Wednesday, August 5, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মিয়াপ্পানের

October 18, 2022
in নিউজ, ব্রেকিং নিউজ, ব্লগ, লিড স্টোরি, সব বিভাগ, সর্বশেষ সংবাদ, হেডলাইন সংবাদ
0 0
A A
অস্ট্রেলিয়া বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক মিয়াপ্পানের
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on Twitter

স্বপ্নের মতো এক ব্যাপার। বিশ্বকাপের বড় মঞ্চে কীনা বল হাতে তিনি ম্যাজিক দেখালেন। তাও আবার শক্তিশালী শ্রীলঙ্কার বিপক্ষে। দেখিয়ে দিলেন যোগ্যতার পরিধিটা। ভিক্টোরিয়ার জিলংয়ে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন সংযুক্ত আরব আমিরাতের কার্তিক মিয়াপ্পান। দাসুন শানাকাকে বোল্ড করার আগের দুই বলে তার শিকার ছিল ভানুকা রাজাপাকসে ও চারিথ আসালাঙ্কা।

গুগলি বল ভুঝতে পারেননি শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। তার ব্যাট-প্যাডের ফাঁক দিয়ে বল চলে যায় স্টাম্পে। ব্যস, টি-টুয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে যে প্রথম হ্যাটট্রিক উপহার দিলেন এই লেগ স্পিনার! অস্ট্রেলিয়ায় গড়লেন ইতিহাস। আন্তর্জাতিক ক্রিকেটে আমিরাতের প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন মিয়াপ্পান।

এমনিতে ২০ ওভারের বৈশ্বিক আসরে হ্যাটট্রিক করা পঞ্চম বোলার তিনি। সব মিলিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ৩৯তম হ্যাটট্রিক গড়লেন মিয়াপ্পান।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকের মালিক অস্ট্রেলিয়ার ব্রেট লি। ২০০৭ সালে প্রথম আসরে বাংলাদেশের বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি। বাকি তিন হ্যাটট্রিক ওমান ও আমিরাতের গত বিশ্বকাপে। প্রথমটি করেন আয়ারল্যান্ডের কার্টিস ক্যাম্পার। তিনি টি-টুয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে প্রথম বোলার হিসেবে করেন ‘ডাবল হ্যাটট্রিক।’ নেদারল্যান্ডসের বিপক্ষে টানা চার বলে শিকার করেন চার উইকেট।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম বোলার হিসেবে বিশ্বকাপে এই কীর্তি গড়েন ভানিন্দু হাসারাঙ্গা। পরে ইংল্যান্ডের সঙ্গে কাগিসো রাবাদা পানও এই স্বাদ। টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করা দক্ষিণ আফ্রিকার একমাত্র বোলার তিনি।

এবার মিয়াপ্পান সেই দলে নাম লেখালেন। প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে লঙ্কানদের বিপক্ষে মঙ্গলবার দুর্দান্ত বোলিংয়ে নিজের তৃতীয় ওভারের শেষ তিন বলে তিন উইকেট নেন ২২ বছর বয়সী আমিরাতের এই ক্রিকেটার।

Previous Post

আফগানরাও হারাল বাংলাদেশকে

Next Post

বৃষ্টিতে হলো না বাংলাদেশের ম্যাচ

Related Posts

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের
বিশেষ প্রতিবেদন

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

0
বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত
বিশেষ প্রতিবেদন

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

0
বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

0
Next Post
মেঘ-বৃষ্টির লুকোচুরি মিরপুরে

বৃষ্টিতে হলো না বাংলাদেশের ম্যাচ

Discussion about this post

সর্বশেষ..

রেকর্ডের পর রেকর্ড, দ্রুততম ২৫০ উইকেট তাইজুলের

স্পিন নয়, বাংলাদেশের ভরসা পেসাররা-জানালেন হান্নান

by cricbdadmin
0
0

টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ডারউইনের উইকেটে মাহমুদুল হাসান জয়য়ের পাঁচ উইকেট শিকারের স্মৃতি নতুন করে আলোচনায় এলেও, আসন্ন বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টে...

বিশ্বকাপে যেখানে প্রথম সৈকত

শরফুদ্দৌলা সৈকতকে নিয়ে বিভ্রান্তি, আনুষ্ঠানিক ব্যাখ্যা দিল বিসিবি

by cricbdadmin
0
0

বাংলাদেশের প্রথম এবং একমাত্র আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে ঘিরে গত ৩ আগস্ট থেকে দেশের ক্রিকেটাঙ্গনে ব্যাপক...

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

বাংলাদেশ-মালয়েশিয়া লড়াইয়ের মঞ্চ তৈরি

by cricbdadmin
0
0

বাংলাদেশ সফরে আসছে মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দল। সংক্ষিপ্ত এই সফরে স্বাগতিকদের দুটি ভিন্ন দলের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলবে তারা।...

বাংলাদেশের অস্ট্রেলিয়া অধ্যায় আগস্টে, ২৩ বছর পর টেস্ট সিরিজ

বাংলাদেশ সিরিজের আগেই চোটের ধাক্কা

by cricbdadmin
0
0

বাংলাদেশের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত অস্ট্রেলিয়া। তবে সিরিজ শুরুর আগেই স্বাগতিক শিবিরে দেখা দিয়েছে...

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

আমিরাতে বসছে এশিয়া কাপ, ১৩ সেপ্টেম্বর ফাইনাল

by cricbdadmin
0
0

সংযুক্ত আরব আমিরাতে আগামী ২৮ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে নারী এশিয়া কাপের নতুন আসর। প্রায় দুই সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের...

cale-cache-b ?>