এইতো বছর দুয়েক হয়ে গেল তাদের আংটি-বদলের। কিন্তু ব্যস্ততা কিছুতেই ”আই ডু” বলতে দিচ্ছিল না তাদের। এবার তবে সময় মিলল। তাইতো প্রেমিকা দীপিকা পালেকেল্লেকে ঘরে তুললেন দীনেশ কার্তিক।
দু’জনই ক্রীড়া জগতের মানুষ। দীপিকা স্কোয়াশ খেলোয়াড়। খ্রীষ্টান ধর্মীয় আচার আচরণ মেনে বিয়ে করেছেন তারা। এরপর বৃহস্পতিবার তেলেগু মতেও বিয়ে করার কথা তাদের।
এটি ভারতীয় উইকেটকিপারের দ্বিতীয় বিয়ে। ২০০৭ সালে ছোটবেলার প্রেমিকা নিকিতার সঙ্গে বিয়ে হয়েছিল তার। সেই বিয়ে ভেঙ্গে যাওয়ার পর দীপিকাকে খুঁজে পান তিনি।
শুভকামনা দুজনের জন্য!



