল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD