Monday, March 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

আমিরাতের কাছেও হার!

August 23, 2013
in নিউজ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
জয় দিয়ে শুরু অনূর্ধ্ব-২৩ দলের
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

সিঙ্গাপুরে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এমার্জিং টিমস কাপে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ অনূর্ধ্ব-২৩ দলও। বৃহস্পতিবার সিঙ্গাপুরের পাডাং মাঠে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টেস্ট দলের বাইরে একমাত্র দেশ হিসেবে টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে আমিরাত। সেমিতে তাদের প্রতিপক্ষ ভারত। অন্য সেমিফাইনালে লড়বে পাকিস্তান ও শ্রীলঙ্কা। আমিরাতের ৫০ ওভারে ৮ উইকেটে তোলা ২০২ রানের জবাবে অনূর্ধ্ব-২৩ দল ৪১ ওভারে অল আউট ১৪৩ রানে।
টস জিতেছিলেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল হাসান। কিন্তু প্রতিপক্ষের হাতে ব্যাট তুলে দিয়ে তিনিই প্রথম ভুলটি করেছেন। ডু অর ডাই ম্যাচে পরে ব্যাট করলে যে কোনো মোটামুটি স্কোরই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ওয়েবসাইট ক্রিকইনফোও সেই একই মন্তব্য করেছে। ৫০ ওভারে ৮ উইকেটে ২০২ রান করে আমিরাত। যাতে ঠিক ১০০ রান করেন অন্যতম ওপেনার শাইমান আনোয়ার। বাকিদের মধ্যে শুধু অধিনায়ক রাজাই করেছেন উল্লেখ করার মতো ২৪ রান। ৩ উইকেট পেয়েছেন বাংলাদেশের লেগ স্পিনার নূর হোসেন ৩১ রানে। আসিফ আহমেদের ২ উইকেট।
জয়ের টার্গেট ২০৩ রান। কিন্তু এটাই বাংলাদেশের সামনে চাপের ম্যাচে অনতিক্রম্য হয়ে যায়। টপ অর্ডারের পাঁচজনই ভালো শুরু করেও বড় অঙ্কের রান পেতে ব্যর্থ। মাইশুকুর রহমানের ৩৪ রানই দলের ইনিংসে সর্বোচ্চ। সৌম্য সরকার ৩০, রনি তালুকদার ২১, মিঠুন আলী ১৫ এবং সাব্বির রহমান অপরাজিত ১৮ রান করেছেন। বাকিদের কেউই আর দুই অঙ্কের রান পাননি।
ঘটনা হল একসময় বাংলাদেশ ৩ উইকেটে ১৩৩ রানে পৌঁছে গিয়েছিল। কিন্তু তারপরই মহাধস। মাইশুকুর আউট হতেই অবিশ্বাস্যভাবে পরের ১০ রানের মধ্যে বাংলাদেশ অল আউট। মানে শেষ ৭ উইকেট পড়েছে ১০ রানে! এমন ধস নামানোর জন্য দায়ী একজনই। আমিরাতের অফ স্পিনার নাসির আজিজ। ১৭ রানে ৫ উইকেট নিয়ে তিনি আমিরাতের এমন সাফল্যের অন্যতম সেরা রূপকার। যে কারণে ম্যাচসেরাও তিনি।
সংক্ষিপ্ত স্কোর
আমিরাত : ২০২/৮, ৫০ ওভার (শাইমান ১০০, রাজা ২৪, নাসির ১৭*; নূর হোসেন ৩/৩১, আসিফ ২/১৯)।
বাংলাদেশ অনূর্ধ্ব ২৩ : ১৪৩/১০, ৪১ ওভার (সৌম্য ৩০, মাইশুকুর ৩৪, রনি ২১, আসিফ ১৮*; নাসির ৫/১৭, রাজা ৩/২২)। ফল : আমিরাত ৫৯ রানে জয়ী।

Previous Post

স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ৪৯২

Next Post

ড্রয়ের পথে ওভাল টেস্ট

Related Posts

মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ, ডাইরেক্টর ইনচার্জ লোকমান
বিশেষ প্রতিবেদন

মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ, ডাইরেক্টর ইনচার্জ লোকমান

8
দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি
বিশেষ প্রতিবেদন

সাকিব ইস্যুতে অনিশ্চয়তা, মুখ খুললেন সিমন্স

6
র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠাই লক্ষ্য, বললেন বাংলাদেশ কোচ
বিশেষ প্রতিবেদন

র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠাই লক্ষ্য, বললেন বাংলাদেশ কোচ

7
Next Post
ড্রয়ের পথে ওভাল টেস্ট

ড্রয়ের পথে ওভাল টেস্ট

Discussion about this post

সর্বশেষ..

মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ, ডাইরেক্টর ইনচার্জ লোকমান

মোহামেডানের সভাপতি বরকত উল্লাহ, ডাইরেক্টর ইনচার্জ লোকমান

by cricbdadmin
0
8

মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড কোম্পানিতে রূপান্তরের পর পরিচালনা পরিষদের দায়িত্বে পুনরায় ফিরে এসেছেন মো. লোকমান হোসেন ভূঁইয়া। তিনি পূর্বে ডাইরেক্টর...

দেশে সাকিবের শেষ টেস্ট নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

সাকিব ইস্যুতে অনিশ্চয়তা, মুখ খুললেন সিমন্স

by cricbdadmin
0
6

বাংলাদেশ ক্রিকেটে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে সাকিব আল হাসান। দেশের বাইরে থাকলেও জাতীয় দলে তার সম্ভাব্য ফেরা নিয়ে নতুন...

র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠাই লক্ষ্য, বললেন বাংলাদেশ কোচ

র‍্যাঙ্কিংয়ে ওপরে ওঠাই লক্ষ্য, বললেন বাংলাদেশ কোচ

by cricbdadmin
0
7

বিরতির পর আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে প্রায় তিন মাস পর মাঠে নামবে টাইগাররা। টি–টোয়েন্টি...

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

by cricbdadmin
0
3

বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে এএফসি নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে জায়গা...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকছেন তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD