Monday, March 9, 2026
Cricbd24
Advertisement
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি
  • বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)
No Result
View All Result
Cricbd24
No Result
View All Result

অবশেষে নারীদের বিপিএল, এপ্রিলে শুরু মাঠের লড়াই

February 11, 2026
in বিশেষ প্রতিবেদন, ব্লগ, লিড স্টোরি, হেডলাইন সংবাদ
0 0
A A
বিশ্বকাপ টিকিট পকেটে, টানা ছয় জয় বাংলাদেশের
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

নারীদের বিপিএল নিয়ে দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ‘উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (ডব্লিউবিপিএল) নামে টুর্নামেন্টটির প্রথম আসর অনুষ্ঠিত হবে আগামী ৩ থেকে ১৫ এপ্রিল। তিনটি ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে যাত্রা শুরু করবে এই নতুন লিগ।

বিসিবির নারী বিভাগের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের নারী ক্রিকেটকে আরও পেশাদার কাঠামোয় এগিয়ে নিতে এই টুর্নামেন্ট আয়োজন করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই নারী ক্রিকেটারদের জন্য ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক একটি প্রতিযোগিতার দাবি ছিল। অবশেষে সেই দাবির বাস্তবায়ন হতে যাচ্ছে।

প্রথম আসরে অংশ নেওয়া তিনটি দল তাদের স্কোয়াড গঠন করবে প্লেয়ার্স ড্রাফটের মাধ্যমে। দেশীয় ক্রিকেটারদের পাশাপাশি বিদেশি খেলোয়াড় অন্তর্ভুক্ত করার সুযোগও থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য। এতে প্রতিযোগিতার মান ও দর্শক আগ্রহ বাড়বে বলে মনে করছে বোর্ড। টুর্নামেন্টের ফরম্যাট, সূচি, ভেন্যু, ড্রাফট পদ্ধতির বিস্তারিত, সম্প্রচার ও বাণিজ্যিক অংশীদারিত্বসহ অন্যান্য বিষয় পরবর্তীতে জানানো হবে।

ডব্লিউবিপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান করা হয়েছে বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান রুবাবা দৌলাকে। জাতীয় ক্রীড়া পরিষদ মনোনীত পরিচালক হিসেবে বোর্ডে যুক্ত থাকা রুবাবা টুর্নামেন্টের সাংগঠনিক দিকনির্দেশনা দেবেন। তার নেতৃত্বেই পরিচালিত হবে ডব্লিউবিপিএলের সার্বিক কার্যক্রম।

বিশ্ব ক্রিকেটে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ এখন প্রতিষ্ঠিত বাস্তবতা। ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগ, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডে নারীদের আলাদা আসর ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সেই প্রেক্ষাপটে বাংলাদেশের এই উদ্যোগ সময়োপযোগী বলেই মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে আন্তর্জাতিক অঙ্গনেও সাফল্যের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ নারী দল। সর্বশেষ ২০২৬ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে সব ম্যাচ জিতে সবার আগে মূল পর্ব নিশ্চিত করেছে তারা।

Previous Post

বিশ্বকাপে প্রথম ডাবল সুপার ওভার, শেষ হাসি দক্ষিণ আফ্রিকার

Next Post

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

Related Posts

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা
অনান্য খেলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

3
বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা
বিশেষ প্রতিবেদন

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

9
বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা
বিশেষ প্রতিবেদন

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

4
Next Post
একদিনের ব্যবধানে বিপরীত অভিজ্ঞতা- নিষ্প্রভ সাকিব, হার দুবাইয়ের

নিলামে উপেক্ষিত বাংলাদেশি ক্রিকেটাররা

Discussion about this post

সর্বশেষ..

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

সুযোগ হাতছাড়া, থামল বাংলাদেশের পথচলা

by cricbdadmin
0
3

বিশ্বকাপে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে এএফসি নারী এশিয়ান কাপে উজবেকিস্তানের বিপক্ষে ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ার্টার ফাইনালে জায়গা...

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

বাংলাদেশ-পাকিস্তান সিরিজে ম্যাচ পরিচালনায় থাকবেন কারা

by cricbdadmin
0
9

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সামনে রেখে ম্যাচ পরিচালনার দায়িত্বে কারা থাকছেন তা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।...

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

বিশ্বকাপ জয়ে ভারতের ঘরে ৩৬ কোটি ৫৭ লাখ টাকা

by cricbdadmin
0
4

আহমেদাবাদে দাপুটে জয়ে টি–টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে...

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

নিউজিল্যান্ডকে অনায়াসে হারিয়ে বিশ্বকাপ ভারতের

by cricbdadmin
0
9

আহমেদাবাদের গ্যালারিতে তখন উৎসবের আবহ। ব্যাট হাতে শুরুতে ঝড়, পরে বল হাতে শাসন—সব মিলিয়ে একেবারেই একতরফা ফাইনাল উপহার দিল ভারত।...

নান্নুকে নির্বাচক চাইছেন না আশরাফুল

মেয়াদ বাড়ল ব্যাটিং কোচ আশরাফুলের!

by cricbdadmin
0
9

বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই নতুন এক আলোচনা শুরু হয়েছে জাতীয় দলের ব্যাটিং কোচের পদ নিয়ে। শ্রীলঙ্কার সাবেক তারকা সনাথ জয়াসুরিয়াকে...

প্রধান উপদেষ্টা সম্পাদক: মোহাম্মদ লুৎফর রহমান

ই-মেইল cricbd24@gmail.com

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, ফোন +৮৮-০২-৫৫০১১৮৪১

  • যোগাযোগ

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • প্রচ্ছদ
  • নিউজ
  • প্রোফাইল
  • রেকর্ড
  • ব্লগ
  • বাংলাদেশের যতো টেস্ট
  • র‌্যাংকিং
  • অনান্য খেলা
  • ইংরেজি

Copyright © 2020 cricbd24.com All right reserved. Developed by WEBSBD