Wednesday, December 10, 2025
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি

July 13, 2014
in অনান্য খেলা, নিউজ, বিশ্বকাপ, ব্রেকিং নিউজ, ব্লগ, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট থাকল গোলশুন্য। এরপর অতিরিক্ত সময়ের প্রথম ১৫ মিনিটেও গোলের দেখা মিলল না! কিন্তু ১১৩ মিনিটে দেখা মিলল মহা মুল্যবান সেই গোলের। বদলি হিসেবে খেলতে নামা মারিও গোয়েটজের গোল্ডেন গোল। আন্দ্রে শ্যুরেলের বাড়ানো ক্রস ধরে বল পাঠিয়ে দেন লিওনেল মেসিদের জালে। আর তাতেই মারাকানা স্টেডিয়ামে রোববার আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাল জার্মানি। ২৪ বছর পর ফের বিশ্বসেরা তারা। এবারো সেই আর্জেন্টিনাকে হারিয়েই ট্রফি জিতল জার্মানরা।
এনিয়ে চতুর্থবারের বিশ্ব চ্যাম্পিয়ন হল ইউরোপের এই দেশটি। আর লাতিন আমেরিকা থেকে এই প্রথম কোন ইউরোপিয়ান দেশ ট্রফি জিতল।
ডিয়েগো ম্যারাডোনার পর ফের লিওনেল মেসিকে ঘিরে বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিল আর্জেন্টিনা। ১৯৮৬ সালের স্মৃতি ফিরে এসেছিল। সেবার ম্যারাডোনা এবার মেসি। কিন্তু হল না। চোখের জলেই বিশ্বকাপ শেষ হল ক্ষুদে জাদুকরের। ১৯৯০ সালের মতো এবারো রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হল আর্জেন্টাইনদের। কান্নাই সঙ্গী হল লাতিন আমেরিকার এই দেশটির।
তবে স্বান্তনা এটাই ব্রাজিল বিশ্বকাপের সেরা ফুটবলার হলেন মেসি। আর সেরা গোলকিপার জার্মানির ম্যানুয়েল নয়ার। গোল্ডেন বুট কলম্বিয়ার জেমস রদ্রিগুয়েজ। ৬ গোল করেছেন তিনি।
ফাইনালের নির্ধারিত সময়ে গোল না হলেও একাধিক সুযোগ হাতছাড়া করেছেন দু’দলই। সেই আক্ষেপ জার্মানিকে নয়, আর্জেন্টাইনদের পোড়াবে আজীবন। গনজালো হিগুয়েন জার্মানির জালে বল পাঠালেও অফসাইডের কারনে তা বাতিল হয়ে যায়। একাধিক গোলের সুযোগ তিনি মিস করেছেন। সুযোগ হাতছাড়া করেন মেসিও। আবার আর্জেন্টিনাকে নির্ধারিত সময়ে রক্ষা করেছেন গোলকিপার সার্জিও রোমেরো।

সেমিফাইনালে জার্মানরা ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিলকে। রোববার সেই দাপট অবশ্য ছিল না। তবে শেষ হাসি ঠিকই তাদের। আগামী ৪ বছরের বিশ্বসেরা তারাই!

শেষ হল ৩১ দিনের ৬৪ ম্যাচের বিশ্বসেরার লড়াই। গুডবাই ব্রাজিল, ২০১৮ সালে দেখা হবে রাশিয়ায়।

Previous Post

গোল্ডেন বল মেসির, গোল্ডেন বুট রদ্রিগুয়েজের

Next Post

প্রস্তুতি ম্যাচ দিয়ে উইন্ডিজ সফর শুরু

Related Posts

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

7
দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর
বিশেষ প্রতিবেদন

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

7
নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক
অনান্য খেলা

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

4
Next Post
উইন্ডিজ সফরের প্রাথমিক দলে জুবায়ের

প্রস্তুতি ম্যাচ দিয়ে উইন্ডিজ সফর শুরু

Discussion about this post

সর্বশেষ..

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

শিরোপার ধরে রাখার মিশনে এশিয়া কাপে বাংলাদেশ

by cricbdadmin
0
7

এক বছর আগে এই দিনে যুব এশিয়া কাপ জয়ের উচ্ছ্বাস নিয়ে দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ ক্রিকেট দল। ঠিক একই দিনে...

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

দুই মাসে দুই ট্রফি, ফের এনসিএল চ্যাম্পিয়ন রংপুর

by cricbdadmin
0
7

রংপুর বিভাগ জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৭তম আসরের শিরোপা জিতল সিলেট-বরিশাল ম্যাচের ড্র হওয়ায়। খুলনাকে একদিন বাকি থাকতে ৭ উইকেটে...

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

নারী জাগরণের প্রতীক ঋতুপর্ণা পেলেন রোকেয়া পদক

by cricbdadmin
0
4

গম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীর এই বিশেষ দিনে দেশের নারীদের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার প্রতিবছর রোকেয়া পদক প্রদান করে...

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

আবু হায়দারের ব্যাটিং বিস্ফোরণ, ১৩ ছক্কায় স্মরণীয় ১৪১ রান

by cricbdadmin
0
6

জাতীয় লিগের শেষ দিনটিতে ম্যাচের ফল নির্ধারিত ছিল আগেই। কিন্তু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন একজন-ময়মনসিংহ বিভাগের...

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

প্রথম শ্রেণির ক্রিকেটকে বিদায় বললেন শুভ

by cricbdadmin
0
8

প্রথম শ্রেণির ক্রিকেটের এক দীর্ঘ ও সমৃদ্ধ পথচলার ইতি টানলেন ব্যাটার শামসুর রহমান শুভ। তার বিদায়ী দিনটি রঙিন হয়ে উঠল...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD